শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সৈয়দ মাহমুদ হোসেন নতুন প্রধান বিচারপতি

নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে গতকাল তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকে প্রধান বিচারপতির পদটি শূন্য ছিল। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে আবদুল ওয়াহ্হাব মিঞা গত বছরেরবিস্তারিত পড়ুন

বোরকা বা হিজাব বিপ্লবঃ বাংলাদেশের শহর থেকে গ্রাম পাল্টে যাচ্ছে রাতারাতি !

বাংলাদেশে নীরবে একটি বোরকা বিপ্লব ঘটে গেছে। নারীর পোশাকে এতবড় নীরব পরিবর্তন, অভূতপূর্ব। এটা গত কয়েক বছরে বাংলাদেশের অভিজাত বিদ্যাপীঠ থেকে শুরু করে অজপাড়াগাঁয়ের সর্বত্র চোখে পড়ছে। কয়েক শত বছর আগে প্রাচীন বাংলার জনগণ, যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তারা সেটি করেছিলেন দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি টিকিয়ে রেখে। অনেকেই বলছেন, এই পরিবর্তন বা বিপ্লবের অর্থ ও তাৎপর্য কী? প্রশ্ন হলো যেসব দেশের নারীরা বেশি বোরকা পরবেন, তাদেরকেই অধিকতর ডান, গোঁড়া বা রক্ষণশীলবিস্তারিত পড়ুন

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৯০ জনের প্রাণহানির শঙ্কা

লিবীয় উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৯০ জন অভিবাসী নিখোঁজ রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে। নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার তিন অভিবাসনপ্রত্যাশী বলেছেন, ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই পাকিস্তানি। সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানোর প্রত্যাশায় অভিবাসীরা লিবিয়া উপকূল ব্যবহার করে। কয়েক বছর ধরে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি জমানোর প্রধান ট্রানজিট এই উপকূল। শনিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, লিবিয়া উপকূলের জুওয়ারা ১০ মরদেহ ভেসে এসেছে বলে জানা গেছে। সংস্থাটিরবিস্তারিত পড়ুন

দুই সুন্দরীকে নিয়ে রিক্সায় শাহরুখ!

আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঐতিহ্যবাহী বাহন রিক্সায় উঠলে তা খবরের শিরোনাম হয়। কাজেই বড় তারকারা উঠলে তা হবে না কেন? যদিও ঘটনাটি বলিউডের কাহিনী। সেখানেও খবর হয়ে গেছে আনুশকা আর ক্যাটরিনাকে নিয়ে শাহরুখের রিক্সায় চড়ার ঘটনা। বলিউড বাদশাহ এখন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে তিনি বামনের চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যে এ ছবির টিজার ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এরই মধ্যে এ ছবির আকর্ষণীয় এক ছবি পোস্ট করলেনবিস্তারিত পড়ুন

চিকিৎসা সেবার আড়ালে মেডিনোভায় চলতো মাদকের ব্যবসা!

চিকিৎসা সেবার আড়ালে ধানমন্ডির মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘ দিন ধরেই চলে আসছিল রমরমা মাদকের ব্যবসা। অবশেষে শুক্রবার এই মাদক ব্যবসার কার্যক্রমের খোঁজ পায় অধিদফতর। ফেন্সিডিল, গাঁজা, ক্যানবিয়ার ও বিপুল পরিমাণ মদের খালি বোতল জব্দ করে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সুপারভাইজার আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থাৎ ওইদিন রাতেই অভিযান চালানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরবিস্তারিত পড়ুন

বাংলাদেশী তরুণীর ডাকে ১৯০টি দেশে পালিত হলো আন্তর্জাতিক হিজাব দিবস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী নাজমা খানের ডাকে ১ ফেব্রুয়ারী ২০১৮ ষষ্ঠ বছরের মতো বিশ্বজুড়ে পালিত হলো ‘WorldHijabDay’-‘আন্তর্জাতিক হিজাব দিবস’। ‘হিজাবে শক্তি’ বা ‘স্ট্রং ইন হিজাব’ এ স্লোগানকে সামনে রেখে এ বছর বিশ্বের ১৯০টি দেশে একযোগে হিজাব দিবস পালিত হয়েছে। ‘আন্তর্জাতিক হিজাব দিবস’ উপলক্ষ্যে কাতার আলনূর কালচারাল সেন্টার মহিলা শাখার ব্যবস্থাপনায় রাজধানী দোহার মুগলিনায় ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় হিজাব সংহতি সভা। সভায় মুখ্য আলোচক ছিলেন হাফেজা আলেমা মাহমুদা নুরুল আমিন।বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে পিকআপের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় রোকোনুজ্জামান শাওন (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের নলতা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে৷ নিহত শাওন রাজগঞ্জের শাহাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলামের ছেলে৷ তিনি মণিরামপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (রাষ্ট্রবিজ্ঞান) ছাত্র ছিলো৷ প্রত্যক্ষদর্শী গ্রাম্য চিকিৎসক মাহাবুবুর রহমান ও নিহতের স্বজনেরা জানান, সকালে রাজগঞ্জ বাজারের এসএসসি পরীক্ষার কেন্দ্রে যেতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন শাওন৷ মোটরসাইকেলে পেট্রোল নেওয়ারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস ফুটবল একাদশ চাম্পিয়ান

সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমীর আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে শ্যামনগর সরকারি নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউঃপি চেয়ারম্যান এস,এম জহুরুল হায়দার বাবু স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে খেলার শুভ উদ্বোধন করেন। গ্রুপ পর্বের সব কয়টি খেলায় জয়লাভ করে ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার পরিবহনের জেনারেল ম্যানেজার এনামূল হকের নেতৃত্বে হাওলাদার ফুটবল একাদশ এবং অপরদিকে শ্যামনগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, শিক্ষক তরিকুলবিস্তারিত পড়ুন

৩য় বার জেলার শ্রেষ্ট রোভার নেতা হলেন আবু তালেব

খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার স্কাউট শিক্ষক আবু তালেব জাতীয় শিক্ষা সপ্তাহে ৩য় বারের মতো জেলার শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি পরপর তিনবার জেলার শ্রেষ্টত্ব অর্জন সহ তার নেতৃত্বে পরিচালিত রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের জীববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। কলেজের চাকুরীর পাশাপাশি সেবাধর্মী অরাজনৈতিক সংগঠন রোভার স্কাউটের সাথে সম্পৃক্ত হন। রোভারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৭

সাতক্ষীরা বাস, মিনিবাস, কোষ্টার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন না দেওয়াকে কেন্দ্র করে সংগঠণের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ ও পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তৌহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় সবার প্রিয় আজিজ স্যার আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন সবার প্রিয় শিক্ষক ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বৃহঃস্পতিবার ভোরে বাগআঁচড়ায় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার রয়স হয়েছিল (৬৮)বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সাথে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাদ জোহর নামাজে জানাযা শেষে তার নিজের গ্রামের বাড়ী ঝিকরগাছারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক

সাতক্ষীরায় নাশকতার পরিকাল্পনাকালে জামায়াত-বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের একটি বাড়িতে জামায়াত- বিএনপি ৬০ থেকে ৭০ জন নেতা-কমী গোপন বৈঠক করার সময় পুলিশের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, সদরের বৈচনা গ্রামেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় প্রথমদিন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় এস.এস.সি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা বৃহস্পতিবার প্রথম দিন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এস.এস.সি তে মোট পরীক্ষার্থী ২ হাজার ২ শত ১১ জন, দাখিল পরীক্ষায় ৬শত ৩৮ জন এবং ভোকেশনালে ১শ ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলায় পৃথক ৭টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬ টি মাদ্রাসার পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। বাংলা ও কোরআন মাজিদ পরীক্ষায়বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষার প্রথম দিনে তালায় চার শিক্ষক বহিস্কার

সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষার হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে চারজন শিক্ষক বহিস্কার হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান, এসএসসি (স্কুল সেকন্ডারি সার্টিফিকেট) পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বিদে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০১ নাম্বার হল রুমে হৈ হট্টগোল ও অনিয়মে সহায়তা প্রদানের অভিযোগে ডিউটিরত চারজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন খাতুন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সুলতানপুর সরদার পাড়া এলাকায় মেইন রাস্তা থেকে কাঁচা বাজার বাবু মেম্বরের বাড়ি পর্যন্ত ৩শ ৫০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে। সিসি ঢালাই রাস্তাটিবিস্তারিত পড়ুন

শিক্ষায় স্বর্ন পদক পেলেন বাগআঁচড়া কলেজের অধ্যক্ষ্য

শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সফল শিক্ষাবিদ হিসাবে শার্শার বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রিজাউল করিম নবাব স্যার সলিমুল্লাহ স্বর্ন পদক পেয়েছেন। বিশ্ব মানবতা ফাউন্ডেশন ও চট্টলা ফাউন্ডেশন এর উদ্দোগে গত ৩০ জানুয়ারী ঢাকা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়েজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সুপ্রিম কোটের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অধ্যক্ষ রিজাউল করিমের হাতে এ স্বর্ন পদক তুলে দেন। সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত প্রধান আলোচক হিসেবে উপস্তিতবিস্তারিত পড়ুন