মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শনে বিভাগীয় পরিচালক

কলারোয়া উপজেলার সমাজসেবা অফিস পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় পরিচালক ও কলারোয়ার সাবেক ইউএনও শামিমুল হক ছিদ্দিকী।

বৃহষ্পতিবার (২০অক্টোবর) দুপুরের দিকে তিঁনি এ পরিদর্শনে আসেন। সেসময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। পরিদর্শনকালে অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম অবলোকন করেন শামিমুল হক ছিদ্দিকী।

অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় শেষে এই উপজেলার এক সময়ের ইউএনও হিসেবে রেখে যাওয়া কিছু স্মৃতি ও নিজ হাতে লাগানো বৃক্ষের খোঁজ খবর করেন বর্তমান যুগ্ম সচিব পদে অধিষ্ঠিত শামিমুল হক ছিদ্দিকী।

পরে তিঁনি তাঁর প্রতিষ্ঠিত কলারোয়া ডায়াবেটিকস হাসপাতালও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ, উপজেলা সমাজসেবা অফিসের এফএস শেখ ছাবের আলী, আলহাজ আব্দুস সামাদ, মিজানুর রহমান, ইমাদুল হক, ডায়াবেটিকস হাসপাতালের সম্পাদক শেখ তোফাজ্জেল হোসেন মানিক, ক্রীড়া সংগঠক রমজান আহম্মদসহ অন্যান্যরা।

পরে চন্দনপুর, কেরালকাতা, সোনাবাড়িয়া, ঝিকরাসহ উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর রেখে যাওয়া স্মৃতি মন্থনে স্ব-পরিবারে পরিদর্শনে যান সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় এ প্রধান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা