জানুয়ারি, ২০১৭
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যুক্তরাজ্যের ব্রেন্টের মেয়রকে তথ্যমন্ত্রী
প্রবাসীরা বাংলাদেশের সম্পদ এবং স্বর্ণপ্রবাসী

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রবাসীরা বাংলাদেশের সম্পদ এবং স্বর্ণপ্রবাসী স্বরূপ। তথ্য মন্ত্রণালয় তাদের পাশে রয়েছে।’ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের লন্ডন সিটির ব্রেন্ট শহরের মেয়র পারভেজ আহমেদের সাথে বৈঠককালে তিনি একথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাজ্যের বাজারে রন্ধন ও খাদ্যপরিবেশনাশিল্পে দক্ষ বাংলাদেশিদের নিয়োগ,বিস্তারিত পড়ুন
দেশীয় সামগ্রী ‘বাংলাদেশ ব্র্যান্ড’ হিসেবে বিশ্বে তুলে ধরুন

নিউজ ডেস্ক : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী দেশের উৎপাদিত সর্বোৎকৃষ্ট সামগ্রীগুলো “বাংলাদেশ ব্র্যান্ড” হিসেবে বিশ্বের বিভিন্ন ফোরামে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানিয়েছেন। যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান। সাক্ষাতকালে তারা লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশীদের অবস্থা, বাংলা, বিদেশে সরকারি কর্মক্ষেত্র ও জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের জনগনের অবস্থান আরো সুদৃঢ় করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। স্পিকার বাংলাদেশীবিস্তারিত পড়ুন
সঠিক তদন্ত হলে মুখোশ উন্মোচিত হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : সরকার জঙ্গিবাদের উস্কানিদাতাদের গণআদালতে বিচারের কথা বলছে, জঙ্গিদের উসকানিদাতা কারা? সেটা তো করছে না। যারা জঙ্গিবাদে অভিযুক্ত হচ্ছে, তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলছেন। পরে তদন্ত হচ্ছে না, জানা যাচ্ছে না। সম্ভবত, এ কারণেই কি জানা যাচ্ছে না যে, যদি সঠিক তদন্ত হয়, সত্য উদঘাটিত হয়, তাহলে আপনাদের চেহারা বদলে যাবে, মুখোশ উন্মোচিত হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার মিলনায়তনে প্রয়াত চিত্রপরিচালক চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিতবিস্তারিত পড়ুন
শতভাগ পেনশন তুললে বেনিফিট পাবেন না : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যেসব পেনশনভোগী ১০০ ভাগ পেনশনের টাকা তুলে নিয়েছেন, তাঁরা আর কোনো সুবিধা পাবেন না। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘যেসব পেনশনভোগী ১০০ ভাগ পেনশনের টাকা তুলে নিয়ে গেছেন, তাঁরা ডুবেছেন। এখন তাঁরা কোনো বেনিফিট পাবেন না। ’ তিনি বলেন, ভবিষ্যতে পেনশনভোগীদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্যইবিস্তারিত পড়ুন
খুলনা-কলকাতা ট্রেন চলাচল শীঘ্রই : হর্ষ বর্ধন

নিউজ ডেস্ক : খুলনা-কলকাতা রুটে শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের তুলারামপুরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির মামাবাড়িতে স্কুল ও মন্দিরে ল্যাপটপ ও এয়ারকন্ডিশন বিতরণকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক অটুট থাকবে বলেও মন্তব্য করেন। শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে চারটি ল্যাপটপ এবং মন্দিরে দুটি এসিবিস্তারিত পড়ুন
‘২০১৬ সালে বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ কর্মীর কর্মসংস্থান হয়েছে’

নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৩৬ দশমিক ৩১ শতাংশ বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মী প্রেরণের সংখ্যা অনেক বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন। বুধবার সকালে চট্টগ্রাম পুরাতন চাঁন্দগাও থানাস্থ বিএসসি চত্ত্বরে চিটাগাং কিন্ডারগার্টেন এবং হাজেরা-তজু স্কুলবিস্তারিত পড়ুন
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ : বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অর্জন করতে পারবে বলে প্রক্ষেপন করেছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বাংলাদেশের অর্থনৈতিক সূচকের গতি-প্রকৃতির হিসাব বিবেচনায় নিয়ে বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা,২০১৭ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে এই প্রক্ষেপন করা হয়েছে। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাটি ওয়াশিংটনে তার প্রধান কার্যালয়ে ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনটি প্রকাশ করে। বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতির ওপর ভিত্তিবিস্তারিত পড়ুন
পর্যটকদের ছোট ট্রলারে করে স্থানান্তর
সাগরে ডুবোচরে আটকা পড়া জাহাজে ধারণ ক্ষমতার দ্বিগুন যাত্রী

নিউজ ডেস্ক : বঙ্গপোসাগরের ডুবোচরে আটকা পড়া সেন্টমার্টিনগামী জাহাজে যাত্রীধারণ ক্ষমতার দ্বিগুন পর্যটক ছিল। আর এ কারণেই ডুবোচরে আটকে পড়ে জাহাজটি- এমনটাই মনে করা হচ্ছে। ডুবোচরে জাহাজ আটকে পড়া ঘটনার পরে ছোট ছোট ট্রলারযোগে পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে পৌছে দেয়া হয় বলে জানা গেছে। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজগুলোর বেশিরভাগই ধারণ ক্ষমতার দ্বিগুন-তিনগুন পর্যটক অনৈতিকভাবে বহন করে থাকে। জানা গেছে, পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাগরে ডুবোচরে আটকা পড়ে। ওইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়াকুব আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাব অব ঢাকা: ওয়েসিস এবং আলহাজ্ব ইয়াকুব আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারে নিজস্ব কার্যালয়ে ৬শ দুঃস্থ্য, অসহায়, বৃদ্ধ ব্যাক্তিদের মধ্যে বিশিষ্ট্য চিকিৎসক বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ফখরুল ইসলাম বুধবার বেলা ১১টায় শীতবস্ত্র বিতরণ করেন। সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ানম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের নবনির্বাচিত ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ ওবায়দুর রহমান (লালটু), সদরবিস্তারিত পড়ুন
কমিটি গঠনকে কেন্দ্র করে উজ্জীবিত তালা ছাত্রদল

দীর্ঘদিন যাবত ঝিমিয়ে পড়া তালা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। বিভিন্ন দমন পীড়নের মাঝে কোণ ঠাসা হয়ে আন্দোলন সংগ্রাম বন্ধ থাকলেও কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে- এমনটাই মনে করছেন ছাত্রদলের স্থানীয় কর্মীরা। অতিদ্রুততম সময়ের মধ্যে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নতুন কমিটি দেওয়া ঘোষণার পর থেকে অনেকটা উজ্জীবিত ও ব্যস্ত হয়ে পড়েছে ছাত্রদলের নেতা কর্মীরা। পদপ্রত্যাশীরা নিজের সমর্থনে কর্মীদের মাঝে ছুটে বেরাচ্ছেন। এমনকি কোন নেতা দিয়েবিস্তারিত পড়ুন
দেবহাটার সখিপুর কলেজ ছাত্রলীগের স্বদেশ প্রত্যবর্তন দিবস পালন

দেবহাটার সখিপুরে স্বদেশ প্রত্যবর্তন দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের আয়োজনে বুধবার সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবসের একটি র্যালী কলেজ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, উপ-হাইস্কুল বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কে.বি.এবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিজিবির গণসচেতনতামূলক মতবিনিময় সভা

১৭, বিজিবি নীলডুমুর কর্তৃক আয়োজিত ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ অডিটিরিয়ামে বুধবার সকাল ১১টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধে অবৈধ ভাবে সীমান্তে বিচরণ মাদক অস্ত্র চোরাচালান পণ্য নারী ও শিশু পাচার রোধ প্রভূতি বিষয় ছাড়াও বর্তমানে উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জঙ্গিবাদ সংগঠনের বিভিন্ন পন্থায় নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধের জন্য গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর হাসপাতালে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে পড়ে রয়েছে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক নারীর মরদেহ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মরদেহটি কেউ শনাক্ত করেনি। এর আগে সন্ধ্যায় মুমূর্ষ অবস্থায় একটি মাহেন্দ্র যোগে হাসপাতালে এনে কে বা কারা ওই নারীকে রেখে পালিয়েছে। লাল কালো ছাপা শাড়ি ও কমলা রংয়ের পেটিকোট পরিহিতা নারীর দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, তালা উপজেলার শুভাষিনী এলাকায় রাস্তা পার হওয়ারবিস্তারিত পড়ুন
দারুণ ত্বকের জন্য ৯ টিপস জেনে রাখুন

নিউজ ডেস্ক :সুস্থ-সুন্দর, উজ্জ্বল ও কোমল ত্বক কে না চায়। কিন্তু তেমন ত্বক তো সহজে ধরা দেয় না। এক্ষেত্রে আপনার কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু নিয়ম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ১. ময়েশ্চার বা আর্দ্রতা আপনার ত্বকের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। আর ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য আপনার সর্বদা সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে গ্লিসারিন ও প্রোপাইলেন গ্লাইকোলের মতো উপাদানগুলো ময়েশ্চার টেনে নেয় এবং বলিরেখাবিস্তারিত পড়ুন
দক্ষিণী অভিনেত্রী অর্চনার অভিযোগ
‘অভিনেতার সাথে বিছানা শেয়ার না করায় ছেঁটে ফেলা হয় আমাকে’

বিনোদন ডেস্ক : এই অভিযোগ দক্ষিণী অভিনেত্রী অর্চনার। তিনি বলেছেন, টলিউডে তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। তাঁর অভিযোগের আঙুল দক্ষিণী ফিল্ম জগতেরই এক নামকরা অভিনেতার দিকে। তবে কে তিনি, তাঁর নাম অবশ্য সামনে আনেননি অর্চনা। একটি তেলুগু ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্চনা জানিয়েছেন, একজন বড় অভিনেতা তাঁকে বিছানায় শোয়ার অফার দিচ্ছেন। গোটা বিষয়টি তাঁর কাছে খুব মজার লেগেছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। তার ফলও মেলে হাতেনাতে। পরে দেখা যায় ছবিতেবিস্তারিত পড়ুন
‘গণআদালতে তাদের বিচার হবে’

নিউজ ডেস্ক : আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার জন্য বাংলার জনগণই একদিন বিএনপি নেত্রীর বিচার করবে। গণআদালতে তাদের বিচার হবেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করবেন না-এ কথা বলে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করলেন। তার গুলশান অফিসে এসে বললেন আওয়ামী লীগ সরকারের পতন নাবিস্তারিত পড়ুন
