সোমবার, জানুয়ারি ১, ২০১৮
বর্তমানে দিন হিসাবে দেখছেন
প্রেমিককেই বিয়ে করছেন নাবিলা

বছর শেষে বিয়ের সংবাদ জানালেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আগামী এপ্রিলে বিয়ে করছেন তিনি। পাত্র নেত্রকোনার ছেলে জোবাইদুল হক। পেশায় তিনি ব্যাংকার। গত চার মাস থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আর সেটা এখন বিয়েতে রূপ নিতে যাচ্ছে। আজ রোববার গণমাধ্যমকে এমনটাই জানালেন নাবিলা। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ের বিষয়টি আমরা দুজনেই পরিবারকে জানিয়েছি। আামাদের সিদ্ধান্তের পর পারিবারিকভাবে এটিকে চূড়ান্ত করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যখন জেদ্দায় থাকতাম। তখনবিস্তারিত পড়ুন
বছরের প্রথম দিন বাংলাদেশে জন্ম নেবে ৮৩৭০ শিশু

২০১৮ সাল শুরু হলো। নতুন বছরে বাংলাদেশে বহু বাবা-মায়ের ঘর আলো করে আসবে বেশ কিছু শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে। পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে ইউনিসেফ জানাচ্ছে। পুরো বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে সে হিসেবে বাংলাদেশে জন্ম নেবে ২.১৭ শতাংশ। ২০১৮ সালের প্রথম শিশুটিরবিস্তারিত পড়ুন
আজ দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব

আজ সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল সাড়ে ১০ টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বিপুল আনন্দ-উচ্ছ্বাসে ইংরেজি বর্ষবরণ

কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বিপুল আনন্দ-উচ্ছ্বাসে নতুন ইংরেজি বর্ষকে বরণ করছে রাজধানীবাসী। বরাবরের মতো এবারো রাজধানীতে বর্ষ বরণের কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। রাত ১২টা ১মিনিট বাজতেই তরুণ-তরুণীরা নেচে-গেয়ে বর্ষবরণের উৎসবে অংশ নেয়। তবে বাহিরের লোকদের জন্য নিষেধাজ্ঞা দেওয়ায় তেমন কেউ ঢুকতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে রবিবার বিকাল থেকে পুলিশ আইডি কার্ড চেক করে ভিতরে প্রবেশ করতে দেয়। তবে, অনেকেই দুপুরের আগেই ক্যাম্পাসে ঢুকে পড়েন এবং বর্ষবরণের উৎসবে শামিল হন। রাতেবিস্তারিত পড়ুন
মৃত্যু হলেও হাসিমুখে বরণ করে নেব: নন-এমপিও আন্দোলনকারী শিক্ষকরা

টানা ছয় দিন অবস্থান কর্মসূচি শেষে আজ থেকে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি চলছে রোববার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তার কিছুটা অংশজুড়ে বসে অনশন পালন করছেন। অনেকের হাতে বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড রয়েছে। আন্দোলনকারী শিক্ষকদের নেতা গোলাম মাহমুদুন্নবী গণমাধ্যমকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। মৃত্যু হলেও হাসিমুখে বরণ করে নেব। কারণ,বিস্তারিত পড়ুন
