শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোর-৫ (মণিরামপুর) আসন

জাকের পার্টি থেকে মনোনয়ন পেলেন মোঃ রবিউল ইসলাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মণিরামপুরের কৃতি সন্তান, জাকের পার্টির যুবফ্রন্ট (যশোর সাংগঠনিক জেলা দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম। তিনি পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম দাউদ হোসেন একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছিলেন। মোঃ রবিউল ইসলাম তার রাজনৈতিক জীবনে ভবদাহ ও কপোতাক্ষ বাচাঁও আন্দোলনে বলিষ্ঠ ভুমিকাসহ এলাকার বিভিন্ন উন্নয়নে অবদান রেখেছেন।বিস্তারিত পড়ুন

বেনাপোলে সন্ত্রাসী হামলায় ব্যাবসায়ী নিহত

যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহসান(৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার(১৫অক্টোবর) রাত ১১ টায় আহসান তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাদিপুর গ্রামে সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালায়। নিহত আহসান বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মৃত সামসুর হাজীর ছেলে। নিহতের বড় ভাই ইসমাইল খান জানান, তার ছোট ভাই বাজার থেকে দোকান বন্ধকরে বাড়ি ফিরছিল।সে সময় সাদিপুর রাস্তার মোড়ে এক দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় রুপিসহ সাতক্ষীরায় আটক ৪৮

সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে নাশকতা এড়াতে আট থানা থেকে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা- কর্মীসহ ৫১ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১শ গ্রাম গাঁজা ও ১ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আটককৃতদের জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জেলার আট থানা থেকেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা প্রতিটি ঘরে পৌছে দিয়েছেন বিদ্যুতের আলো-নজরুল ইসলাম

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের গোয়ালপোতা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরের গোয়ালপোতা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু ঠাকুর দাস মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহানবিস্তারিত পড়ুন

বাড়ি দুটিতে একাধিক জঙ্গি অবস্থান করছে : (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম

নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটিতে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে নরসিংদীতে সাংবাদিকদের এ তথ্য জানান মনিরুল ইসলাম। সিটিটিসি প্রধান বলেন, এরই মধ্যে কাউন্টার টেরোরিজমের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে যোগ দিয়েছে। এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে জঙ্গি আস্তানা দুটিতে অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছে আচার

সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের প্রিয় খাবার আচার। অথচ মুখরোচক এই খাবারটিই রাজধানীতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে।ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং। চিকিৎসকরা বলছেন, এসব আচার খেলে পেটের অসুখসহ শিশুরা ভুগতে পারে নানা রোগে। রাজধানীর যাত্রাবাড়িতে এরকম বেশ কিছু আচারের কারখানা গড়ে উঠেছে । সরজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে চালতার আচার বানানোর প্রক্রিয়া চলছে। রান্না ঘরে দেখা যায় ভালো পঁচা চালতা এক সঙ্গে মিলিয়ে কেটে হাঁড়িতে সেদ্ধ করা হচ্ছে।পাশের একবিস্তারিত পড়ুন

নেশন্স লিগে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের প্রথম জয়

রাশিয়া বিশ্বকাপেই নিজেদের নবজাগরণটা জানান দিয়েছিলো ইংল্যান্ড। দীর্ঘদিন পর বিশ্ব মঞ্চের শেষ চারে পৌঁছালেও শেষটা সুখকর ছিলো না। সেমিতে বিদায় নেওয়া সেই দলটাই ৩১ বছর পর স্প্যানিশদের মাটিতে স্পেনকে হারানোর স্বাদ নিয়েছে। নিজেদের মাঠে হারের পর উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগে গ্রুপ চারের ফিরতি ম্যাচে লা রোহাদের তারা হারিয়েছে ৩-২ গোলে। পুরো প্রথমার্ধ ছিলো ইংলিশদেরই আধিপত্য। গ্যারেথ সাউথগেটের শিষ্যরা সেই আধিপত্যে আদায় করে নেয় তিন গোল। এমন দিনে তিন বছর পরবিস্তারিত পড়ুন

প্রিয়াঙ্কার বিয়ে নভেম্বরে

মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে আগামী মাসেই (নভেম্বর) ভারতের যোধপুরে সম্পন্ন হবে বিয়ের সব আনুষ্ঠানিকতা। প্রিয়াঙ্কা ও নিক কয়েকদিন আগে ভারতে এসেছিলেন। তখন তারা যোধপুরে যান। সেখানে ঝলমলে উমাইদ ভবন প্যালেসকে বিয়ের ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছেন তারা। এর ফাঁকে অংশ নেন এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। ভারতে বিয়ের সানাই বাজার আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহাসমারোহে অনুষ্ঠিত হবে ব্রাইডাল শাওয়ার। কারণ প্রিয়াঙ্কাবিস্তারিত পড়ুন

‘সম্পাদকরা রাস্তায় এটা সরকারের জন্য শুভ লক্ষণ নয়’

ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধনকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। স্বাধীনতার পর সম্পাদকরা এভাবে আর কখনও রাস্তায় নামেননি বলে জানান তিনি। তবে সম্পাদনার টেবিল ছেড়ে সম্পাদকদের এভাবে রাস্তায় নেমে আসা একটি গণতান্ত্রিক সরকারের জন্য ‘শুভলক্ষণ’ নয় বলে মনে করেন তিনি। এটা বিশ্বকে ভালো বার্তা দেবে না বলে মন্তব্য করেছেন এই সম্পাদক। সোমবার মধ্যরাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের সংবাদপত্র পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘আজকের সংবাদপত্রে’ আলোচকবিস্তারিত পড়ুন

৩০ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল

৩০ অক্টোবর পর যেকোনো সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ সোমবার (১৫) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

একসাথে চার সন্তান প্রসব

রাজধানীর একটি হাসপাতালে শাকিলা বেগম (২২) নামে এক নারী একসাথে চার সন্তান প্রসব করেছেন। সোমবার বেলা ১১টায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এই চার সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে পুত্র সন্তান একজন, বাকি তিনজন কন্যা। শাকিলা বেগম কুমিল্লা জেলার দিপাড়া ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা। ওই হাসপাতালের গাইনোকোলজিস্ট ইউনিটের প্রধান প্রফেসর ডা. নীলুফার শামীম আফজার নেতৃত্বে একটি দল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এ চার নবজাতককে ভূমিষ্ঠ করান। সিজারিয়ান দলের অন্য সদস্যরা হলেন-বিস্তারিত পড়ুন

গুজরাট দাঙ্গায় সেনা মোতায়েনে বিলম্ব করেছিল মোদি

ভারতের গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় সেনা মোতায়েন নিয়ে বিশেষ তদন্তকারী দল ‘মিথ্যা’ প্রতিবেদন দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রাক্তন সেনা কর্মকর্তা জামিরউদ্দিন শাহের। তিনি জানান, আহমেদাবাদে পৌঁছনোর পরে এক দিন যানবাহন না পাওয়ায় দাঙ্গা-বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে পারেনি সেনারা। প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জামিরউদ্দিনের দাবি, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দ্রুত যানবাহন চেয়েছিলেন তিনি। অনুরোধ জানানোর সময়ে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজও হাজির ছিলেন। কিন্তু তা-ও এ নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়নি প্রশাসন। আনন্দবাজার জানায়,বিস্তারিত পড়ুন

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের। রবিবার (১৪ অক্টোবর) সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসেরবিস্তারিত পড়ুন

‘মজার ইশকুল এগিয়ে যাক’

প্রতি বছর সুবিধাবঞ্চিত এই ছোট্ট ফেরেশতাগুলোর জন্য একটা দিন আসে; যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে! এই ছোট্ট শিশুদের আগে যেখানে কেউ খোঁজ নিত না সেখানে তারা লেখাপড়া তো করছেই, পাশাপাশি দেশের গান, ছড়া, আবৃত্তি, নাচ ও ইংরেজি গানও করছে। বিস্ময়ে অভিভূত আমি। এরই মাঝে ছোট্ট এক ছেলে আমাকে প্রশ্ন করলো, স্যার আপনিও কি আমাদের মত জায়গা থেকে উঠে বড় অফিসার হয়েছেন?! আমি উত্তর দিতে পারছিলাম না! তারপর সত্যিটাই বললাম।বিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় পটকা, আতশবাজি ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরণের নিরাপত্তার হুমকি নেই। নিরাপত্তার স্বার্থে দুর্গাপূজায় পটকা, আতশবাজি ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, আযান ও নামাজের সময় সকল ধরণের বাদ্য বাজনা বন্ধ থাকবে। এবার দুর্গাপূজার বিসর্জনের দিন শুক্রবার হওয়ায় ওই দিন দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল ধরণের বাদ্য বাজনা স্থগিত থাকবে। আজ রবিবার সকালেবিস্তারিত পড়ুন

বলিউডের নতুন আবেদনময়ী সার্বিয়ার নাতাশা

লিউডের নতুন আবেদনময়ী নাতাশা স্তানকোভিচ। সার্বিয়ার এ মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী কাজ করছেন বলিউডে। জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের অষ্টম মৌসুমে এই মডেল এসেছিলেন। সেই থেকে হিন্দি শেখার শুরু তাঁর।বিগ বসের পরই বেশ কিছু হিন্দি বিজ্ঞাপনে কাজ করেছেন নাতাশা। সংগীতশিল্পী বাদশার সঙ্গে ‘ডিজেওয়ালে বাবু’ মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমেই ভাইরাল হয়ে ওঠেন তিনি। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নাতাশার অনুসরণকারীর সংখ্যা প্রায় চার লাখ। প্রায়ই ছবি শেয়ার করেন তিনি। তাঁরবিস্তারিত পড়ুন