শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শিশুদের শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি

সাতক্ষীরায় প্রচণ্ড শীতে শিশুদের শ্বাকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে গত কয়েক দিনে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। এছাড়া ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত ২৮৯ শিশু। সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে- গত ১০ দিনে সদর হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৪১ শিশু। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭৩জন। একইভাবে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি রয়েছে ৩৫জন শিশু। সাতক্ষীরা শহরেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শুটার গান উদ্ধারসহ আটক ১

শ্যামনগরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশী তৈরি ওয়ার শুটার গান, পাঁচ রাউণ্ড রাইফেলের গুলি ও ৫৩ পিচ ইয়াবাসহ এক বনদস্যুকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত বনদস্যুর নাম- আব্দুল মালেক গাজী (৪৬)। তার বাবার নাম ফজর আলী গাজী। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আশরাফুল হক জানান- বিক্রির জন্য মাদক ও অস্ত্র মজুদ রাখা হয়েছে এমনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন

“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর শুরু হয়েছে এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

শার্শায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

শার্শায় উন্নয়ন মেলা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০ টায় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপির নেতৃত্বে শার্শা সদরে এক আনন্দ শোভাযত্রা বের করা হয়। দেশব্যাপী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার পরপরই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়। মেলায় ৫৪ টি ষ্টল বসে মেলার মাঠে। আলহাজ্ব শেখ আফিলবিস্তারিত পড়ুন

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: পুলিশদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বের সাথে নিরপেক্ষভাবে কর্তব্য পালনের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে বৃহষ্পতিবার বঙ্গভবনে এক সভায় ভাষণ দানকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।’ রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে সর্বোচ্চ দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সঙ্গে এই দেশ ও দেশের সেবায় আত্মনিয়োগের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান। এরপরই নবম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার চলছে।

ইজতেমায় অংশ নেবেন না মাওলানা সাদ: ডিএমপি কমিশনার

তাবলীগের একাংশের বাধা উপেক্ষা করে বাংলাদেশে আসলেও আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না তাবলীগ জামাতের প্রধান মুরব্বি ও দিল্লির নিজামুদ্দিন মারকাজের প্রধান মাওলানা সাদ। বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, ইজতেমায় অংশ নিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভারতের তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ। তাকে স্বাগত জানানোর জন্য ঢাকার কাকরাইলেরবিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধের সংগঠক খলিলুর রহমানের মৃত্যুতে এমপি রবি’র শোক

মহান মুক্তিযুদ্ধের সংগঠক নৌ-কমান্ডো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক সবার প্রিয় মো.খলিলুর রহমানের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। নৌ কমান্ডো মো. খলিলুর রহমানের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামে। তার পিতার নাম মৃত আয়জুদ্দিন বিশ্বাস। তার মৃত্যুতে এমপিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের (স্বপন) উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কলারোয়ায় উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, পৌর সভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব আ. হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, আসলামুল আলমবিস্তারিত পড়ুন

ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

নাভারনে ফেন্সিডিলসহ মহিলা আটক

২৫ বোতল ফেন্সিডিলসহ রুনা আলম (৩৫) নামে এক মহিলাকে আটক করেছে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল-যশোর সড়কে বাসে তল্লাশী কালে তাকে আটক করা হয়। সে যশোরের শংকরপুর এলকার পরামানিকের স্ত্রী। নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান- সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল-যশোর সড়কে বাসে তল্লাশী কালে রুনা আলম নামে এক মহিলাকে আটক করা হয়। এসময় তার গায়ের সাথে বিশেষ কায়দায় পেচিয়ে রাখা ২৫ বোতলবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

যশোরের রাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে আঞ্জুমানার (৫২) নামের এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে কর্মস্থল মণিরামপুরের নেহালপুর থেকে রাজগঞ্জ বাজারের বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অনুপ কুমার বসু তাকে মৃত ঘোষণা করেন৷ আঞ্জুমানারা উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন৷ তিনি সপ্তাহে দুই দিন (সোমবারবিস্তারিত পড়ুন

আরো খবর...

দেবহাটা উন্নয়ন মেলা উপলক্ষ্যে ইউএনও’র প্রেসব্রিফিং

সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য উন্নয়ন মেলা ২০১৮ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দেবহাটায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে। এতে অংশ নিয়ে উপজেলা, ইউনিয়ন, ডিজিটাল সেন্টার, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার নানা সাফল্য বিষয়ক প্রদর্শনী তুলে ধরা হবে। যাতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ। প্রাণ ভরে মানুষ দেখতেও জানতে পারবে তার উপজেলার চিত্র। এই মেলা উপলক্ষ্যে বুধবারবিস্তারিত পড়ুন

সাবরিনা এহসান পড়শী কণ্ঠে জাদু আছে

সাবরিনা এহসান পড়শী। জাদু আছে মেয়েটির কণ্ঠে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে গানের পড়শীর পরিচিতি এখন শীর্ষে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী গত বছর চলচ্চিত্র এবং বেশ কিছু অডিও গান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। প্রকাশিত গানগুলো শ্রোতামহলেও সমাদৃত হয়েছে। এ ছাড়া গত বছর অধিকাংশ সময় পড়শী ব্যস্ত ছিলেন স্টেজ শো নিয়ে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে শো করেছেন তিনি। শুধু তাই নয়, পুরো বছর তিনি জাগো এফ এম এবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলেকে না পাওয়ায় মায়ের সংবাদ সম্মেলন

মঙ্গলবার দুপুরে গ্রেফতারি পরোয়ানা আছে এমন অভিযোগে এক আওয়ামী লীগ কর্মীকে আটকের পর চোখ বেঁধে নির্যাতনের ২৪ ঘণ্টায়ও পুলিশ তাকে কোথায় রাখা হয়েছে তা বলছে না। উপরন্তু তাকে আটক করা হয়নি বলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করছে সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের স্ত্রী মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম বলেন- তার ছেলে নুরুল ওরফেবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ শোভাযত্রা

শার্শার বাগআঁচড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন। দিবসটি উপলক্ষে বুধবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে এক শোভা যাত্রা বাজারের গুরত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করে। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসেরবিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোষ্টে ফিঙ্গারপ্রিন্ট চালু, যাত্রীদের ওপর কড়া নজর

এই প্রথম বেনপোল ইমিগ্রশনে ফিঙ্গারপ্রিন্টের ব্যাবস্থা করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের ফিঙ্গার প্রিন্ট নেয়ার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে কর্মরত অফিসাদের প্রশিক্ষণ দেয়া হয় ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ব্যাপারে। শুক্রবার সকাল থেকে ফিঙ্গার প্রিন্টের কার্যক্রম শুরু হয়েছে। এখন পরিক্ষামুলক ভাবে শুরু করা হলেও খুব শিঘ্রী তা কার্যকর ভাবে চালানো হবে। ইমিগ্রেশনের বহির্গমন বিভাগে ৭টি এবং আগমনী বিভাগে ৩টি ফিঙ্গার প্রিন্টের মেশিন স্থাপন করাবিস্তারিত পড়ুন