রবিবার, আগস্ট ১৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের মজিদপুর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে হালিমকে আ.লীগের মনোনয়ন দাবী

কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চেয়ারম্যান পদে মাও. আব্দুল হালিমের মনোনয়ন দাবী করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জানা গেছে, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু ২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর লাশ বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ উদ্ধার করে। তখন থেকে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ছিল। যার ফলে নির্বাচন কমিশন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ করা হয়েছে ৩০ জুন, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুলাই এবং ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন কমিশন কর্তৃক মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষিত হওয়ায় ইউনিয়নটিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সারুটিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল হালিম ইতি মধ্যে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মজিদপুর ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

তাছাড়া উপজেলা ব্যাপী দলীয় সকল কর্মকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে। দলীয় নেতা-কর্মীদের সার্বক্ষণিক পাশে থেকে তাদের মূল্যায়নের কারণে নেতা-কর্মীদের মাঝে তাঁর একটি অবস্থান সৃষ্টি হয়েছে। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মাওলানা আব্দুল হালিমকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য দলের হাইকমান্ডের নিকট জোর দাবী জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা