শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বঙ্গবন্ধু আধুনিক বিমানবাহিনী গড়ার উদ্যোগ নেন : প্রধানমন্ত্রী

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক বিবেচনায় রেখে বঙ্গবন্ধু আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ-২০১৭ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘স্বাধীন দেশের উপযোগী একটি শক্তিশালী এবং প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য জাতির পিতা ১৯৭৪ সালেই প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক বিবেচনায় রেখেবিস্তারিত পড়ুন

আফ্রিদিকে জড়িয়ে ফের বিতর্কিত আরশি

গত সপ্তাহেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন আরশি খান। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে লাইমলাইটে আসা এ সুন্দরীর বিরুদ্ধে বিগ বসেও সমস্যা সৃষ্টির অভিযোগ ওঠে। আলোচনা-সমালোচনায় থাকা যার অভ্যাস, তিনি তো আলোচনায় থাকবেনই। সেই ধারা বজায় রেখে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর কল্যাণে আলোচনায় চলে এসেছেন আরশি। ভিডিওতে তাকে মত্ত অবস্থায় কথা বলতে দেখা গেছে। এ সময় অপ্রকৃতস্থ অবস্থায় আরশি খানকে বিখ্যাত বলিউডি গানের নকল করে গাইতে শোনা গেছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

নতুন বছরে মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: খালেদা জিয়া

বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দী করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন করেন। গেল বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, গত বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা… স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরেবিস্তারিত পড়ুন

আমাকে বাঁচতে দিন: নায়িকা প্রভা

মডেলিং এর মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নাটকে অভিনয় শুরু করেন। সুনিপুণ অভিনয়ের মধ্য দিয়ে অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেন। ক্যারিয়ার যখন তুঙ্গে তখন ব্যক্তিগত কিছু ঘটনার কারণে দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন। ব্যক্তিগত ঝামেলা সামলে নিয়ে বছর দুয়েক যাবত ফের নিয়মিত কাজে ফিরেছেন তিনি। দীর্ঘবিরতির পর ফিরে এসে একের পর এক অভিনয় করে চলেছেন প্রভা। তবে এখনো নিজের অতীতের একটা অনিচ্ছাকৃত ভুলকে নিয়েবিস্তারিত পড়ুন

এবার আজমীর শরীফ দরগাহকে ‘হিন্দু মন্দির’ দাবি

ভারতের আজমীর শরীফে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ঐতিহাসিক দরগাহকে ‘হিন্দু মন্দির’ বলে দাবি করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ‘শিবসেনা হিন্দুস্তান’ নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি খাজা গরীব নওয়াজের দরগাহকে মন্দির দাবি করা হয়। ওই ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনটি এক বিবৃতিতে দরগাহ ভেঙে ফেলে সেখানে মন্দির তৈরি করা উচিত বলে মন্তব্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশবিস্তারিত পড়ুন

দাবি আদায়ে আমরণ অনশনে বসেছেন নন-এমপিও শিক্ষকরা

এমপিওভুক্ত করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি শেষে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রবিবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। গত শুক্রবার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠক করে রবিবার থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ব্যাপারে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন- কিছুক্ষণ আগে থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। দেশের সরকারস্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতেবিস্তারিত পড়ুন

মিম ডাক্তার হতে চায়

মোছাঃ হুমায়রা আনঞ্জুম (মিম) কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে এ বছর জেএসসি পরীক্ষায় গোল্ডেল এ প্লাস পেয়েছে। তার পিতা মোঃ মনিরুজ্জামান কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও মাতা মোছাঃ আছিয়া খাতুন ঝাঁপাঘাঁট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এর আগে মিম পিইসি পরীক্ষায় গোল্ডেল এ প্লাসসহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। সে সকলের দোয়া প্রার্থী। মিম ভবিষ্যাতে ডাক্তার হতে চায়।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দিনভর কায়বায় গনসংযোগ করলেন টিংকু

দিনভর কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু। রবিবার যশোরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু কায়বার রুদ্রপুর, ভবানীপুর, বাদামতলা সহ বিভিিন্ন গ্রামে গনসংযোগ, আনন্দমিছিল ও পথসভা করেছেন। এসময় তার সাথে পরিষদের সকল মেম্বর, আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা কর্মিরা ছিলেন।

সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এক সমাবেশের মাধ্যমে এ ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্যে বলেন- বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষাকে অধিকতরবিস্তারিত পড়ুন

পিইসি ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, বিনামূল্যের বই বিতরণ উদ্বোধন

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দুপুর ২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের পরই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যায়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যায়। প্রাথমিকের ক্ষেত্রে যে কোনও মোবাইল অপারেটর থেকে DPE লিখেবিস্তারিত পড়ুন

অর্থ ছাড়ের বিষয় জড়িত : শিক্ষামন্ত্রী

এমপিও না দিলে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের

এমপিওভুক্তির দাবিতে পাঁচদিন ধরে জাতীয় প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনের এ ঘোষণা দেয়া হয়। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, পাঁচদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেও তারা দাবি আদায়ের কোনো আশ্বাস পাচ্ছেন না। এ অবস্থায় তারা রোববার থেকে আমরণ অনশন করবেন। গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরুবিস্তারিত পড়ুন

লক্ষ্য থাকলে মানুষ শ্রেষ্টত্য অর্জন করতে পারে : শেখ আফিল

যশোর-০১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দীন এমপি বলেছেন- লক্ষ্য থাকলে মানুষের জীবনে শ্রেষ্টত্য অর্জন করা সম্ভব। তোমাদের লক্ষ্য থাকতে হবে যে আমি ডাক্তার হব কি ইন্জিনিয়ার হব বা আরো অনেক বড় হব তা হলে তোমাদের সে লক্ষ্য অবশ্যই পুরন হবে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শার্শা গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন। গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাঁকড়া, কুঁচিয়া ও চিংড়ি চাষ বিষয়ক কর্মশালায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

খুলনা অঞ্চলে কাঁকড়া, কুচিয়া ও চিংড়ি চাষের বর্তমান অবস্থা সমস্যা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুঁচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্প, মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এসময় তিনি বলেন, ‘চিংড়ির পাশাপাশি বিদেশের বাজারে কাঁকড়া ও কুচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুরনগরে আছাদুল (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নুরনগরের দেওড়া বাড়ি এলাকার কালভার্ট সংলগ্নে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা তাকে পল্লী চিকিৎসক ডা. আইয়ুব আলীর চেম্বারে নিয়ে গেলে ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের একমাত্র পুত্র। এ খবর শ্যামনগর থানা পুলিশ কে জানালে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী সাথে সাথে সঙ্গীয়বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে ১৩ নারী-পুরুষ আটক

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে ১৩ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃদের বাড়ি, নডাইল ও খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী-শিশু অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড় আচড়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ শিশু ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে।বিস্তারিত পড়ুন

বেনাপোলে গাজীপুর মডেল স্কুলের পথ চলা শুরু

বন্দর নগরী বেনাপোলে আরও একটি প্রি-ক্যাডেট হাইস্কুল এর যাত্রা শুরু হলো। বন্দর ২নং গেটের সামনে গাজীপুর মডেল স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশের মাধ্যমে আত্ম প্রকাশ ঘটলো এ স্কুলের। গাজীপুর মডেল স্কুল-এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজনুর রহমান নুপুরের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সদস্য আকবর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়ামোদী আলহাজ্ব শহিদুল্লাহ মাস্টার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, উপজেলা পরিষদের সদস্য ও বেনাপোলবিস্তারিত পড়ুন