মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের বাস খাদে, আহত ২০

কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভতি র্করা হয়েছে। পুলিশ জানায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দায়িত্ব পালন শেষে বাসে করে ৪০ পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে ফিরছিলেন। বাসটি কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এতে বাসটি প্রথমে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে, পরে তা উল্টে পাশের খাদে পড়ে যায়। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে পাঁচজজন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত অধিকাংশ পুলিশ সদস্য বরিশাল রেঞ্জের বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…