জানুয়ারি, ২০১৭
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শুরু হলো শাকিব-বুবলীর অহংকার

ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব-বুবলী অভিনীত `অহংকার` ছবির শুটিং হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই এফডিসিতে ছবিটির শুটিং হয় বলে জানিয়েছেন এই ছবির নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, বুবলী, নূতন, আফজাল শরীফ,চিকন আলী ছাড়াও আরো অনেকে। শাকিব খান বলেন, `সকাল আটটায় শুটিং স্পটে চলে এসেছি। ফুল এনার্জি নিয়ে কাজ করছি।` বুবলী বলেন, `প্রায় দেড় মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। `অহংকার` ছবিটি চমৎকার কিছু বয়ে আনবেবিস্তারিত পড়ুন
বেরোবি শিক্ষক সমিতি নির্বাচনে আ. লীগের প্রতিদ্বন্দ্বী আ. লীগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। অন্য কোনো দল না থাকায় নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের দুই প্যানেল প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল ও আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল। বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আলী রায়হান সরকার নির্বাচনে কেবল আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের দুই প্যানেলের চূড়ান্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজে সাংস্কৃতিক চর্চা বিষয়ক মতবিনিময়

‘উন্নয়নে শিক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আয়োজনে শিক্ষাঙ্গণে মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার পাদদেশে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ধূসর মন্ডলের সঞ্চলনায় সভাপতিত্ব করেন প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আহবায়ক মুনসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শাদমান সাকিফ রেজা, অংগন পান্ডে, মো: জুলফিকার হোসেন, কাজী জাহিদ হাসান পারভেজ, মো: অভি প্রমূখ। বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন
ঘরেই টমেটো কেচাপ তৈরি করবেন যেভাবে

দোকান থেকে টমেটো কেচাপ কিনে তো অহরহই খাওয়া হয়। বাজারের টমেটো কেচাপগুলোতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকই ঘরে টমেটো কেচাপ তৈরি করেও থাকেন। চলুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করা যায় দোকানের মতো টমেটো কেচাপ। উপকরণ ৩ কাপ ফ্রেশ টমেটো পিউরি, ২-৩ টেবিল চামচ চিনি, ১ চিমটি আদা গুঁড়ো, ১ চিমটি লাল মরিচ গুঁড়ো, ১ চিমটি গোল মরিচ, ১ চা চামচ ভিনেগার। প্রণালি একটি নন স্টিক প্যানেবিস্তারিত পড়ুন
ছাতা ধরা নিয়ে তীব্র সমালোচনায় পরিনীতি চোপড়া

বলিউডে পা রেখেছেন অনেকদিন হলো। কিন্তু সেভাবে বাজিমাত করতে পারেননি অভিনেত্রী পরিনীতি চোপড়া। গ্ল্যামার আর ফ্যাশনের জোরে বলিউডে টিকে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পরিনীতি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে দুবাই গেছেন পরিনীতি। আর সেখানেই সমুদ্র সৈকতে কাটানো কিছু মুহূর্তের ভিডিও আপলোড করেন তিনি। যাতে দেখা যায়, সমুদ্র সৈকতে হাঁটছেন পরিনীতি আর তার মাথার উপরে ছাতা ধরে আছেন তার এক সহকারী। এ ভিডিওটি নিয়ে তীব্রবিস্তারিত পড়ুন
মরক্কোতে বোরকা তৈরি-বিক্রি নিষিদ্ধ

মরক্কোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বোরকা তৈরি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। সরকারিভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে বোরকা উৎপাদনকারী ও বিক্রয়কারীদের কাছে লিখিত নোটিশের মাধ্যমে বোরকা তৈরি এবং তা গার্মেন্টসগুলোতে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পুরো মুখ ঢেকে বোরকা পরার ক্ষেত্রেই বলা হয়েছে। দেশটিতে অধিকাংশ মুসলিম নারীই মুখ না ঢেকে হিজাব বাবিস্তারিত পড়ুন
তিন বছর ধরে পাহাড় কেটে রাস্তা বানালেন বৃদ্ধ

গত তিন বছর ধরে একটু একটু করে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছেন ভারতের কেরালা রাজ্যের ৫৯ বছর বয়সী এক বৃদ্ধ। এই বৃদ্ধের কথা শুনে বিহারের দশরথ মাঝির কথা মনে পড়তে পারে। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই যার স্ত্রী মারা গিয়েছিলেন। একটা পাহাড়ের কারণে অনেক কিলোমিটার ঘুরে স্ত্রীকে নিয়ে হাসপাতাল পৌঁছেছিলেন তিনি। পাহাড় ঘুরে যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। এ কারণে স্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। স্ত্রীর মৃত্যুর পরে জেদের বশে নিজেই সেইবিস্তারিত পড়ুন
পুলিশের বিশেষ অভিযান
সাতক্ষীরায় ৮ লক্ষ টাকা সহ গ্রেফতার-২৯

সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটকদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর থানার ১০ জন, কলারোয়া থানার ৩ জন, তালা থানার ৩ কালিগঞ্জ থানার ২ জন, শ্যামনগর থানার ৬ জন, আশাশুনি থানার ২ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানারবিস্তারিত পড়ুন
দুর্নীতির অভিযোগে এনবিআরের তিন কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর্মকর্তাদের চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার এনবিআর এ তথ্য জানিয়েছে। বরখাস্তকৃতরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মজিবুর রহমান সরকার ও জি এম শাহজাহান এবং রাজস্ব কর্মকর্তা গোলামুর রহমান। এনবিআর জানায়, বরখাস্তকৃত মজিবুর রহমান সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গুদাম থেকে স্বর্ণ সরানোয় জড়িতের প্রমাণ মিলেছে।এ কারণে সাময়িক বরখান্ত থাকা এ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জি এম শাহজাহান ২০০৮ সালে এক্সাইজ ও ভ্যাট ফেনীবিস্তারিত পড়ুন
ফেসবুকে ভিক্ষুকের আর্তনাদে সাড়া দিলেন সাতক্ষীরার ডিসি

অসহায় এক ভিক্ষুকের আর্তনাদের ভিডিও ও ছবি ফেসবুকে দেখে সাড়া দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। ওই ভিক্ষুকের সমস্যার সমাধানের জন্য ফেসবুক বার্তায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন তিনি। সোমবার বিকাল ৪.৪৭ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে এক অসহায় ভিক্ষুকের আর্তনাদ ভরা বক্তব্য ধারণ ও ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন সাতক্ষীরার অন্যতম একটি শীর্ষ অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক। ভিডিওটির ফেসবুক পোষ্টে লেখা হয়, ভিক্ষুকমুক্তবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩ দিনের উন্নয়ন মেলার সমাপ্তি

কামরুল হাসান : সাতক্ষীরার কলারোয়ায় ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরের মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এ মেলার সমাপ্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, তরুণবিস্তারিত পড়ুন
ইউনুচ ঢালি সভাপতি ও জহরুল ইসলাম সম্পাদক
কলারোয়ার কেঁড়াগাছি ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলমগীর কবির স্বাক্ষরিত দলীয় এক প্যাডে জানা যায়, ইউনুচ ঢালীকে সভাপতি ও জহরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি জুলফিকার মন্ডল, দোলন, ফিরোজ গাজী, লিটন হোসেন, সহ-সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস,শাহিন গাজী,বিস্তারিত পড়ুন
জ্বালানি ছাড়াই চলছে নেদারল্যান্ডস’র সব ট্রেন!

নিউজ ডেস্ক : নেদারল্যান্ডস এর সব ট্রেন এখন ১০০% বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কম্পানি এনএস এই খবর নিশ্চিত করেছে। এনএস মুখপাত্র টন বুন বলেন, “গত ১ জানুয়ারি থেকেই আমাদের ১০০% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। ” ডাচ বিদ্যুত কম্পানি এনেকো দুই বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয়। এরপর দুই কম্পানি ১০ বছরের একটি চুক্তি করে। এতে ২০১৮ সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতেবিস্তারিত পড়ুন
বছর বছর ঠাণ্ডা-সর্দি থেকে মুক্তি দেবে নতুন এক ভ্যাক্সিন

নিউজ ডেস্ক : একটি ভ্যাক্সিনের প্যাটেন্ট রেজিস্টার করেছেন বিজ্ঞানীরা। এই ভ্যাক্সিনের প্রয়োগে সাধারণ ঠাণ্ডা-সর্দি থেকে দূরে থাকা যায়। এই সমস্যা থেকে মুক্ত থাকার তেমন কোনো কার্যকর উপায় নেই। এতদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন, ঠাণ্ডা-সর্দিতে কেবলমাত্র বিশ্রাম আর পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে। মেডিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার অ্যালার্জি বিশেষজ্ঞ রুডল্ফ ভ্যালেন্টা রাইনোভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। এই জীবাণুর কারণেই গলায় চুলকায় আর নাক দিয়ে পানি পড়তে থাকে। সাধারণ সর্দিকে সহজে দূরে রাখা যায়বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির ন্যায়সঙ্গত উদ্যোগে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের সংলাপ শেষ হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার বিকেল চারটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল প্রবেশ করে। বৈঠক চলে বিকেল ৪টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত। বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন
জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বুধবার বিকেলে রংপুর নগরীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রেখেছি।’ একই স্থানে এর আগে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি এমপি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনিবিস্তারিত পড়ুন
