সোমবার, আগস্ট ১০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মঙ্গলবার, এপ্রিল ৪, ২০১৭

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

অপহরণ নয়

কলারোয়ায় র‌্যাবের হেফাজাতে ৩ ব্যক্তি

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। গত সোমবার সকালে র‌্যাব-৬ সিপিসি-১ বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন বলে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মো. আহসান হাবিব খান(৪৩), রুহুল আমিন খান (৪২) ও পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের বিকাশ এজেন্ট ইমরুল ইসলাম টিটু (২৬)। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর সিপিসি ১ কমান্ডার লে. জাহিদুলবিস্তারিত পড়ুন

সাংবাদিক কামরুল হাসানের বড় ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল ও ব্যবসায়ী আমান উল্লাহ আমানের বড় ভাই প্রয়াত ইসমাইল হোসেন বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ৬এপ্রিল বুধবার। মরহুমের জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন তাঁর দু’ভাই ও একমাত্র পুত্র আব্দুল্যাহেল জাবেদ লিংকন এবং একমাত্র কন্যা রোকসানা পারভীন পারুলসহ স্বজনেরা। উল্লেখ্য, ২০১১ সালের ৫ এপ্রিল দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই রাউন্ড গুলিসহ স্যুটার গান উদ্ধার

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় দুই রাউন্ড তাজা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান, তাঁর নেতৃত্বে থানার এস.আই ইয়াছিন আলম চৌধুরী, এমদাদুল হক, শেখ নাজিবুর রহমান, সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কুটিবাড়ির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড তাজা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করেন। এঘটনায় কলারোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় ৩গাজাসেবী ও এক ওষুধ ফার্মেসী মালিককে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় ওষুধ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ অভিযানে ৩গাজা সেবনকারী ও এক ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা ড্রাগ সুপার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, দুপুরের দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট হাইস্কুলের সামনে পুকুর পাড়ে গাজা সেবন কালে যশোরের নওপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মিজানুর রহমান (২৫), একই গ্রামের কালুবিস্তারিত পড়ুন

উপজেলার শীর্ষে গার্লস পাইলট হাইস্কুল

জে.এস.সি’তে কলারোয়ায় বৃত্তি পেয়েছে ট্যালেন্টপুলে ২১ ও সাধারণে ৫৬ পরীক্ষার্থী

জুলফিকার আলী ও শেখ শাহজাহান আলী শাহীন: জে.এস.সি পরীক্ষার ফলাফলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর তালিকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার শীর্ষে আছে কলারোয়া পাইলট গালর্স হাইস্কুল। দ্বিতীয় স্থানে রয়েছে জি.কে.এম.কে পাইলট হাইস্কুল। গার্লস হাইস্কুল থেকে ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ১৪জন এবং জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ৯জন বৃত্তি পেয়েছে। যশোর শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ এর তালিকা অনুযায়ী এ তথ্য জানা গেছে। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ার ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরের দিকে মতবিনিময়কালে চৌকশ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন- সাংবাদিকরা জাতির বিবেক, পুলিশের বন্ধু। সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, সকল প্রকার অপরাধ নির্মূলে এবং সাধারণ মানুষের হয়রানী বন্ধে সাংবাদিক ও সচেতন কলারোয়াবাসীর কাছে সহযোগিতা চাই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহ-সভাপতি এসএম জাকিরবিস্তারিত পড়ুন

‘রাষ্ট্রপতি গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তি, তার দোহাই দেবেন না’

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘রাষ্ট্রপতি রাষ্ট্রের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে দোহাই দিয়ে আপনারা বারবার শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করার জন্য সময় নিচ্ছেন। কালক্ষেপণ করছেন। এতে আমাদের কষ্ট লাগে। ’ মঙ্গলবার নিম্ন আদালতের বিচারকদের চাকরীর শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করতে রাষ্ট্রপক্ষে আবারো সময় চাওয়া হলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। মঙ্গলবার গেজেট জারি করে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিলের জন্য দিন ধার্যবিস্তারিত পড়ুন

‘কয়েকজন চেনা লোক জঙ্গিবাদকে সমর্থন করছে’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুষ্টিমেয় কয়েকজন চেনা লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদকে সমর্থন করছে। এছাড়া একাত্তরে যেমন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো, তেমনি জঙ্গি দমন ইস্যুতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। মঙ্গলবার সকালে ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত সেমিনারে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকারের জঙ্গি দমন ইস্যুতে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। বিভিন্ন জায়গায় যে অভিযান চলছে, তার সঙ্গে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ আছে। জনগণই আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

গরমকালে সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্ক হন

গরমের মধ্যেও আমাদের দৈনন্দিন কাজ করতে হয়। তাই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। আসুন জেনে নিই এই গরমে কী খাবেন আর কী খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। প্রচুর পানি খান গরমকালে সুস্থ্য থাকার অপরিহার্য উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। সারা দিনই পানি পান করতে হবে। গরমে প্রচুর ঘাম হয়, কিছুক্ষণ কাজ করলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই লক্ষ্য রাখতে হবে শরীর যেন কোনভাবেই পানিশূন্য না হয়ে পড়ে। জাঙ্কফুডবিস্তারিত পড়ুন

এপ্রিলে দাবদাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

গত মার্চে সারাদেশে স্বাভাবিকের চেয়ে দেড়গুণের বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি চৈত্রের প্রথমভাগে গরমের তেমন তীব্রতা না থাকলেও উল্টো বৃষ্টি হয়েছে অন্যান্য বছরের চেয়ে বেশি। চলতি এপ্রিলে দাবদাহ এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখী হওয়ার শঙ্কাও রয়েছে। গত রবিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকের পর্যালোচনায় এ তথ্য ও পূর্বাভাস জানানো হয়। দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানের জন্য গঠিত এ কমিটি জানায়, এ মাসে বঙ্গোপসাগরে একটি কিংবা দুইটি নিম্নচাপ সৃষ্টি হতেবিস্তারিত পড়ুন

মেয়েদের বিয়ের বিশেষ বিধান চ্যালেঞ্জ করে রিট

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে ১৮ বছরের আগেও মেয়েদের বিয়ের বিশেষ বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী ফওজিয়া করিম এ রিট আবেদন করেন। আবেদনটি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নারীদের ক্ষেত্রে ‘বিশেষ প্রেক্ষাপটের’ বিধান রেখে এবং নারীবিস্তারিত পড়ুন

যে কারণে রাতে ফেসবুক বন্ধের প্রস্তাব

এক বছর আগে ডেপুটি কমিশনারদের দেওয়া মধ্যরাতে ফেসবুক বন্ধের সুপারিশকে আমলে নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে সরকার। এ চিঠিতে কেবল ফেসবুক নয়, কার্টুন চ্যানেল বন্ধের বিষয়েও বিটিআরসির মতামত চাওয়া হয়েছে। আগের চিঠির জবাব না পাওয়ায় আবারও এ চিঠি পাঠানো হয় সংস্থাটিকে। কার্টুন দেখে আর ফেসবুক ব্যবহার করে শিশুরা তাদের সময় নষ্ট করছে এবং রাত জেগে থাকছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না। এই দুইবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

হঠাত কীভাবে একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান মিলছে

ঘটনার সূত্রপাত গত ৭ মার্চ যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় একটি বাস থামায় পুলিশ। সাধারণত মহাসড়কে পুলিশ যেভাবে তল্লাশি পরিচালনা করে এটি ছিল তার একটি অংশ। কিন্তু বাস থামানোর সাথে সাথেই দুজন তরুণ আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সে তরুণরা পালিয়ে যেতে চাইলে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশ। পুলিশ বলছে, তাদের দেওয়া তথ্যর সূত্র ধরে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অভিযান চলে। চট্টগ্রামবিস্তারিত পড়ুন

নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে: রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সন্দেহাতীতভাবেই রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। রবিবার এবিসি নিউজ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুনিশ্চিতভাবেই আমি মনে করি রাশিয়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। ’ খবর ইন্ডিপেন্ডেন্টের। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবারই বলে আসছেন, নির্বাচন নিয়ে তিনি বা তার টিমের কোনো সদস্যেরবিস্তারিত পড়ুন

মুসলমানদের গরুর মাংস খেতে মানা আজমির শরিফ প্রধানের

মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের আজমির শরিফ দরগার প্রধান জাইনুল আবেদিন খান। দেশটিতে গরুর মাংস নিয়ে চলা বিবাদের মধ্যে তিনি এ পরামর্শ দিলেন। খাজা মইনুদ্দিন চিশতির ৮০৫তম মৃত্যুবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে সোমবার তিনি এই আবেদন করেছেন। তার ব্যাখ্যা, হিন্দু ভাবাবেগকে মর্যাদা দিয়ে মুসলমানদের উচিত গরু হত্যা বন্ধ করা ও গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া। তিনি বলেন, খাজা মইনুদ্দিন চিশতি হিন্দু ও মুসলমানের সহাবস্থানের জন্য সারা জীবন লড়াইবিস্তারিত পড়ুন

ফিটনেস

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কফি

আমাদের দেশে চা পানকারীর তুলনায় কফি পানকারীর সংখ্যা অনেক কম। দেশের আনাচকানাচে চায়ের দোকান পাওয়া যায়। আর সেখানে সব সময় দু-একজন চা পানকারী পাওয়া যায় না এমন দৃশ্য বিরল। সে তুলনায় কফির দোকান যেমন কম, তেমনি অভিজাত দোকানে ছাড়া কফি পাওয়া যায় না। এ কারণে অনেকে কফি এড়িয়ে চলেন। কিন্তু কফি পান যে কত উপকারী তা একটু জেনে নেওয়া যাক। ১. হৃদরোগের ঝুঁকি কমায় কফি : সকালে ঘুম থেকে ওঠার পরবিস্তারিত পড়ুন