শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন, সুর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ও এসো এসো আমার ঘরে এসো আমার–ঘরে’ এই দু’টি গানের সুরে ও নৃত্যে এবং পূর্ষ্প-বৃষ্টির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুইদিন ব্যাপি রানার মোটর সাইকেলের ধামাকা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন

সাতক্ষীরায় দুইদিন ব্যাপি রানার মোটর সাইকেলের ধামাকা সার্ভিস ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পানসি রেস্তোরা সংলগ্ন নুর মহলে রানার অটোমোবাইল কাস্টমার কেয়ারের আয়োজনে ও ভেনাস অটোর্স এর সহযোগিতায় রানার অটোমোবাইলস লিমিটেডের সাউথ ওয়েস্ট জোনের জোনাল বিজনেন্স হেড মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা এ ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এ ক্যাম্প থেকে রানার মোটর সাইকেল গ্রাহকদের মাঝে বিনামূল্যে সার্ভিস, নতুনবিস্তারিত পড়ুন

৫ মাসে কুরআন মুখস্থ করল ৯ বছরের নুজহাত

রাজধানী ঢাকার মুগদা ঝিলপাড় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার ছাত্রী ৯ বছরের কিশোরী শেখ কুররাতুল আইন নুজহাত ৫ মাস ১৯দিনে দিনে পবিত্র কুরআনুল কারিম হিফজের সৌভাগ্য অর্জন করে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন। কুরআন হিফজ শুরুর আগে নুজহাত মাত্র ১ বছরে নাজেরা আতস্থ করে। নাজেরা শেষ করার পর ৬ মাস পূর্ণ হওয়ার ১ দিন বাকী থাকতেই নুজহাত হিফজ সম্পন্ন করেন। প্রথম দিকে নুজহাত ২ পৃষ্ঠা করে হিফজের সবকবিস্তারিত পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় মো. টুকু সুলতান নামে একজন রাজমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার আমির হোসেনের ছেলে। নিহতের ভাই ইকু সুলতান জানান, টুকু সুলতান রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে মনিহার চত্বর হয়ে পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হন তিনি। ঢাকা রোডের বাবলতলা মোড়েবিস্তারিত পড়ুন

প্রথম আরব নারী হিসেবে ডব্লিউডব্লিউতে সাদিয়া

নাম তার সাদিয়া বিসেইসো। ভালোবাসেন প্রথা ভাঙতে। তিনি শুধু পেশাদার মার্শাল আর্টস অ্যাথলেটই নন; ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম আরব নারীও। ফ্লোরিডায় ডব্লিউডব্লিউই’র পারফরমেন্স সেন্টারে ইতোমধ্যে প্রশিক্ষণও শুরু করেছেন ৩১ বছর বয়সী এই জর্ডানিয়ান নারী। সাদিয়ার প্রত্যাশা, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ শেষ কয়েকদিনের মধ্যেই রিংয়ে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করবেন। জানা গেছে, বেশ অভিজ্ঞ প্রতিযোগী তিনি। টেলিভিশনে উপস্থাপনা থেকে শুরু করে ভয়েস ওভার আর্টিস্ট ও ইভেন্ট প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন।মার্শালবিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে প্রধানমন্ত্রী

কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপনের জন্য সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটে পৌঁছান শেখ হাসিনা। তার সফর উপলক্ষে পুরো শহর সাজানো হয়েছে ব্যানার, পোস্টার, ফেস্টুন,বিলবোর্ড আর তোরণে। সফরের শুরুতেই হজরত শাহজালাল (র.), হজরত শাহপরাণ (র.) এবং হজরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করবেন। দুপুরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। দুপুরে হজরত গাজী সৈয়দবিস্তারিত পড়ুন

জার্মানে ইসলামবিরোধী নেতার ইসলাম গ্রহণ

জার্মানির কট্টর অভিবাসনবিরোধী দল অলটারনেটেভি ফর জার্মানির (এএফডি) শীর্ষস্থানীয় একজন রাজনীতিক সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি দল থেকেও পদত্যাগ করেছেন। দলের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। এএফডি ইসলামবিদ্বেষী দল হিসেবে পরিচিত। দলটির মূল মন্ত্রই হচ্ছে ইসলাম জার্মানির জন্য নয়। বুধবার জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য ব্রান্ডেনবার্গে এএফডির স্থানীয় মুখপাত্র ড্যানিয়েল ফ্রজি জানান, দুই সপ্তাহ আগে আর্থার ওয়াগনার ব্যক্তিগত কারণে পার্টির আঞ্চলিক নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। তিনি ই-মেইলের মাধ্যমে জানান, আর্থারবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্য যুবদলের সভায় মারামারি

যুক্তরাজ্য যুবদলের প্রথম সভাতেই মারামারির ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল উদ্দিন তারেকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নেতাকর্মীদের রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য যুবদলের সভায় সংগঠনের সহদপ্তর সম্পাদক জাকির হোসেন খানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। জাকির হোসেন তার বক্তব্যে যুবদলের কমিটি গঠনে প্রক্রিয়ায় সিনিয়র জুনিয়রিটি এবং অনিয়মের কথা তুলে ধরে বক্তব্যবিস্তারিত পড়ুন

৫ দিন বন্ধ থাকার পর বেনাপোলে পুনরায় আমদানি রপ্তানি শুরু

কার পাস সংক্রান্ত জটিলতায় টানা ৫ দিন আমদা‌নি-রপ্তানী বা‌নিজ্য বন্ধ থাকার পর অব‌শে‌ষে ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা পর পূণরায় বেনাপোলে আমদানি-রপ্তানী বা‌নিজ্য চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে দেখা গে‌ছে। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ও সুষ্ট সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যা থেকে এ পথে আমদানি-রপ্তানী বা‌নিজ্য পূণরায়বিস্তারিত পড়ুন

নবারুণ উচ্চ বালিকা ব্দ্যিালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা ব্দ্যিালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুর রহমান উল্লাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আফছারুজ্জামান বাবু। এসময় আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক নাজমুল লায়লা, শাহীনা পারভীন, মো.বিস্তারিত পড়ুন

শাখরা মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

শাখরা কোমরপুর এ,জি মাধ্যমিক বিদ্যালয়ে নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম বারী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলার শ্রেষ্ট করদাতা আলহাজ্ববিস্তারিত পড়ুন

টাউন গার্লস হাইস্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শেখ শফিউল্লাহ মনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারি শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, রোকনুজ্জামান, আফজাল হোসেন, শেখবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় নেতাকর্মিদের সাথে চেয়ারম্যান বকুলের মতবিনিময়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কাজ জনসম্মুখে তুলে ধরার লক্ষে শার্শার বাগআঁচড়ার মহিষাকুড়া-বাগাডাঙ্গা ও কলোনীতে আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। সোমবার ( ২৯ জানুয়ারী ) বিকাল সাড়ে ৪টায় মহিষাকুড়া বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন

অবশেষে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজবোর্ড (মজুরি বোর্ড) গঠন করেছে সরকার। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান ও সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী বা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সমসংখ্যক প্রতিনিধি সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৪৩ ধারা অনুযায়ী এই বোর্ড গঠন করে রবিবার তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বোর্ড ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেবে। এর আগে ২০১২ সালেরবিস্তারিত পড়ুন

ব্যবসায়ি শফিউল্লাহ মনির বিরুদ্ধে শম্পা রানীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কাটিয়ার কুখ্যাত সোনা চোরাচালানি শফিউল্লাহ মনির সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ, সস্ত্রাসী দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দখল করে নেওয়া বাড়ি ও লুটপাটকৃত মালামাল ফিরে পাওয়াসহ জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন শহরতলীর মাগুরা দাসপাড়ার শম্পা পাল। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে শম্পা পাল বলেন, তার স্বামী মিলন পাল দীর্ঘ ২০ বছর ধরে সাতক্ষীরার স্বনামধন্য স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ি হিসেবে পরিচিত। স্বামী –স্ত্রীর যৌথ নামীয় শহরতলীর মাগুরাবিস্তারিত পড়ুন

পাঁচ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে পাঁচদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বেনাপোল বন্দরে। ২৫ জানুয়ারি সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে ধর্মঘটের কারণে আমদানি-রপ্তারি বন্ধ থাকলেও পণ্য খালাস, মালামাল ওঠানামাসহ সব ধরনের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের কারণে ভারতের পেট্রাপোল বন্দরে ১০ হাজার পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে আছে প্রবেশের অপেক্ষায়। যার অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন শিল্প কলকারখানাসহ শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল বলে জানা গেছে। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন