Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে আওয়ামী লীগের এমপি নূরুল মজিদ মাহামুদ হুমায়নের সমর্থকদের সাথে দলটির মনোনয়ন বঞ্চিত আসলাম সানীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বেলাবো বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় এক পক্ষের সমর্থকরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করে। এদিকে প্রতিপক্ষের হামলায় এমপি সমর্থক বেলাবো উপজেলা ভাই চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
শরণখোলায় নৌকা সমর্থকদের হামলায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতা জখম

বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী সহিংসতায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা জখম হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলা আমড়াগাছিয়া বাজারে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- জেলা যুবদলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মহম্মদ আবু জাফর (৩৮) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সেপাই (৩৭)। আহতদের মধ্যে যুবদল নেতা আবু জাফরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আবু জাফর জানান, তারা ওই বাজারে গুরুরহাট এলাকায় একটি চায়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তিনি। বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন বোর্ডের প্রতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি

২০ দলীয় জোট থেকে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চারটি আসনের মধ্যে তিনটি পেয়েছে জামায়াত এবং একটি পেয়েছে বিএনপি। সোমবার রাতে জেলা বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা সদর-২ আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের শুরা সদস্য রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের শুরা সদস্য গাজীবিস্তারিত পড়ুন
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল মঙ্গলবার (২৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে। ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন। এনটিআরসিএ সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষার ফলাফল http://www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে SMS- এর মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হচ্ছে।বিস্তারিত পড়ুন
নৌকার মাঝিদের হাতে ধানের শীষ

আওয়ামী লীগ এক সময়ের ডাকসাইটের নেতারা এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে অনেকে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি নিয়েছেন। ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবেই অধিক পরিচিত। ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ থেকে বের হয়ে গণফোরাম নামে একটি রাজনৈতিক দলবিস্তারিত পড়ুন
সিইসির ভাগনের সঙ্গে ধানের শীষ প্রতীকে লড়বেন রনি

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাবের সাংসদ সদস্য গোলাম মাওলা রনি সোমবার সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পত্র গ্রহণ করেন। তাকে পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়নও দিয়েছে বিএনপি। একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগনে এস এম শাহজাদা সাজু। এদিকে গোলাম মাওলা রনিকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার খবর তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা রাত সাড়ে ৭টায় গলাচিপা-দশমিনা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বেরবিস্তারিত পড়ুন
‘রোবট’ এখন সাংবাদিক!

আগামীতে কী সংবাদ পাঠকদের জায়গা দখল করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট? সেটা এখনই বলা না গেলেও সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম হিনহুয়া সম্প্রতি এমন একটি খবর পাঠক হাজির করেছে দর্শকদের সামনে। রক্ত-মাংসের মানুষের ছবি ও কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সংমিশ্রণে এই নতুন ধরনের সংবাদ পাঠক তৈরি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, সিনহুয়া এমন দু’টি খবর পাঠক টিভির পর্দায় হাজির করেছে। এদের একজন ইংরেজিতে এবং অপরজনবিস্তারিত পড়ুন
বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট

সারা দেশে নাশকতা ও গয়েবি মামলায় অভিযুক্ত বিএনপি’র প্রায় ৫০০ নেতাকর্মী জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত নেতারা বলেন, এসব মামলার অভিযোগগুলোর সাথে বাস্তব ঘটনার মিল নেই। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে পুলিশ এসব মামলা করেছে। আজ সোমবার জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি পৃথক বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ ও দারুস সালাম থানার হানিফ পরিবহনের বর্তমান মালিকবিস্তারিত পড়ুন
বাবরের আসনে বিএনপির মনোনয়ন পেলেন স্ত্রী

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। সোমবার বিকেলে দলীয় হাইকমান্ড থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি শ্রাবণীকে জানানো হয়েছে। তবে চিঠি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বাবরপত্নী। বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে তাহমিনা জামান শ্রাবণী বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়টি আমাকে দলীয় হাইকমান্ড থেকে জানানো হয়েছে। তবে চিঠি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছুবিস্তারিত পড়ুন
‘সিইসি নিরপেক্ষ নন, প্রমাণ ভাগ্নে নৌকার প্রার্থী’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ হলো প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু পটুয়াখালী- ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ আসনেই আমরা দু’জনকে দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছি। দলের সিনিয়র নেতা ছাড়া প্রায় প্রতিটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ১

সাতক্ষীরা জেলায় ট্রাকের চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সাতক্ষীরা থেকে ভোমরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক আলিপুর অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নির্বাচনে যে ৬ আসনে ব্যবহার হবে ইভিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ইভিএম ব্যবহার করা আসনগুলো হচ্ছে, ঢাকা-৬, ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২। আজ সোমবার নির্বাচন কমিশন লটারির মাধ্যমে এ আসনগুলো বেছে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতোপূর্বে রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশন জানায়, রাতে সারা দেশের সিটি কর্পোরেশন ও জেলা সদর থেকে মোট ৪৮টি আসন নির্বাচিত করা হবেবিস্তারিত পড়ুন
৩ আসনে লড়বেন খালেদা জিয়া

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬,৭ ও ফেনী-১ আসন নিয়ে লড়বেন বিএনপির চেয়ারপারসন। আজ সোমবার দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নেই। সবাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পক্ষপতিত্ব করছেন। মির্জা ফখরুল বলেন, সব দলবিস্তারিত পড়ুন
সিইসিসহ ৪ নির্বাচন কমিশনারকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট

প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়েছে রিটের ওই আবেদন আবেদনে। সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেনন। রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানিয়েছেন, রিট আবেদনে দুটি যুক্তি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে,বিস্তারিত পড়ুন
বিএনপির মনোনয়ন রংপুর দিয়ে শুরু

বিএনপি রংপুর ছয় অাসনে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে ১০ জনকে। ৪ আসনে দুইজন করে এবং দুটি আসনে একজন করে মনোনয়ন দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদেরকে মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি। দুপুর ২ টার দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়। বিএনপি নেতারা সর্বপ্রথমে দলীয় মনোনয়ন তুলে দেন রংপুর বিভাগের প্রার্থীদের হাতে। সূত্র মতে, রংপুর – ১ মোকাররম হোসেন সুজন, রংপুর ২ ওয়াহিদুজ্জামান মামুন ও মোহাম্মদবিস্তারিত পড়ুন
