শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। আজ রবিবার (২১ অক্টোবর) সকালে কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালো পতাকা মিছিল বের হয় দলটির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলে তারা তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে কালো পতাকাবিস্তারিত পড়ুন

আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসায়ীসহ আটক ১১

বরিশালের ঝিনুক আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসায়ী, খদ্দের ও হোটেলের ম্যানেজারসহ ১১ জনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত আট টার দিকে হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে ৭ জন দেহ ব্যবসায়ী, দুইজন হোটেলের স্টাফ ও দুইজন খদ্দের রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ার জানায়, আবাসিক হোটেল ঝিনুকে অনৈতিক কর্মকাণ্ড চলছে এমন সাংবাদেরবিস্তারিত পড়ুন

বিকালে বসছে সংসদের শেষ অধিবেশন

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। ২৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবিস্তারিত পড়ুন

প্রথম বলেই উইকেট নিলেন মোস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৭২ রানের টার্গেটে নেমে সতর্ক ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। মাশরাফি মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের বলে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার কেপাস ঝুওয়াও ও হ্যামিল্টন মাসাকাদজা। তবে একপ্রান্তে ঝড় তোলেন ঝুওয়াও। শেষ পর্যন্ত বল হাতে নিয়েই তাকে ক্রিজ থেকে বিদায় করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলটি ওয়াইড দেওয়ার পরই এই ওপেনারকে বোল্ড করেন। ৪৮ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ২৪ বলে ৪টি চার ও ২ ছয়ে ৩৫ রানবিস্তারিত পড়ুন

৩ বছর ধরে সোনা ও রুপা দিয়ে কুরআন লিখলেন এক নারী

প্রায় ৩ বছর সময় নিয়ে ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা ও রুপা দিয়ে নিপুণ হাতে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। প্রত্যেকটি অক্ষর নিজের হাতে লিখেছেন ৩৩ বছরের এই শিল্পী। ১১ দশমিক ৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কুরআনের অক্ষরে লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। এ কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কুরআনের প্রথমবিস্তারিত পড়ুন

সাইফ কন্যা সারার নতুন ছবি

এখনও পর্দায় আত্মপ্রকাশ হয়নি, কিন্তু তার আগেই জনপ্রিয় হয়ে উঠেছেন সারা আলি খান। সাইফ আলি খান ও অমৃতা সিং’র কন্যা সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। সম্প্রতি একটি ছবি যেন সেই কথাই প্রমাণ করলো। রোহিত শেট্টির ‘সিম্বা’ মুক্তি পাচ্ছে এই বছরেই। সেখানে অভিনয় করেছেন সারা। এই মুহূর্তে তিনি সুইজারল্যান্ডে। আর সেখান থেকেই একটি ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের আলোয় ঝলমলে সারা। পিছনে আল্পস পাহাড়ের প্রেক্ষাপট। এখনও পর্যন্ত সারার এইবিস্তারিত পড়ুন

ইবি শিক্ষার্থী তালার নাজমুল

ফিরতে চায়লো শৈশবে, চলে গেলো ‘না ফেরার দেশে’

‘একটা রিক্সা চাই, শৈশব ও কৈশোর ফিরে যাবার জন্য’ এটাই ছিল ফেসবুকে মেধাবী ছাত্র নাজমুল হাসানের শেষ স্ট্যাটাস। মৃত্যুর প্রায় দুই ঘন্টা আগে দেয়া স্ট্যাটাসে শৈশবে ফেরার আকুতি জানিয়ে ‘না ফেরার দেশে’ চলে গেলেন তালা উপজেলার বারাত গ্রামের আব্দুল মালেক গাজী ওরফে ভোলার ছেলে নাজমুল হাসান। সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে পড়াশুনা করতো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের নিজ কক্ষে (২২৯ নং) গলায় ফাঁস দিয়েবিস্তারিত পড়ুন

নির্বাচন পরিবেশ দেখতে ইইউর বিশেষজ্ঞ আসবে নভেম্বরে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনী পরিবেশ দেখতে আগামী নভেম্বরের মাঝামাঝি ইইউর নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইইউর সাত সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পশ্চিমা দেশগুলোর সংগঠন ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘আশা করি বাংলাদেশের আগামীবিস্তারিত পড়ুন

তালায় পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ারের স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় গুঞ্জণ

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ার মাসুদ রানা রুবেলের স্ত্রী সালমা বেগমের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় নানান গুঞ্জণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার ঘোনা গ্রামের নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। পরিবারের দাবি,স্বামীর সাথে অভিমানের জের হিসেবে সালমা আতœহত্যা করেছে। তবে অনেকের ধারণা,তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুঁলিয়ে দিয়ে পরে আতœহত্যা বলে প্ররোচিত করা হয়েছে। এদিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাবিস্তারিত পড়ুন

বিদেশী সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে বাঙালীর লোকজ সংস্কৃতি বা বাঙালী উৎসব

জলবায়ুর পরিবর্তণ, কালের বিবর্তনের সঙ্গে বিলুপ্তির পথে বিভিন্ন উপকরণ, বিদেশী সংস্কৃতির আগ্রাসন, উগ্রমৌলবাদ, নিরাপত্তাহীনতা ও রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে বাঙালীর লোকজ সংস্কৃতি বা বাঙালী উৎসব। হারাতে বসেছে বাঙালীর এ সংস্কৃতি। একে ধরে রাখতে সামাজিক উদ্যোগে বাংলা সংস্কৃতিকেও সরকারি পৃষ্টপোষকতার বিকল্প নেই। এক সময় বাঙালী সংস্কৃতির বড় অংশটাই জুড়ে থাকতো ১২ মাসে ১৩ পার্বন। যদিও সে সময় ১২ মাসে ছয়টি ঋতু বিরাজ করতা। বর্তমান জলবায়ুর পরিবর্তণজনিত কারণে এখন ছয়টি ঋতুর স্বাদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ী পার্কিং জনজীবন অতিষ্ঠ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ী পার্কিং ও নিয়মবর্হিভূত যাত্রী উঠানো নামানোর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর ফলে প্রতিদিন সকালে সরকারি চাকুরিজিবি ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাফেরা চরম ঝুঁকির মধ্যে করতে হচ্ছে। যত্রযত্র গাড়ী পার্কিং ও বাসচলাচলের কোন নিদিৃষ্ট বাস স্টপ না থাকায় তারা ইচ্ছা-খুশিমত শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠানো নামানো করেন। এতে করে কদমতলা বাজার, সার্কিট হাউজ মোড়, খুলনা রোড মোর থেকে জজ কোর্টেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের এসিল্যান্ড হিসাবে মো.রনি আলম নূরের যোগদান

সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন মো. রনি আলম নূর। ১৬ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্বভার গ্রহণ করন তিনি। সূত্র জানা যায়, মো. রনি আলম নূর’র বাড়ী কুষ্টিয়া জেলার সদর উপজলায়। চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান স্নাতক (সম্মান) ও স্নাতকত্তর পাস করেন তিনি। তিনি ৩৩তম বিসিএস’র একজন কর্মকর্তা হিসাবে প্রথম পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট হিসাবে যোগদান করন। তারপর রংপুর বিভাগীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জনপ্রিয় হয় উঠেছে ঔষধি গুন সম্পন্ন বাসক গাছ

সাতক্ষীরার গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে ঘেরা বেড়া দেওয়ার কাজে বেশ জনপ্রিয় ঔষধি গুন সম্পন্ন বাসক গাছ। গ্রাম জুড়ে এর ছড়াছড়ি। এক ধরনের দুর্গন্ধের জন্য এর পাতায় গবাদি পশু মুখ দেয় না। ফলে সহজেই জমি ও বাড়ি ঘেরার কাজ চলে এই গাছ দিয়ে। অথচ দরিদ্র মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে ঔষধি গুন সম্পন্ন এই বাসক উদ্ভিদের পাতা। গ্রামাঞ্চলে বাসক পাতার বেশ কদর রয়েছে। সর্দি কাশি সারাতে সবুজ বাসক পাতা রস করে খেলেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আহসান হত্যা মামলার আসামীরা দাপটে

যশোরের বন্দর নগরী বেনাপোলের আহসান হত্যা মামলার আসামীরা বেশ দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। বেনাপোল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহসান হত্যা মামলায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করা হলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ। বুধবার(১৭ অক্টোবর) বিকালে নিহত আহসানের ছেলে সোহাগ বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আসামীরা দুর্দান্ত প্রতাপশালী। তাদের নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। সোহাগ তার বাবা হত্যা মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলেন,বিস্তারিত পড়ুন

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। প্রধানমন্ত্রী ওই মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরব এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী আজবিস্তারিত পড়ুন

আজ মহানবমী

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। রাজধানীসহ দেশের পূজা ম-পগুলোতে সকাল থেকে রাত অবধি ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা। আজ বৃহস্পতিবার মহানবমী। সকাল ৯টা ৫৯ মিনিটে বিহিত পূজার মাধ্যমে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। পুরাণ মতে, এ দিনে লংকা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই আজকের এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দুর্গা। রাজধানীর রামকৃষ্ণ মঠে মহানবমী পূজা শুরুবিস্তারিত পড়ুন