শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশজুড়ে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩ বছরে পা দিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এ উপলক্ষে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালনে একাত্ম হয়েছে বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানা প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে আরটিভি। এভাবেই প্রতিষ্ঠার এক একটি বছর পার করে ১৩তে এসে পা দিলো এ চ্যানেলটি। আরটিভির ১৩ বছরে পা রাখা উপলক্ষে আজ মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা,বিস্তারিত পড়ুন

অবশেষে ছাত্রলীগ নেতা আরিফ গ্রেপ্তার

শরীয়তপুরে ছয় নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও সেসব দৃশ্য গোপনে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কা ব্রিজ এলাকায় জয়ন্তিকা নদী থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আরিফ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ভুক্তভোগী নারীদের একজন ১১ নভেম্বর আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন। একইবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা শহরের কদমতলা রেল ক্রসিংয়ের কাছে চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলামকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আসামি জেলার শীর্ষ সন্ত্রাসী মিন্টুকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, সোমবার দিবাগত রাতে শহরের কদমতলা রেল ক্রসিংয়ের কাছে কয়েকজন স্বশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শহর পুলিশবিস্তারিত পড়ুন

অর্থের বিনিময়ে নাচবেন না আলিয়া

আলিয়া ভাট। বলিউডের ক্রেজ অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পদিনেই জয় করেছেন দর্শকদের হৃদয়। অভিনয়ে যেমন তিনি পারদর্শী ঠিক তেমনি নাচেও। এ জন্যই আলিয়া মানে দর্শকদের বাড়তি উন্মাদনা। কিন্তু এবার সেই আলিয়াই নাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। তবে মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলের নিউ ইয়ার পার্টির বড় আয়োজনে পারফরম্যান্সের ডাক পেয়েছিলেন তিনি। ৪০ মিনিট পারফরম্যান্সের জন্য তাকে প্রস্তাব করা হয় আড়াই কোটি রুপি। কিন্তু অবাকবিস্তারিত পড়ুন

রূপের রাণী বান্দরবান

সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘমল্লার দল, বাহারি রংয়ের আকাশ, সাঙ্গুর বহতা স্রোত, দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝরনা ধারায় বেঁচে থাকা পাহাড়- সব মিলিয়ে প্রকৃতির লীলাভূমি বান্দরবান। পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে ভ্রমণকারীর দু`চোখ ক্ষণে ক্ষণেই আটকে যাবে। হৃদয় দোলানো রূপের মাদকতায় যে কেউ বিভোর হয়ে যাবেন নিশ্চিত। তাই বান্দরবানকে অনেকেই রূপের রাণী বলে থাকেন। আবার কেউ কেউ একে পাহাড়ী কন্যাও বলেন। বান্দরবানের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে চিম্বুক পাহাড়, নীলগিরি,বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন মানে মনোনয়ন নয় :ওবায়দুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন। কাজ করা আর মনোনয়ন পাওয়া এক কথা নয়। মনোনয়ন হবে আনুষ্ঠানিক। মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিস্থ রাসেল স্কোয়ারে প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেতে অাগ্রহী অনেকেই। তাদের অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগন্যালবিস্তারিত পড়ুন

আজ রাতে স্বপরিবারে ব্যাংকক যাচ্ছেন মাশরাফি

আজ সোমবার দিবাগত রাতে স্বপরিবারে থাইল্যান্ডে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বলেন, ‘মেয়ের চোখের চিকিৎসা করতে থাইল্যান্ড যাচ্ছি। মাঝে ছেলের পাসপোর্ট পেতে দেরি হয়েছে। না হয় আরো আগেই রওনা যেতো। জানা গেছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে রাত দুইটার ফ্লাইট ধরবেন মাশরাফি। বিপিএল শেষ হবার আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার কথা জানিয়েছিলেন মাশরাফি। কিন্তু বিপিএল শেষ হবার পর আজ তিনি ঢাকা ছাড়ছেন। এর মধ্যে নড়াইল গিয়ে সামাজিক কর্মকাণ্ডেবিস্তারিত পড়ুন

চুক্তি সত্ত্বেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না মিয়ানমার

রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশের সাথে মিয়ানমার সরকারের চুক্তি হলেও এই চুক্তি বাস্তবায়ন কতটা হবে সেটি নিয়ে সংশয়ে আছেন বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নির্ভর করছে নির্যাতিত গোষ্ঠীটির ইচ্ছের ওপর; কিন্তু বাংলাদেশের উদ্বাস্তুশিবিরে বসবারত কয়েক লাখ রোহিঙ্গা ভয় পাচ্ছেন দেশে ফিরতে। তারা মিয়ানমারের সরকারের ওপর আস্থা রাখতে পারছে না, স্থানীয় বৌদ্ধদের বিষয়েও আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে। অন্য দিকেবিস্তারিত পড়ুন

শহিদুল সভাপতি ও আমিনুর সম্পাদক

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং৫৮৩/০৪) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে সদরের কদমতলাস্হ আমম্মেদ আলী সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত) নির্বাচিত হয়েছেন। তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনের প্রধান সাপ্তাহিক মুক্তস্বাধীন’র সম্পাদক মোঃ আবুল কালাম বেলা ৩টায় আনুষ্ঠিক ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নংবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমস্ ও ইমিগ্রেসনে এখন বদলির আতংক

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফকে তলবের পর থেকে আতংক বিরাজ করছে ইমিগ্রেশন ও কাস্টমস্ এর কর্মকর্তা কর্মচারীদের ভেতর। গত ২০ ডিসেম্বর দুজন পাসপোর্ট যাত্রীর ব্যাগতল্লাশীকে কেন্দ্র করে এক লজ্জাজনক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।এঘটনাটি খোদ প্রধানমন্ত্রীর কানেও যায়।তোলপাড় সৃষ্টি হয় ওপর মহলে।ওপরের নির্দেশে কাস্টমস্ এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেনকে প্রধান করে গঠনকরা হয় একটি তদন্তকমিটি।কমিটির তদন্তকাজ এখনও চলছে।এ অবস্থায় ওসিকে হঠাৎ তলবের বিষয়টি ভাবিয়ে তুলেছে চেকপোষ্টের ইমিগ্রেশন পুুলিশ ও কাস্টমস্কে। এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনুঃ -১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রবি

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনুঃ ১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে আন্তর্জাতিকভাবে ক্রিকেটের প্রসার লাভ করেছে। বিশ্বাস তাক লাগিয়ে ক্রিকেটের মাধ্যমে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচনী প্রচারনায় বোমা হামলা, ৪ জন আহত

ইউনিয়ন পরিষদ উপনির্বাচনী প্রচার শেষে ফেরার পথে আওয়ামী লীগের গাড়ি বহরে সন্ত্রাসীরা গুলি বর্ষন করেছে। একই সময়ে কয়েকটি বোমাও বিস্ফোরিত হয়। এতে চারজন আহত হয়েছেন। বোমার আগুনে একটি ঘর পুড়ে গেছে। সোমবার রাত ৮ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আগামি ২৮ ডিসেম্বর সেখানে ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন হবার কথা। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ মান্নান আলি জানান তিনটি বোমা বিস্ফোরনের খবর নিশ্চিত করা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা বজলুল করিম আই নেই

কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বজলুল করিম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)্ তিনি উপজেলার গোছমারা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।সোমবার ভোরের ঢাকায় মরহুমের বড় ছেলে পুলিশ কর্মকর্তা সালাউদ্দীন বাবুর বাসায় ইন্তেকাল করেন। তিনি বিগত কয়েক বছর যাবত ডায়েবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বামনখালী হাইস্কুল মাঠে ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা বিদ্যালয়ে নিষিদ্ধ গাইড বই তালিকাভূক্ত করতে প্রকাশণী-শিক্ষক সমিতি যৌথভাবে এগুচ্ছে

সৃজণশীল শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে পড়ছে কোমলতি শিক্ষার্থীরা তালা উপজেলা বিদ্যালয়ে নিষিদ্ধ গাইড বই তালিকাভূক্ত করতে প্রকাশণী-শিক্ষক সমিতি যৌথভাবে এগুচ্ছে সেলিস হায়দার : নতুন শিক্ষা বর্ষকে সামনে রেখে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তালায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে বাধ্যতামূলক আবারো গুঁজে দিতে যাচ্ছে নিষিদ্ধ গাইড বই। এজন্য বিভিন্ন প্রকাশণীর পক্ষে জোর অপচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের এ কর্মকান্ডে সমন্বয়কারী হিসেবে বরাবরের মত থাকছে সংশ্লিষ্ট শিক্ষক নেতারাই। ইতোমধ্যে তারা তৃণমূলের বিভিন্ন শিক্ষকদের সাথে জেলা সদরেবিস্তারিত পড়ুন

এমপিও আদায়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না

এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অবস্থান

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, দেশে ৫ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে। যা এমপিও প্রত্যাশী। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর যাবত বিনা বেতনে শিক্ষাদানের পেশায়বিস্তারিত পড়ুন

বলিউডের মিষ্টি মেয়ে জুহি চাওলা

নব্বই দশকের সাড়াজাগানো অভিনেত্রী, বলিউডের মিষ্টি মেয়ে জুহি চাওলা ৫০ বছরে পা রেখেছেন। অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না জুহির বয়স। জুহি সৌন্দর্য ও ফিটনেসের হাল আমলের নায়িকাদের চেয়ে কম কিসে? ১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন জুহি চাওলা। দু’বছর পর ‘সুলতানাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তার সহশিল্পী ছিলেন ধর্মেন্দ্র, ববি দেওল, শ্রীদেবী প্রমুখ। ১৯৮৮ সালে সাড়া জাগানো ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’-এ আমির খানেরবিস্তারিত পড়ুন