শুক্রবার, মে ৫, ২০১৭
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরা সীমান্তে বিজিবির বাঁধার মুখে বিএসএফের মাটি কাটা বন্ধ

সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের সোনাই নদী থেকে বিজিবির বাঁধার মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দিয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি সংলগ্ন সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর সোনাই নদীর তীরে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির আহবানে দু দেশের কোম্পানি কমন্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুইগাছা ক্যাম্পেরবিস্তারিত পড়ুন
পল্লী উন্নয়ন প্রকল্প
কলারোয়ায় ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচী

সাতক্ষীরার কলারোয়া ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া বাসস্টান্ড সংলগ্ন ইসলামী ব্যাংক ভবনে এ প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের খুলনা জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান মীর আনিছুর রহমান। এর আগে স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন
ভেদাভেদ ভুলে সাতক্ষীরা জেলা আ. লীগের দুই শীর্ষ নেতা আলীঙ্গনে

কোন্দল নিরসনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় ডেকেছিলেন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে দলীয় সাধারণ সম্পাদকের অনুরোধে একে অপরকে আলীঙ্গন করেন সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। পূর্বের সকল ভেদাভেদ ভুলে মুনসুর আহমেদ ও নজরুল ইসলামকে একে অপরকে বুকে জড়িয়ে আলীঙ্গন করার অনুরোধ জানান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- আ.বিস্তারিত পড়ুন
মমতার বাংলাদেশ বিরোধিতার নতুন হাতিয়ার আম!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ ও এখানকার জনগণের জন্য নিজের ভালোবাসা ও টান নিয়ে ওঠা প্রতিবাদ এবং তিস্তার পানিবণ্টন নিয়ে আনুষ্ঠানিক অবস্থান ঢাকার স্বার্থরক্ষায় প্রতিকূল চিত্র হাজির করছে। তিস্তা চুক্তির বিরোধিতা করতে গিয়ে আত্রাই নদীর প্রসঙ্গ এনে আগেই বাংলাদেশবিরোধী অবস্থান নিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশকে রফতানির একমাত্র ক্ষেত্র হিসেবে বিবেচনা না করার জন্য মালদার আম ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। বুধবার (৩ মে) পশ্চিম দিনাজপুরে এক সমাবেশে আত্রাই নদীর আরওবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষার্থী মা ও পুত্র ; ছেলেকে টপকে গেলেন মা

মা মলি রাণী (৩৭) ও ছেলে মৃন্ময় কুমার (১৬) একসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। ফলাফল ঘোষণার পর দেখা গেল, ছেলেকে টপকে গেছেন মা। মা পেয়েছেন জিপিএ–৪.৫৩, আর ছেলে পেয়েছে জিপিএ–৪.৪৩। মা-ছেলে পরস্পরকে মিষ্টি খাইয়ে ভালো ফলের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমারের স্ত্রী মলি ও ছেলে মৃন্ময় একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর তাঁদের বাড়িতেবিস্তারিত পড়ুন
