Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

সাতক্ষীরার তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর ২০১৮ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
দেবহাটা পারুলিয়ায় ঘের দখল ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ

দেবহাটা পারুলিয়ায় ১৪৫ ধারা অমান্য করে ঘের দখল ও বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের নাজিরঘের এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন বলেন, উপজেলার নাজিরঘের এলাকায় মৃত মনির উদ্দীন গাজীর ছেলে বাবুর কাছ থেকে নাজির ঘেরের এসএ ২৩৭৯ ও ৯২৩৬৮ খতিয়নের এক এশর ১৭শতক জমি কিনেন। কিন্তু বাবুর ভাই শািফকুল বাদী হয়ে বিজ্ঞ আদালতে ২৪শে জুলাই ২০১৮ তারিখে ১৪৪ধারা একটি মামলা দায়ের করেন। যাহার নং- পি-১১৯৭/১৮। প্রকৃত ঘটনা যাচাইবিস্তারিত পড়ুন
শার্শার বারোপোতায় গাজাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রাম থেকে গাজাসহ ১ জনকে আটক করা হয়েছে। সীমান্ত সংলগ্ন বারোপোতা থেকে ১ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব ৬। বুধবার ভোরে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক হযরত আলী উত্তর বারোপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। যশোর র্যাব সাংবাদিকদের জানান, বেনাপোল পোর্ট থানার উত্তর বারোপোতা গ্রামের হযরত আলী তার বাড়ীর সামনে মাদক দ্রব্য কেনা-বেচা করছে জেনে সেখানে হাজিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে একই ক্লাসের আরো দুই ছাত্রী। বুধবার বিকেলে চম্পাফুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কালিগঞ্জের সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে বিলকীস খাতুন ও চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে ময়না খাতুন। আহতরা হলো- বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা ও তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথি। এরা সবাই চম্পাফুল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনাবিস্তারিত পড়ুন
বাসে চেপে বাসায় ফিরলেন প্রতিমন্ত্রী তারানা হালিম

সাধারণ যাত্রীর মতো রাজধানীর গণপরিবহনে করে বাসায় ফিরলেন সরকারের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। পুলিশ প্রটোকল ছাড়াই সচিবালয় থেকে বের হয়ে পুরানা পল্টন থেকে বাসে উঠে যানজট, ধুলোবালি, শব্দ দূষণের মতো যন্ত্রণা মাথায় নিয়ে গুলশানের বাসায় ফেরেন প্রতিমন্ত্রী। একজন প্রতিমন্ত্রী বাসে করে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারীরা। এ সময় যাত্রীরা প্রতিমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন, দিয়েছেন বাহবাও। বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে অফিস করে বেলা সাড়ে ১২টারবিস্তারিত পড়ুন
আরো খবর.......
কালীগঞ্জে চেয়ারম্যান মোশারাফের কবর জিয়ারত করলেন সাবেক মন্ত্রী

কালীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কবর জিয়ারত ও বাড়িতে গেলেন জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় তার তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। সৈয়দ দিদার বখত এসময়ে বলেন, আমরা এই নৃশংস হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারীরা ইতিমধ্যে শনাক্ত হয়েছে, অনেকে গ্রেফতারও হয়েছে। দ্রুত সকল হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বরণে “বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (অনুর্ধ-১৭) ২০১৮ কেশবপুর পাবলিক ময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সেমিফাইনাল দু’টি খেলা অনষ্ঠিত হয়। এ খেলায় পৌর সভা ফুটবল একাদশ ও ত্রিমহিনী ইউনিয়ন ফুটবল একাদ্বশ বিজয় অর্জন করে ফাইনালে উঠেছে। বুধবার বিকালে প্রথম অর্ধে পৌর সভা ফুটবল একাদশ বনাম মঙ্গলকোটবিস্তারিত পড়ুন
তালার কুমিরা গার্লস হাইস্কুল ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা

তালা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এখন পাঠদানের অনুপযুক্ত হয়ে পড়েছে। ভবনের ছাদ ধসে পড়ায় এবং অব্যাহত থাকায় অজানা দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত শিক্ষাগ্রহণ করে আসছে এ প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। জানা যায়, নারী শিক্ষায় দুরাবস্থা দেখে তাদেরকে শিক্ষিত করার মনমানসিকতা থেকে ১৯৭০ সালে প্রতিষ্ঠান তৈরীর উদ্যোগ নেন তৎকালীন সাতক্ষীরার আলোক উজ্জলময় ব্যক্তিত্ব সাতক্ষীরা থেকে প্রথম প্রকাশিত কাফেলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোতালেব। তার হাত ধরেইবিস্তারিত পড়ুন
বানিজ্য সম্প্রসারনে পেট্রাপোলে দু’দেশের যৌথ বৈঠক

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতের ব্যাপারে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য ফলপ্রসু আলোচনা হয়েছে। বুধবার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামে দু’!দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বেনাপোল কাস্টমসের সহকারীবিস্তারিত পড়ুন
আরো খবর.......
মণিরামপুরে ১মাসে ১৬বাল্য দিয়ে বন্ধ করলেন নবাগত ইউএনও

মণিরামপুরে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে নেওয়া বাল্য বিয়ের প্রধান কারন হয়ে দাঁড়িয়ছে। এদিকে যোগদানের এক মাসের ব্যবধানে ইউএনও আহসান উল্লাহ শরিফীর প্রচেষ্টায় ১৬টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এছাড়া বিয়ের সাথে জড়িত নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের থানা হাজতে রেখে মুচলেকায় ছেড়ে দেয়ার ঘটনা ও ঘটেছে। তবে, বয়স বাড়ানোর ক্ষেত্রে এফিডেভিটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠেছে সর্বমহলে। জানা যায়- গত ৯ আগস্ট মনিরামপুরে আহসান উল্লাহ শরিফী ইউএনও হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহনের পরদিনবিস্তারিত পড়ুন
দেবহাটায় পুলিশের অভিযানে দেশীয় পিস্তলসহ ১ জন আটক

দেবহাটায় পুলিশের অভিযানে দেশীয় পিস্তল সহ ১ জন আটক হয়েছে। আটটকৃতের নাম মোকছেদ আলী খোকা (৫৬)। সে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত কেয়ামউদ্দীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোকছেদকে আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেকবিস্তারিত পড়ুন
বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বেনাপোল সীমান্ত থেকে মিন্টু শেখ (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মিন্টু বেনাপোল সীমান্তের কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে। পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করে। বেনাপোল পোর্টথানার এসআই মফিজুর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বিস্তারিত পড়ুন
তালার পাটকেলঘাটায় একদিনে ২ খুন

সাতক্ষীরার পাটকেলঘাটায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ঝড়গাছা গ্রামের একটি ডোবা থেকে গোপাল ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে নগরঘাটা গ্রামে মেয়ের রডের আঘাতে মা মমতাজ বেগমের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান- সোমবার দুপুরে জেলার নগরঘাটা গ্রামের আব্দুস সবুরের স্বামী পরিত্যক্তা টুম্পা খাতুন পারিবারিক কলহের জেরে তার মা মমতাজ খাতুনকে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে সজোরে আঘাত করে। এতে মমতাজ খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের ইত্যা বাজারে পাউবো’র জমিতে অবৈধ স্থাপনা

রাজগঞ্জের কাশিমনগর ইউনিয়নের ইত্যা বাজারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমির উপর অবৈধভাবে নির্মিত দোকান ঘর ও বসতি ঘর অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় দখলদারদের নামে নোটিশ জারি করেছে৷ গত ১৯ আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্তামী স্বাক্ষরিত উল্লেখিত এলাকার ৪৩জন জমি দখলদার ব্যক্তিদের নামে যে নোটিশ জারি করেছে, তাতে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এল এ কেস নং- ৫৫/৮০-৮১ এর মাধ্যমে ইত্যা মৌজার (ইত্যা বাজার)বিস্তারিত পড়ুন
কেশবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা ও মঙ্গলকোট বিজয়

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বরণে “বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (অনুর্ধ-১৭) ২০১৮ কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তৃতীয় দিনে দু’টি খেলা অনষ্ঠিত হয়। এ খেলায় পৌর সভা ফুটবল একাদশ ও মঙ্গলকোট ইউনিয়ন ফুটবল একাদ্বশ বিজয় অর্জন করে। সোমবার বিকালে প্রথম অর্ধে পৌর সভা ফুটবল একাদশ বনাম সাঁগরদাড়ী ইউনিয়ন ফুটবল একাদশেরবিস্তারিত পড়ুন
আরো খবর.......
কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে ভাব বাংলাদেশের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ সোমবার দিনব্যাপী সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এস এস জি বরণডালি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। প্রতিযোগিতাবিস্তারিত পড়ুন
