মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় ও এবিএল স্কুলের শিক্ষার্থীদের যৌথ অংশ গ্রহনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮মে) সকালে মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে খেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

ইউনিসেফ অর্থায়নে ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু,উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিবাশিষ দাস,জাগরণী চক্র প্রকল্প পরিচালক ফিরোজ রহমান,তালা উপজেলা সমন্বয়কারী নাজমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা শেখ শওকত আলী,শিক্ষক মনোয়ারা খাতুন,লিপিকা হালদার,ফতেমা খাতুন,জাহিদুল ইসলাম,খলিলনগর জিপিএস হরি শংকর, জাগরণী চক্র ফাউন্ডেশনের নরেশ ও ঝুমা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

খেলা পরিচালনা করেন উত্তর নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আয়ুব আলী।

অন্যদিকে একইদিনে খেরশা, ধানদিয়া, খলিশখালী, সরুলিয়া ও ইসলামকাটি ইউনিয়নে ইউনিসেফ অর্থায়নে ও জাগরণী চক্রফাউন্ডেশনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা