Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তা দখল করে পাঁকা ভবন নির্মাণ,শিক্ষার্থীদের মানববন্ধন

যশোরের কেশবপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তা দখল করে পাঁকা ভবন নির্মাণ কাজ চালানোর অভিযোগ পাওয়াগেছে। প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সরেজমিন জানাগেছে, কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে টিটাবাজিতপুর এম.কে.বি. মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ভান্ডারখোলা মেইন সড়ক হতে প্রতিষ্ঠান দুটিতে যাতায়াতের একটি মাত্র রাস্তা রয়েছে। যে রাস্তা দিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠান দুটির ছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা যাতায়াত করেন। তাছাড়া এলাকাবাসি তাদের জমিতে ফসল উৎপাদনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ২৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা শহরতলীর দেবনগর এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার দেবনগর এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ মফিজুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকৃত মফিজুল ইসলাম সদর উপজেলার দেবনগর গ্রামের জামির আলীর ছেলে। সদর থানার এসআই হাফিজ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সদরের দেবনগর এলাকায় ইয়াবা বিত্রুি হচ্ছে এমন খবরের প্রেক্ষীতে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় মফিজুল নামেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৬টি দোকান আগুনে পুড়ে ছায়,ক্ষতি ১৮ লাখ টাকার

সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ছয়টি দোকান ভষ্মীভুত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১৮ লাখ টাকারও বেশি বলে দাবি ক্ষতিগ্রস্হ দোকানদারদের। শনিবার রাত তিনটার দিকে সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও শহরের পাকাপুলের মোড়ের দোকানদাররা জানায়, শনিবার রাত ১২/১ টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে যায়। রাত তিনটার দিকে খবর পায় যে তাদের দোকানে আগুন লেগেছে। তারা এসে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পর সাতক্ষীরা ফায়ারবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ, ২৫ বাড়ি ভাংচুর

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষরেই ২৫টির মতো বাড়ি ভাংচুর করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে ওই ইউনিয়নের শীতারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে জানান, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিস্তারিত পড়ুন
যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

যশোরে জাহিদ হোসেন খান অনু (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। অনু যশোর নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তিনি শহরের খড়কির ব্রহ্মণপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের খড়কি আপনের মোড়ে ঘটানটি ঘটে। আহত অনুর স্ত্রী শাহানাজ পারভিন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে অনু পাঁচ বছরের ছেলে তামিমকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। আপনের মোড়ে পৌঁছালে খড়কি এলাকার বাহিনী প্রধান ভুট্টো ওরফে ল্যাংড়াবিস্তারিত পড়ুন
ত্রিপুরায় অবসান ২৫ বছরের বাম-রাজত্ব, রাম-রাজত্বের শুরু

ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী বা সিপিআই-এমের নেতৃত্বাধীন বামফ্রন্টের টানা ২৫ বছরের বাম-রাজত্বের অবসান ঘটিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাতে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাম-রাজত্বের সূচনা ঘটতে চলেছে। আজ শনিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির এগিয়ে থাকার খবর আসতে থাকে বিভিন্ন ভোট গণনাকেন্দ্র থেকে। দুপুর ১২টা নাগাদ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির নেতাকর্মীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে। বিজেপি নেতৃত্ব এই জয়কে ‘ঐতিহাসিক’বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ভেঙে তছনছ হয়ে যাবে: ফারুক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেঙে যাবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, আওয়ামী লীগের কারণে দেশে গণতন্ত্র নেই এবং এ কারণেই তারা একাট্টা থাকবে না। সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘যেই দেশে রডের বদলে বাঁশ দেয়া হয়, বাঁশের বদলে কাঠের খড়ি দিয়ে মঞ্চ করা হয়, আর সেই মঞ্চ ভেঙে যেভাবে তছনছ হয়েছে, তেমনি গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙে তছনছ হয়ে যাবে।’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনেবিস্তারিত পড়ুন
আঞ্চলিক-আন্তঃদেশীয় সহযোগিতা বাড়াতে চান প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে সরকার নান পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। শনিবার খুলনা সফরে গিয়ে খালিশপুরে আইইবির খুলনা কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম সম্মেলনের উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি। গত ৩০ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন শেখ হাসিনা। এরপর ৮ ফেব্রুয়ারি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহী এবং আজ খুলনায় যাচ্ছেন। এইবিস্তারিত পড়ুন
খুলনায় ৯৯টি প্রকল্পের উদ্বোধন-ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় যাচ্ছেন ৩ ফেব্রুয়ারি। ওই দিন তিনি জনসভায় বক্তৃতা প্রদানের পাশাপাশি বিভিন্ন নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং সূত্র জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় খুলনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশন-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়াও বিকেল পৌনে ৩টায় গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক, রূপসা- শ্রীফলতলা-তেরখাদা সড়ক, কেডি এ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, লায়ন্স স্কুল অ্যান্ডবিস্তারিত পড়ুন
ইউরোপজুড়ে তীব্র শীত, নিহতের সংখ্যা বেড়ে ৬০

উত্তর মেরু থেকে আসা হার্টমুট নামের শৈত্যপ্রবাহে ইউরোপজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে। গতকাল ফ্রান্সে পাহাড়ি এলাকায় তুষার ধসে চারজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন একজন। ভারী তুষারপাত এবং প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সাইবেরিয়া থেকে ধেয়ে আসা বাতাসের কারণে রাতের গড় তাপমাত্রা ধারণার চেয়েও কমে যাওয়ায় মহাদেশটির বেশিরভাগ অঞ্চলেই সৃষ্টি হয়েছে চরম বিপর্যয়। হিমঝড় ও তীব্র তুষারপাতের কারণে বহু গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন
বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ট্যাংকির মোড় থেকে ৫০ লাখ টাকার ১০টি (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুর ১টার দিকে স্বর্ণের বারসহ মনিরুল নামের ওই পাচারকারীকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার সাবের আলীর ছেলে। তার বয়স ২৫ বছর।এদিন কোমরে গামছা বেঁধে ও গেঞ্জি পরা মনিরুল হাতে কাস্তে নিয়ে মাঠে যাওয়ার ছদ্মবেশে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। গোপনবিস্তারিত পড়ুন
মা-বাবার খোঁজে ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া রীনা

প্রায় ৩৬ বছর আগে রাজশাহী থেকে হারিয়ে যাওয়া রীনা (৪০) তার মা বাবা ও বোনদের দেখতে চান। রীনা জানান, চার বছর বয়সে হারিয়ে যান তিনি। তাই পুরোপুরি কিছুই মনে পরে না। শুধু অস্পষ্টভাবে মনে পরে সেই সময়কার কয়েকটি স্মৃতি। হারিয়ে যাওয়ার দিন রীনা তার অন্য বন্ধুদের সঙ্গে পাশের কোনো এক রেলস্টেশনে খেলাধুলা করছিলেন। একসময় তিনি ইঞ্জিনে উঠে পড়েন। ট্রেন চলতে শুরু করলে তিনি আর নামতে পারেনি। অনেক কান্নাকাটি করেও কোনো লাভবিস্তারিত পড়ুন
তুমব্রু সীমান্তে আজও বাড়ছে উত্তেজনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র“ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ৫০ গজের মধ্যেই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে মিয়ানমারের সেনারা। অস্ত্রশস্ত্র নিয়ে টহল বাড়িয়েছে মিয়ানমারেরবর্ডার গার্ড পুলিশ বিজিপিও। আতঙ্কে নোম্যান্স ল্যান্ডের প্রায় ছয় হাজার রোহিঙ্গা। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের এপারে জনবল বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। তবে শুক্রবার সকালে মিয়ানমারের সেনারা নোম্যান্স ল্যান্ড থেকে কিছুটা দূরে সরে গেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরওয়ার কামাল। তিনি জানান, সীমান্তের ওপারে কাঁটাতারেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পলাতক ৩ আসামি গ্রেফতার

কলারোয়ায় পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই পিন্টু লাল দাস, এএসআই নুর আলী উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নারী ও শিশু নির্যাতন (সিআর ৪৩/১৮) মামলার পলাতক আসামি আব্দুল খালেক (৩৪) কে বাড়ি থেকে গ্রেফতার করেন। অপরদিকে, একই রাতে থানার এসআই পিন্টু লাল দাস, এএসআইবিস্তারিত পড়ুন
মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

নাগরিকদের সুযোগ-সুবিধা ও তাদের মতামত নিতে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দক্ষিণ সিটি আয়োজিত পরীবাগের ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন সাঈদ খোকন। মঞ্চে উপস্থিত হয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শুনে উত্তর দিচ্ছিলেন মেয়র। এ সময় দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারও মঞ্চে উপস্থিত ছিলেন। হঠাৎবিস্তারিত পড়ুন
সীমানা পেরোলে মিয়ানমারকে কঠোর জবাব: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে বিজিবি কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় পাহারায় নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের পার্শ্ববর্তী সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিয়ানমারের তমব্রু সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর পোস্টের মাঝামাঝি এলাকায় আজ সকালেবিস্তারিত পড়ুন
