শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের চার ছাত্রকে বহিষ্কারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি শিশু পরিবার থেকে চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তাদের শিক্ষা ও আবাসন মেয়াদ থাকা সত্ত্বেও তাদের বহিস্কার করার ঘটনায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জেলা নাগরিক সমাজ এর প্রতিবাদ জানিয়ে তাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করে বহিস্কৃত চার ছাত্র জানায় তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমানযোগ্য অভিযোগ নেই। কর্তৃপক্ষ তাদের পরিবারের কাছে কেবলমাত্র শৃংখলা ভঙ্গের যুক্তি দেখিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদকসেবী ছেলের অত্যাচারে মায়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মাদকসেবী ছেলের অত্যাচারের হাত থেকে অসহায় মাতার জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের বাটকেকালী গ্রামের মৃত আকবর আলী মাতুব্বর এর স্ত্রী রাবেয়া খাতুন। তিনি লিখিত বক্তব্য বলেন,আমি একজন অসহায় মাতা। আমার ৬ ছেলে মেয়ের মধ্যে আমার বড় ছেলে আব্দুল মান্নান(পান্না) একজন মাদক সেবী ও অবাধ্য সন্তান। আমি মাতা হিসাবে অনেক চেষ্টা করি তাকে সুপাথে আনার। কিন্তুবিস্তারিত পড়ুন

আগরদাড়ি চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল

সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় বার্ষিক ওয়াজ মাহফিল অনািষ্ঠত হয়েছে। মঙ্গলবার রাতে চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এন্তেজামিয়া কমিটির আয়োজনে আলহাজ্ব মো. রুহুল আমিন সরদারের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইন্দ্রিরা সরকারিবিস্তারিত পড়ুন

আরো খবর...

দিল্লী হুজুরের আগমনে অভিনন্দন জানিয়ে বিবৃতি

বৃহস্পতিবার (৩ রা ফাল্গুন) দাদাহুজুর মোবারক গওছে জামান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ নকশাবন্দী (রহঃ) এর দরবার শরীফে ৯৫ তম ওরছ শরীফে প্রধান মেহমান হিসাবে হযরত ওমর (রা:) এর ৪৫ তম আওলাদ ও হযরত মুযাদ্দেদ আলফেসানী (রহঃ) এর১৩ তম আওলাদ হযরত মাওলানা শাহ আনাস ফারুকী নকশাবন্দী (মা: জি: আ:) এর আগমনে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, কালিগঞ্জবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের পারচিং উৎসব

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝাউডাঙ্গা ইউনিয়নের যুগরাজপুর বিলে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে পারচিং উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। এসময় তিনি বলেন, ‘কৃষি জমিতে কীট নাশকের ব্যবহার কমানোর জন্য কৃষকদের নিয়ে আজকের আয়োজন পারচিং পদ্ধর্তি সকল কৃষক যেন জানতে পারে এটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন কমিটির সভা

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী মমতাজুননাহার ঝর্ণা প্রমুখ। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে ৪৭৮ টি ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে বাঘ গননা শুরু

বিশ্বের ঐতিহ্য ম্যানগ্রোব সুন্দরবনের অতন্দ্র প্রহরী রয়েল বেঙ্গল টাইগার গণনা বুধবার থেকে শুরু হয়েছে। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস ও সুন্দরবন দিবস একসঙ্গে পালন হচ্ছে । ২মাসের ও অধিক দিন ধরে ৪৭৮টি ক্যামেরা গুনবে সুন্দরবনের এই বাঘ। আনুষ্ঠানিকভাবে গণনার কার্যক্রম শুরু হয়েছে সুন্দরবনের হিরণ পয়েন্টের নীলকমল বনফাঁড়ি থেকে । বন বিভাগ ও ওয়াইল্ড টিমের মোট ৫৬ জন কর্মী ওই গণনায় কাজ শুরু করেছেন। ক্যামেরায় ছবি তোলা ও খালে বাঘের পায়ের ছাপবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ৭

সাতক্ষীরায় পুলিশ সদস্য’র ছেলে ও স্কুল ছাত্র সাকিব (১৬) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে তার এক সহপাঠী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলীর বকচরা বাইপাস সড়কে ভ্যান চালক রমজান আলীর বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের এক সহপাঠীসহ ৭ জনকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে।শহরের পলাশপোল নিহত সাকিব হোসেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ও শহরের পলাশপোল মেহেদীবাগেবিস্তারিত পড়ুন

শার্শার স্বাস্থ্যকেন্দ্র থেকে ১৫লাখ টাকা নিয়ে উধাও ব্যবস্থাপক

শার্শার বুরুজ বাগান জেনারেল হাসপাতালের ব্যবস্তাপক তৌফিক ইলাহী ১৫লক্ষ টাকা নিয়ে কয়েক দিন যাবদ উধাও রয়েছে ৷ তার খোঁজ জানতে মালিক পক্ষ পুরুস্কার ঘোষনা করেছেন ৷ শার্শা থানায় অভিযোগ সুত্র ও হাসপাতাল সুত্রে জানা যায়, তৌফিক এলাহী গত ২০১৬সালের ডিসেম্বর মাসে বুরুজ বাগান জেনারেল হাসপাতালে ব্যবস্তাপক পদে নিয়োগ পান ৷ মালিক পক্ষ ২০১৭ সালের নভেম্বর মাসে জানতে পারে তৌফিক ইলাহী মাদকাসক্ত হয়ে পড়েছে ৷ এ খবরে মালিক পক্ষ মাদকাসক্ত কর্মচারীকে নাবিস্তারিত পড়ুন

শার্শায় স্বার্থ কেন্দ্রীক কোন্দলে ৯ বছরে আ.লীগের ২৭ নেতাকর্মী খুন

সীমান্তের চোরাচালান ও হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে যশোরের শার্শা উপজেলায় গত ৯ বছরে আওয়ামীলীগের ৩৭ জন নেতাকর্মী খুন হয়েছেন। এর জের ধরে খুন হয়েছে তাদের চার সন্তান। এসব ব্যাপারে একটি মামলারও বিচার হয়নি।যাদের আসামী করা হয়েছে তারা সকলেই আ,লীগের নেতাকর্মী।আর যারা খুন হয়েছেন তারাও আ,লীগের নেতাকর্মী। খুন হয়েছেন আওয়ামীলীগের ১ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১ জন সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা-কর্মী ৯ জন, কৃষক লীগের ১ জন, সাংবাদিকসহ যুবলীগের ১৪ জনবিস্তারিত পড়ুন

আরো খবর .....

তালায় কেঁচো সার ব্যবহার করে ফসল চাষ বিষয়ক মাঠ দিবস

তালায় কেঁচো সার ব্যবহার করে ফসল চাষ বিষয়ক পৃথক দু’টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার খলিলনর ইউনিয়নের নলতা ও খলিলনগর গ্রামে উন্নয়ন প্রচেষ্টার লিফট কর্মসূচির আয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারী মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু। উন্নয়ন প্রছেষ্টার কৃষিবিদ মোঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তাবিস্তারিত পড়ুন

বেনাপোলে জাকেরপাটি ‘র শোভাযাত্রা

বেনাপোলে মঙ্গলবার সকালে জাকেরপাটি আনন্দ শোভাযাত্রা বের করে। বিশ্ব জাকের মন্জিলে আসন্ন বিশ্ব উরস শরীফ সফল করার লক্ষ্যে জাকের পার্টি শার্শা উপজলা শাখার উদ্যোগে বেনাপোল শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সভাপতি সাজেদুর রহমান ডাবলু ও যশোর জেলা জাকের পার্টির সভাপতি মিজানুর রহমান এর নেতৃত্বে শোভাযত্রাটি বেনাপোলস্থ জাকের পার্টির অফিসের সামনে থেকে কাস্টমস হাউসের সামনে হয়ে বেনাপোল শহরে এসে শেষ হয়।শোভাযাত্রায় বিভিন্ন গ্রামথেকে বিশ্ব জাকেরানের ভক্তরা এসে যোগ দেন।প্রতি বছর বেনাপোলবিস্তারিত পড়ুন

বেনাপোলে বাল্যবিয়ে ও শিশু নির্যাতোন রোধে মতবিনিময় সভা

নারী ও শিশুর প্রতি নির্যাতন বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে বেসরকারি সংস্থা ব্র্যাক এক বিশেষ অভিভাবক সমাবেশ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় ব্র্যাক জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি এর আয়োজনে কাগজপুকুর ব্র্যক স্কুল প্রাঙ্গনে ১২ টি স্কুলের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ব্র্যকের সিনিয়ার এলাকা ব্যবস্থাক (শিক্ষা) জেসমিন আরা খাতুন, যশোর জেলা ম্যানেজার আহসান হাবিব সঞ্জয় ব্যানর্জী এলাকা ব্যাবস্থাপক (শিশু নিকেতন) সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা ব্যবস্থাপক ( জাষ্টিসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডিজিটাল মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ওউদ্ভাবনী চর্চার মাধ্যমে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অভীষ্ট লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলারবিস্তারিত পড়ুন

বিজ্ঞাপন শিল্পে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ অধ্যায়

শিল্প-সুন্দর মন ও জীবনের জন্যই সৃষ্টি, সৌন্দর্য্যের শৈল্পিক ব্যবহার যুগ যুগ ধরেই আবহমান বাংলায় মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিল্পের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। আসলে জোর দিয়ে বলতেই হচ্ছে বিজ্ঞাপন শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টির সাহিত্যতত্ত্বে সৌন্দর্য সম্পর্কে আলোকপাত করতেই বলেছে, সুন্দরের হাতে বিধাতার পাসপোর্ট আছে, সর্বত্রই তার প্রবেশ সহজ। অর্থাৎ সুন্দর সব কিছুতে খুব সহজে, সর্বত্রই প্রবেশাধিকার পায় মানুষ। তাই সুন্দরের প্রতি আকর্ষণবোধবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় পানিতে ডুবে আফরাজ(২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে । ঘটনাটি মঙ্গলবার সকালে পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামে ঘটেছে। নিহতের পিতা টুকুল সরদার জানায়, সকালে আফরাজ তার মায়ের কোল থেকে নেমে খেলা করতে ছিলো। এর কিছুক্ষনের মধ্যে তাকে আর খুজে না পাওয়ায় বাড়ির পাশে পুকুর থেকে তাকে মৃত অবস্হায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, বছর দু’এক আগে তার বড় কন্যা আফছানা (৩) ঐ একই পুকুরে ডুবে মারা যায়,এঘটনায় এলাকাই একলাবাসী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন