সোমবার, জানুয়ারি ১, ২০১৮
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ট্রাকে ওভারলোডিং কমিটির সভা অনুষ্ঠিত

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ট্রাকে ওভারলোডিং নিয়ন্রণ কমিটির এক জরুরি সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মন্জুরুল করিম, ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, ৩৮ বিজিবি’র পক্ষে পিআরও মো. হাবিবুল্লাহ ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি’র সাধারণবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের পল্লিতে এক সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লিতে রহিমা বেগম (২০) নামের এক সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে৷ সে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাশেদ আলীর স্ত্রী এবং একই গ্রামের ছবেদ আলীর মেয়ে৷ জানা গেছে, বিগত চার বছর আগে একই গ্রামের ফকিরপাড়ার মালয়েশিয়া প্রবাসী রাশেদ আলীর সাথে বিয়ে হয় রহিমা বেগমের৷ বিয়ের এক বছরের মাথায় তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়৷ সেই থেকে তাদের সংসার ভালই চলে আসছিলো৷ কিন্তু গত রোববার ছেলেবিস্তারিত পড়ুন
মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন চার জন

মন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিতে বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল। রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী ও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বারও বঙ্গভবনে ডাক পেয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুর পর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী পদটি শূন্য রয়েছে। মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী কার্যালয়ের একবিস্তারিত পড়ুন
এবার দিল্লিতে ধর্মগুরুর আশ্রম থেকে ৪৮ নাবালিকা উদ্ধার

ভারতের হরিয়ানা প্রদেশের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমকে নিয়ে লঙ্কাকাণ্ড তো কম হয়নি। এবার তেমনই আরেক গুরুর সন্ধান মিলেছে ভারতের রাজধানী নতুন দিল্লিতে, নাম বিরেন্দ্র দেব দিক্ষিত। তার আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪৮ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে। গত ১৯ ডিসেম্বর নগরীর আধ্যাত্নিক বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আশ্রমটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। কাঁটাতার ও একাধিক তালা দেওয়া ফটক ডিঙিয়ে আমরা তাদেরকে উদ্ধার করেছি। আশ্রমবিস্তারিত পড়ুন
তামিমের ৫ লাখ টাকা জরিমানা; সঙ্গে সতর্কবাণী

বছরের প্রথম দিনেই বড় ধরণের শাস্তির মুখোমুখি হলেন জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার। সাব্বির রহমানকে তো কেন্দ্রী চুক্তি থেকেই বাদ দেওয়া হয়েছে। তবে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৫ লাখ টাকা জরিমানা দিয়ে পার পেয়েছেন। পাশাপাশি অবশ্য সতর্কবাণীও শুনতে হয়েছে তাকে। বিপিএল চলাকালীন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে তীব্র সমালোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল। সমালোচনা করেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ব্রেন্ডন ম্যাককালামসহ আরও কয়েকজন।বিস্তারিত পড়ুন
বাণিজ্য টিকে রাখতে হলে নতুন বাজার সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসাবাণিজ্যে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে। বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নকে গতিশীল করেছিলেন। যুদ্ধের পর শিল্পকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু সেগুলো চালু করারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন যুগ্মসচিব পদে পদোন্নতিতে বিআরটিএ’র অভিনন্দন

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। সোমবার সকাল ১১ টায় বিআরটিএ’র পক্ষ হতে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্হিত ছিলেন সহকারি পরিচালক(ইঞ্জিঃ) প্রকৌশলী তানভীর আহমেদ,মোটরযান পরিদর্শক মোঃআমির হোসেন,মেকানিক্যাল এ্যাসিসট্যান্ট মোঃ আবু জামাল,সিল মেকানিক শেখ আমিনুর হোসেন ও অফিস সহায়ক মোঃ আব্দুল গফ্ফার প্রমুখ।
উৎসব মুখর পরিবেশে তালা উপজেলা ৪০৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৫১ হাজার বই বিতরণ

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালা উপজেলার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে একযোগে ৬ লাখ ৫১হাজার ৮১০ খানা বই (১ জানুয়ারি) সোমবার সকালে বিতরণ করা হয়েছে। এরমধ্যে মাধ্যমিক স্কুল, এবতেদায়ী (সতন্ত্র), মাদ্রাসা ও ভোকেশনাল মিলে মাধ্যমিক পর্যায়ে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮২হাজার ৯শত খানা এবং প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন মিলে মোট ২৮০ শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৬৮হাজার ৯১০ খানা বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে একাধিক স্কুলে উপস্থিতবিস্তারিত পড়ুন
অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন
‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একটু ভাতের ব্যবস্থা করে দিন’

‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একটু ভাতের ব্যবস্থা করে দিন। আমরা আপনার কাছে একটু খাবার চাই, একটু ডাল-ভাত চাই।’ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনকারী এক শিক্ষিকা এসব কথা বলছিলেন আর কাঁদছিলেন। তিনি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। এমপিওভুক্তির দাবিতে গত রোববার থেকে চলছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছেন গত ২৬ ডিসেম্বর থেকে। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা। দু’দিনের অনশনে এরই মধ্যে বেশবিস্তারিত পড়ুন
পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে স্কুলছাত্র রাকিব হোসেন নিখোঁজ

নোয়াখালীতে জেএসসি পরীক্ষার রেজাল্ট আনতে বাড়ি থেকে বের হয়ে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে রাকিব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র। নিখোঁজ স্কুল ছাত্র বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের অভিরামপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী সামছুল হকের পুত্র ও কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জানা গেছে, রাকিব শনিবার সকালে প্রকাশিত তার জেএসসি পরীক্ষার রেজাল্ট আনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে রোববার সন্ধ্যায় নানা ক্বারী আবদুরবিস্তারিত পড়ুন
শার্শায় স্বাস্থ্য সহকারিদের অনির্দিষ্ট কালের জন্য কর্মবারতি

যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্যসহকারিরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েসনের ডাকে ১ লা জানুয়ারী ( সোমবার ) থেকে তারা কর্মবিরতি পালনের ডাক দেয়। ঐ দিন সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কর্মসুচীর ঘোষনা দেয়। শার্শা উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েসনের সদস্যসচীব ডাঃ কামরুজ্জামান কলারোয়া নিউজকে জানান ১৯৯৮ সালের ৬ ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া অবদি তারা কর্মসুচী চালিয়ে যাবেন।তাদের দাবী হলো বেতন স্কেলসহ টেকনিক্যালবিস্তারিত পড়ুন
প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক

নারী পুলিশদের পৃথক আবাসনের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে। এতে পুলিশে ভর্তির জন্য নারীদের আগ্রহ আরো বাড়বে। ‘ আজ সোমবার সকালে শেরপুর পুলিশ লাইনস কম্পাউন্ডে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেছুর রহমান বিপিএম (বার)। এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি এবংবিস্তারিত পড়ুন
আসামের দুই কোটি মুসলমান রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কা

স্থানীয় মুসলিম নেতাদের অভিযোগ, এনআরসিকে ব্যবহার করে রোহিঙ্গাদের মতো তাদেরও রাষ্ট্রহীন করা হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকার বিতর্কিত ‘ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)’ এর প্রথম খসড়া তালিকাটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোট ৩.২৯ কোটির মধ্যে ১.৯ কোটি মানুষকে বৈধতা দেয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ভারতের বৈধ নাগরিক হিসেবে গন্য করা হবে। বাকিদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। এনআরসি-এর তালিকায়বিস্তারিত পড়ুন
সুন্দর জীবন গড়তে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই – টিংকু

সুন্দর ও সৎ জীবন গড়তে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।জননেত্রী শেখ হাসিনা সকল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে বিগত সরকারের চেয়ে অনেক বেশী গুরুত্ব দিয়েছেন।আজ সারা বাংলাদেশে সকল বিদ্যালয়ে ৩৬ কোটি বই বিতরন করছে সরকার।যা এর আগে কোন সরকার করেনি। সোমবার (১ লা জানুয়ারী ) সকালে যশোরের শার্শার কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরনকালে কায়বা ইউনিয়ন আওঢামীলীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু একথা বলেন। এসময় তারবিস্তারিত পড়ুন
অবৈধ ‘বাংলাদেশি’ ধরতে আসামে হাই এলার্ট

বছরের শেষদিনে ভারতের আসামে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। এর আগে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা নেয়া হয়। সরকারের ঘোষণা অনুযায়ী রোববার মধ্যরাত থেকে রাজ্যে থাকার অধিকার হারাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা। খবর জি নিউজের প্রতিবেদনে বলা হয়, অবৈধদের তালিকা প্রকাশের পর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থা। এ কারণে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। বর্তমানে থাকা ২৫০ কোম্পানি আধা সামরিক বাহিনীর সদস্যরাবিস্তারিত পড়ুন
পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মুসলিম নারী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদিরি পুতিনের ‘ঘুম হারাম’ করে দিতে যাচ্ছেন এক মুসলিম নারী। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মিডিয়াকর্মী আইনা গামজাতভ এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। ফেসবুক পেজে পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণার মাত্র দুই দিনের মধ্যে ক্রেমলিনে হাজার হাজার মানুষ গামজাতভকে সমর্থন জানিয়েছেন। এছাড়া আইনা গামজাতভের নিজ শহর দাগেস্তানেও লোকজন জড়ো হয়ে আইনাকে অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তাকে সমর্থন জানাবে বলেও তারা ঘোষণা করেন। রাশিয়ারবিস্তারিত পড়ুন
