মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ডিসেম্বর, ২০১৭

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

‘নির্বাচনে মনোনয়ন জনমতের ভিত্তিতে’

সাতক্ষীরায় নেতাদের ভাল হতে বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন- ‘রান্না ঘরে বসে মহিলারা আজ সাউথ আফ্রিকায় কথা বলে। ভিডিও কলও করেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান। ঘরে ঘরে বিদ্যুৎ। এসব একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি জনগণের জন্য রাজনীতি করেন। তিনি মানুষের ভাগ্য উন্নয়ন রাজনীতি করেন।’ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশে জাতীয় সংগীত গেয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুনবিস্তারিত পড়ুন

কুড়িয়ে পেয়ে ফেসবুকে আপলোড

সাতক্ষীরা বিআরটিএ’র সহযোগিতায় হারানো কাগজপত্র বুঝে পেলেন মোটরসাইকেলের মালিক

মোটরসাইকেলের হারিয়ে যাওয়া কাগজপত্র ফেসবুকে আপলোড দেয়ার সাথে সাথে সাতক্ষীরা বিআরটিএ সমাধান করলো। আর এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) আবুল কাসেম মো. মহিউদ্দিন ধন্যবাদ জানালেন আপলোড দেয়া সিটিজেন জার্নালিস্টি জিমি ও উক্ত গ্রাহককে এবং সেবা দানকারি প্রতিষ্ঠান বিআরটিএ’র সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহম্মেদকে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরার সিটিজেন জার্নালিস্ট জিমি তার ব্যক্তিগত আইডি Md Neyaz Zime থেকে হারানো মোটরসাইকেলের কুড়িয়ে পাওয়া প্রয়োজনীয় কিছু কাগজ পত্র ফেসবুকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দু’টি প্রতিষ্ঠানে জাতীয় আই.সি.টি. দিবসে ‘অনলাইন প্রোগ্রামিং’ প্রতিযোগিতা

‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট’-এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কলারোয়ায় ‘জাতীয় আই.সি.টি. দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে কলারোয়া উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘অন-লাইন প্রোগ্রামিং কনটেস্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কলারোয়া উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া আলিয়া মাদরাসা ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলকে নিয়ে এবং সারাদেশের মোট ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলারোয়া আলিয়া মাদরাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে পানির ফিল্টার বিতরণ

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে আর্সেনিক ও আয়রণমুক্ত পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কয়লা গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলে এ ফিল্টার বিতরণ করা হয়। কলারোয়া উপজেলার গণমৈত্রী এনজিও’র পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলারোয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক রফিকুল ইসলাম, লিপি খাতুনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের জানান- মাদক দ্রব্য নিয়ন্ত্রন রোধে থানা পুলিশের অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী পৌর সদরের মুরারীকাটি গ্রামের শেখ মুজিবর রহমানের ছেলে শেখ রাজু (৩২) ও তুলসীডাঙ্গাবিস্তারিত পড়ুন

কাদায় ছিন্নভিন্ন কলারোয়ার রামকৃষ্ণপুর এলকার একটি রাস্তা পাকাকরণের দাবি

একটু বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ হয়ে যায় রাস্তাটি। আর শুকনো মৌসুমেও ধুলো আর এবরোথেবরো গর্তে চলাচলে ভোগান্তির শিকার হন পথচারী। কাদায় ছিন্নভিন্ন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেই রাস্তাটি পাকাকরণের দাবি তুলেছেন এলাকাবাসী। কলারোয়া নিউজ’র একজন পাঠক ও শুভকাঙ্খি ওই অঞ্চলের বাসিন্দা আবু তৌহিদ। তিনি কলারোয়া নিউজে এমনই ছবিসহ সচিত্র প্রতিবেদন দিয়েছেন। সেই সূত্র ধরে ওই অঞ্চলের প্রায় ৩৫টি গ্রামের লোকজনের ব্যবহৃত অন্যতম জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পিচের পাকাকরণ অথবা নিদেন পক্ষেবিস্তারিত পড়ুন

কলারোয়া রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

কলারোয়া রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা অফিসার (টিএইচও) এর অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া সমাজসেবা অফিস কর্তৃক পরিচালিত ‘কলারোয়া রোগি কল্যাণ সমিতি’র ওই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম। দারিদ্র ও অসহায় প্রতি রোগীদের বিনামূল্যে ৩বার চিকিৎসা সেবা, ফান্ড গঠণের লক্ষ্যে সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার আহবানসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন- সমিতিরবিস্তারিত পড়ুন

কলারোয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দু’টি প্যানেলের মনোনয়ন পত্র জমা

জমে উঠেছে কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন। শ্রমিকদের উল্লাসে আসন্ন নির্বাচনে দু’টি প্যানেলে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনিবার্হী কমিটির ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’টি প্যানেলের বাইরে কয়েকজন বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার রাতে নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়- কলারোয়া বাসস্ট্যান্ডস্থ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্য্যালয় সভাপতি, সাধারণ সম্পাদক পদসহবিস্তারিত পড়ুন

তালায় তিন শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরায় জাতীয় আইসিটি দিবস পালন

সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইসিটি অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে সাতক্ষীরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও প্রযুক্তির বিষয়ের ওপর আলোচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ জাকির হোসেন,বিস্তারিত পড়ুন

মণিরামপুরে ওবায়দুল কাদের

বিলবোর্ডে ছবি টাঙিয়ে, তোরণ দেখিয়ে, ফুল ছিটিয়ে মনোনয়ন হবে যাবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ‘বিলবোর্ডে বড় বড় ছবি টাঙিয়ে, তোরণ দেখিয়ে, ফুল ছিটিয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রা দেখিয়ে আমার মন জয় করা যাবে না। এগুলো করে মনোনয়ন পাওয়া যাবে না।’ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কপথে সাতক্ষীরা যাওয়ার পথে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন- ‘জরিপ হচ্ছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় জরিপ করছেন। জনমতে যে এগিয়ে থাকবে, জরিপেবিস্তারিত পড়ুন

হাজার কোটি টাকা বিনিয়োগেও সময় কমেছে মাত্র একটি ট্রেনে

ভৈরব ও তিতাস নদীর ওপর প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি রেলসেতু উদ্বোধন করা হয়েছে গত মাসে। সেতু দুটির কারণে স্বাভাবিকভাবেই এ রুটে চলাচলকারী সব ট্রেনের গতি বাড়ার কথা। যদিও সেতু চালুর পরও টাইম টেবিল সংশোধন না করায় সময় কমেছে মাত্র একটি ট্রেনের। আগের সময়েই চলছে বাকি ট্রেনগুলো। এর আগে টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন চালুর সময় সমালোচনার মুখে সব ধরনের ট্রেনের সময় কিছুটা কমিয়ে আনে রেলওয়ে। ওই সময়ই রেল কর্তৃপক্ষ ভৈরববিস্তারিত পড়ুন

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। শ্যামা প্রসাদ অধিকারীর চুক্তিভিত্তিক মেয়াদ গত ১১ ডিসেম্বর শেষ হয়। এলজিইডি এক বিজ্ঞপ্তিতে জানায়, আবুল কালাম আজাদ ১৯৮৩ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সংস্থাটিতে কাজ শুরু করেন। তিনি মাঠপর্যায়ে উপজেলা প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৫ সালে সদরবিস্তারিত পড়ুন

নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান এবং আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যখন না থাকবেন তখন ৫ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খোঁজ পাওয়া যাবে না। আজ মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আওয়ামী লীগের নতুনবিস্তারিত পড়ুন

ফের গাজায় ইসরাইলের বিশাল বিমান ও ট্যাংক হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে। সোমবার দুদফা হামলা চালায় ইসরাইল। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। বরাবরের মতোই এবারো ইসরাইল বলেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়। চলতি সপ্তাহে ইসরাইল বেশ কয়েক দফা বিমান হামলা চালালো। বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ধরপাকড়ের আশঙ্কায় লাখো শ্রমিক

মালয়েশিয়া সরকারের রিহায়ারিং প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির ইনিগ্রেশন বিভাগ। আশঙ্কা করা হচ্ছে নতুন বছরের শুরু থেকেই অবৈধভাবে আসা বিদেশি শ্রমিকদের ধরপাকড়ে দেশটিতে চালানো হবে সাঁড়াশি অভিযান। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রিহায়ারিং প্রকল্প চালু রয়েছে। প্রকল্পটি মাই ইজি ভিসা নামে পরিচিত। বিভিন্ন ক্যাটাগরির অবৈধ শ্রমিকদের বৈধ হতে ‘মাই ইজি’ নামক স্থানীয় একটি কম্পানিকে দায়িত্ব দেয়বিস্তারিত পড়ুন

সেতুমন্ত্রীর আগমনে কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল

কলারোয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ১২ডিসেম্বর মঙ্গলবার সকালে সাতক্ষীরায় আগমনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছেন দলিয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেন। আনন্দ মিছিল শেষে কাছারী মসজিদের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা,বিস্তারিত পড়ুন