ডিসেম্বর, ২০১৭
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বেনাপোলে পিকআপ বোঝায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

যশোরেন বেনাপোলে ৯১৪ বোতল ফেনসিডল বোঝায় একটি পিকআপ ভ্যান সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান- রঘুনাথপুর সীমান্তের নারায়ণপুর সেতু এলাকা থেকে বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটক মুক্তার আলি মণ্ডল (৩০) ঝিনাইদহ জেলার অকিল মণ্ডলের ছেলে। আরিফুল হক জানান- একদল মাদক পাচারকারী মাদকের একটি চালান নিয়ে আসছে এমন গোপন খবরে বিজিবির একটি টহলদল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি পিকআপবিস্তারিত পড়ুন
মাঝ-আকাশে উড়ন্ত উড়োজাহাজে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম

মাঝ-আকাশে উড়ন্ত উড়োজাহাজে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক মা। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) উড়োজাহাজে ওই ফুটফুটে শিশুটির জন্ম দেন এক যাত্রী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের মদিনা থেকে মুলতান যাওয়ার পথে মাঝ-আকাশেই ফ্লাইট পিকে-৭১৬ উড়োজাহাজে কন্যাশিশুর জন্ম দেন পাকিস্তানের এক যাত্রী। প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার সময় যথাসময়ের আগেই এক যাত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরপর উড়োজাহাজের ক্রু সদস্যদেরবিস্তারিত পড়ুন
জেরুজালেম প্রশ্নে ওআইসি চুপ থাকতে পারে না: রাষ্ট্রপতি আবদুল হামিদ

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বিশেষ সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের ওই বৈরী সিদ্ধান্তের পর ওআইসি চুপ করে বসে থাকতে পারে না। আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ায় ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জোটের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এ সম্মেলন ডেকেছেন। ওআইসির বিশেষ এ সম্মেলনের প্রতিপাদ্য- ‘আল-কুদসের (জেরুজালেমের আরবি নাম) প্রতি সংহতিতে সম্মিলিত উদ্যোগ’। ইস্তাম্বুল কংগ্রেসবিস্তারিত পড়ুন
ডিএনসিসির মেয়র ও ১৮ কাউন্সিলর নির্বাচন : মধ্য ফেব্রুয়ারিতে ভোট গ্রহনের পরিকল্পনা

আইনী জটিলতার ঝূঁকি থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য তফসিল প্রস্তুতের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মধ্য ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ নির্ধারণের পরিকল্পনার কথা জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও কমিশনের সদস্যরা মনে করছেন কিছু আইনী পরিবর্তন ছাড়া ভোটের তফসিল ঘোষণা ঝূঁকিপূর্ন হতে পারে। সেক্ষেত্রে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। আগামী রবিবার সকালে নির্বাচন কমিশন সভায় তফসিলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্তবিস্তারিত পড়ুন
ভুল অস্ত্রোপচারের শিকার প্রসূতিকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পটুয়াখালীর বাউফলের একটি বেসরকারি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের শিকার মাকসুদা বেগমকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ওই টাকা পরিশোধ করতে হবে ভুয়া চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সামসাদ। পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে শুনানি করেন আইনজীবীবিস্তারিত পড়ুন
বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে
খুলনা এনইউবিটি’তে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনী

খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’তে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোডিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধণ করেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। তিনি বলেন- ‘স্বাধীনতার ৪৬ বছরের মধ্যে বাংলাদেশ আজ উন্নয়ন এর রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মকেবিস্তারিত পড়ুন
সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ তমাল কারাগারে

পাবনার ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল এখন জেলহাজতে। বুধবার দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের ১-নং আমলী আদালতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জামিন নিতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। গত ২৯ নভেম্বর ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীরবিস্তারিত পড়ুন
মনি সভাপতি, হাসু সম্পাদক
মনিরামপুরের চালুয়াহাটী ইউনিয়নে যুবলীগের সম্মেলন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় মোবারকপুর মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এমএম ইমরাম খান পান্নার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কেএম শহীদ আনোয়ার জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খান, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের, মেম্বার মশিয়ার রহমান, রোকুনুজ্জামান তুহিন,বিস্তারিত পড়ুন
কেশবপুরে ধান কাটা ও মাড়াই মেশিন কাম্বাইন হারভেষ্টার বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৫০% উন্নয়ন সহায়তা মূল্যে ধান কাটা ও মাড়াই মেশিন কাম্বাইন হারভেষ্টার মঙ্গলবার বিকালে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে প্রধান অতিথি হিসাবে মানিক দত্তের হাতে কাম্বাইন হারভেষ্টারের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণবিস্তারিত পড়ুন
অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ কমিশনে সম্মত ঢাকা-প্যারিস

বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনের বিষয়ে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস। গতকাল প্যারিসে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এ যৌথ কমিশন গঠনের ধরন পরবর্তীতে ঠিক করা হবে। খবর বাসস। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে পারস্পরিকবিস্তারিত পড়ুন
মাসে কোটি টাকা আয় এই শিশুর!

বয়স মোটে ছয় বছর। এই মুহূর্তে উপার্জনের তেমন কোনো দরকার নেই, তাগিদও নেই। কিন্তু প্রায় বিনা আয়াসেই কোটি টাকা রোজগার করে এই শিশু। তাও নিজের পছন্দের কাজটি করেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। মার্কিন মুলুকের রায়ান এখন উপার্জনের নিরিখে নাম লিখিয়ে ফেলেছে ফোবর্সেও। এই অর্থ উপার্জনে তেমন কিছুই করতে হয় না তাকে। শুধু তার পছন্দের খেলনাগুলো কী রকম লাগে, তাইই ব্যাখ্যা করে। তা তার বয়সী সব বাচ্চাই খেলনা ভালবাসে। নিজের পছন্দেরবিস্তারিত পড়ুন
ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে ফুলকপি

শীতের সবজি এখন বাজারে। আর এরমধ্যে ফুলকপি অন্যতম। এটি পুষ্টিসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’। প্রতি ১০০ গ্রাম ফুলকপির পাতায় ক্যালসিয়াম ৬২৬ মিলিগ্রাম ও আয়রন ৪০ মিলিগ্রাম থাকে। আরও থাকে প্রচুর ভিটামিন ‘এ’, ক্যালসিয়াম, আয়রন। ফুলকপিতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা কালো কচুশাকের চেয়ে প্রায় দেড় গুণ, সবুজ কচুশাকের চেয়ে প্রায় ৩ গুণ, লালশাকের চেয়ে দ্বিগুণ, কলমিশাকের চেয়ে ৬ গুণ, পুঁই ও পাটশাকের চেয়ে ৭ গুণ, পালং ওবিস্তারিত পড়ুন
কাঁচা পেঁপের নানাবিধ পুষ্টিগুণ

পেঁপে একটি জনপ্রিয় ফল। এটি সবজি হিসেবেও বহুল ব্যবহৃত হয়। রোগ প্রতিরোধে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এ ফলটি। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি যা শরীরের জন্য বেশ উপকারি। নিচে পেঁপের নানাবিধ পুষ্টিগুণের কথা তুলে ধরা হলো : ত্বকের সমস্যা ও ক্ষত দূর করে : পেঁপেতেবিস্তারিত পড়ুন
আনুশকা নন‚ বিরাটই যাচ্ছেন শ্বশুরবাড়ি!

ক্রিকেট ও বলিউডের বিয়ে এই প্রথম নয়। তবে মনসুর-শর্মিলার পরে বিরাট-আনুশকায় আবার এত ওজনদার যুগলবন্দি হল ক্রিকেট ও বিনোদনের। তবে যুগ বদলাচ্ছে। বদলাচ্ছেন সেলেব জুটিরাও। এতদিন মেয়েরা বিয়ের পরে যেতেন শ্বশুরবাড়ি। এবার ছেলে যাচ্ছেন শ্বশুরবাড়ির শহরে থাকতে। বিয়ের পরে বিরাট ও আনুশকা নতুন সংসার শুরু করছেন ওরলিতে এক বিলাসবহুল ফ্ল্যাটে। ওঙ্কার ১৯৭৩ বিল্ডিং-এর ৩৫ তম ফ্লোরে তাঁদের ফ্ল্যাটের দাম ৩৪ কোটি টাকা। বলিউডে কর্মরত স্ত্রীর যাতে অসুবিধে না হয় তাই বিরাটবিস্তারিত পড়ুন
'পরশ পাথর' মাশরাফির শিরোপা
বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

পুরোপুরি একপেশে ফাইনাল ম্যাচ! রংপুর যখন ব্যাটিংয়ে নামল তখন গেইল-ম্যাককালামদের সামনে দর্শক হয়ে রইল ডায়নামাইটস ক্রিকেটাররা। আবার ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় মেতে উঠল সাকিব-লুইস-আফ্রিদিরা। বিন্দুমাত্র প্রতিরোধ নেই। একপেশে ম্যাচে ৫৭ রানের বড় জয় নিয়ে প্রথমবারের মত বিপিএল শিরোপা ঘরে তুলল রংপুর রাইডার্স। সর্বশেষ ৫ আসরে চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরলেন অধিনায়ক মাশরাফি। ২০৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে সাকিব আল হাসানের ঢাকাবিস্তারিত পড়ুন
আরো খবর...
বেনাপোলে নিন্মমানের বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্দ

বেনাপোল সীমান্ত থেকে নিন্মমানের ভারতীয় আড়াই টন চা পাতি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাতে বেনাপোল আমড়াখালি নামক এলাকা থেকে এ চা পাতি আটক করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল আরিফুল হক জানান, গোপন খবরে জানতে পেরে বিজিবি সদস্যরা বেনাপোল আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আড়াই টন নিন্মমানের চা পাতা আটক করে। আটক চা পাতার মূল্য ৫ লাখ টাকা । আটককৃতবিস্তারিত পড়ুন
