বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল রবিউল নারীসহ আটক

যশোরের নাভারন হাইওয়ে ফাঁড়ির এক সদস্য এক নারীসহ বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বেনাপোল পৌর শহরের সানসিটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করেন বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ। আটক পুলিশ সদস্য রবিউল হোসেন ও তার নারী সঙ্গী সুমি খাতুন (২৪)। সুমির বাড়ি যশোর পুলেরহাট। সে স্বামী পরিত্যাক্ত। এখন থাকে বেনাপোল গাজিপুর গ্রামে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বহিরাগত একবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবে সিপিসি

চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ও পররাষ্ট্রমন্ত্রী সং তাও নিশ্চিত করেছেন যে তার দল কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবে। তিনি বলেন, ‘সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধানে আমরা অং সান সুচিসহ মিয়ানমারের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো।’ আজ বিকেলে স্থানীয় দিয়াওউনতাই রাষ্ট্রীয় গ্রেস্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সিপিসি নেতা এ আশ্বাস দেন।বিস্তারিত পড়ুন

চীনা বিপ্লবের বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তিয়েন আনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী এই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পু®পার্ঘ্য অর্পণের পর চীনের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে প্রধানমন্ত্রী এখানে পৌঁছলে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোবিস্তারিত পড়ুন

উন্নয়ন দেখার আহ্বান

ফখরুলকে বেশি পাওয়ারের চশমা পরার পরামর্শ কাদেরের

দেশের উন্নয়ন দেখতে না পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেশি পাওয়ারের চশমা পরার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি। শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার প্যারোলেবিস্তারিত পড়ুন

দেশের সকল জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের সকল জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, রেল যোগাযোগের উন্নয়নে সারাদেশে একযোগে নতুন রেলপথ স্থাপন এবং বিদ্যমান রেলপথের সংস্কার কাজ চলছে। মন্ত্রী বলেন, সড়ক ও জলপথের সাথে রেলপথেরও ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। শুক্রবার বিকেলে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত নাটোর রেল স্টেশনের ভবনসহ প্লাটফর্ম উন্নয়ন কাজ এবং ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন স্টেশনের প্রবেশ তোরণ, সংযোগ সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত রোগির পাশে প্রিমিয়ার ছাত্র সংঘ

কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত এক রোগিকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রিমিয়ার ছাত্র সংঘ। শুক্রবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের মৃত মোহর আলী শেখের পুত্র ক্যান্সারে আক্রান্ত মো. মজিবর রহমান (৬০) কে সহায়তা প্রদান করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে অবস্থান করছেন। কেঁড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রভাষক আনিছুর রহমান, ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান, সহ.সভাপতি ইমরান হোসেন রনি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের তাড়া খেয়ে বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা

কলারোয়ায় পুলিশের তাড়া খেয়ে বস্তাভর্তি ৫১পিচ ফেনসিডিল ফেলে পালালো ৩ মাদক ব্যবসায়ী। উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে থানার এসআই রউচ উদ্দীন জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করতেই মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিত টের পেয়ে একটি পলিথিনে মোড়ানো বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাসী করে ২৫হাজার ৫শ টাকা মূল্যের ৫১পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ৩জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়াবিস্তারিত পড়ুন

দেবহাটায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় সাপের কামড়ে কৃষ্ণা রাণী ঘোষ নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। কৃষ্ণা রাণী ঘোষ উপজেলার টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও শিবনগর গ্রামের জয়দেব ঘোষের কন্যা। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিনগত রাতে বাড়ীতে ঘুমিয়ে ছিল স্কুলছাত্রী কৃষ্ণারাণী ঘোষ। রাত ১টার দিকে তাকে বিষক্ত একটি সাপে কামড়ালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মা-বাবা ঘুম থেকে উঠে তাকেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছার শংকরপুরের স্বাস্থ্য কেন্দ্রটি পোকামাড়ের আবাসস্থল!!

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের একমাত্র স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পড়ে আছে অযন্ত অবহেলায়। ডাক্তার নেই, নেই ঔষধ, নেই স্বাস্থ্য সেবার কোনচিহ্ন। ফলে দিনে দিনে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি মাদক সেবিদের দখলে চলে গেছে। নোংড়া অস্বাস্থ্যকর পরিবেশ আর রোগীর উপস্থিতি না থাকায় স্বাস্থ্য কেন্দ্রটিতে গড়ে উঠেছে বিষধর শাপ বিচ্ছু ও পোকামাড়ের আবাসস্থল। তথ্য অনুসন্ধানে জানা যায়, ১৯৯৯ সালের ৩০ অক্টোবর উপজেলার উলাকোল বাজার সংলগ্নে তৈরী করা হয় ইউনিয়নবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ীর কারাদন্ড

যশোরের কেশবপুরে ৪ জুয়াড়ীর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানাগেছে, উপজেলার বাউশলায় দীর্ঘদিন যাবৎ তাস খেলার নামে জুয়া খেলা চলে আসছিল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান বৃহস্পতিবার গভীর রাতে ঐ আস্তানায় হানাদিয়ে বাউশলা গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে আলী হাসান (৩২), মৃত হাসেম আলী মোড়লের ছেলে তৌহিদুর ররহমান (৩৩), সুবান খানের ছেলে সজিবর রহমান (৪৫) ও মৃত শের আলীর ছেলে আঃ রহমান (৪৫) কে আটক করে। এসময় উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ঘটেছে ‘অদ্ভুত’ এক ঘটনা। পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী। স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে স্ত্রী নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা। সম্প্রতি স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চারবিস্তারিত পড়ুন

তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান নতুন এমপিওভুক্ত হচ্ছে

হাওড়-বাঁওড়, পাহাড়ীসহ দুর্গম এলাকা ও নারী শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে দীর্ঘ ৮ বছর পর এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হতে যাচ্ছে সরকার স্বীকৃত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে এমপিও পেতে পারে প্রায় তিন হাজার বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। চলতি অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ রাখা হচ্ছে এক হাজার ১৪৭ কোটি টাকা। আর নতুন ও পুরাতন এমপিওভুক্ত সকল শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে সরকার ১৫ হাজার কোটি টাকাবিস্তারিত পড়ুন

মায়ের দেয়া ২০০ টাকায় সাদিয়া এখন পুলিশ!

যেদিন পুলিশ লাইন্সে দাঁড়াব সেদিন অন্যের বাড়িতে কাজ করে ২০০ টাকা এনে দেন মা। ওই টাকা নিয়ে নাটোরে গিয়ে পুলিশ লাইন্সে দাঁড়াই আমি। আর চাকরির জন্য আবেদন করি দুলাভাইয়ের দেওয়া ২০০ টাকা দিয়ে। এরপর শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হই। এখন চাকরি পাওয়ার পর মনে হচ্ছে মায়ের ২০০ টাকাই আমার জন্য আর্শীবাদ। চোখে আনন্দ অশ্রু আর শত কষ্ট ছাপিয়ে এভাবে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার বর্ণনা দিয়েছেন নাটোরের সিংড়া উপজেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা ইউনিয়নের ৭নংওয়ার্ড আ.লীগের কাউন্সিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০৭ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) বিকালে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম অধিবেশনে ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ’র সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিল’র উদ্বোধন ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ট্রলির সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষক আহত

কলারোয়ায় দ্রুতগতিসম্পন্ন ট্রলির সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেত্রবতী হাইস্কুলের শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান আবু দাউদ। বুধবার বেলা ১টার দিকে স্কুল থেকে রায়টা গ্রামে নিজ বাড়ি ফেরার পথে আলাইপুর গাজীপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে। এতে তার বাম পা ভেংগে গেছে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর মাওলানা আবু দাউদকেবিস্তারিত পড়ুন

তালায় অপরিকল্পিত বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

অপরিকল্পিত উপায়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ফের বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতক্ষীরা তালার গোনালী নলতার বালু ব্যবসায়ী জবেদ আলী সরদারকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এ আদেশ দেন। জবেদ উপজেলার দক্ষিণ নলতার মোজাহার সরদারের ছেলে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তালা থানার এএসআই প্রসেন এর প্রসিকিউসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাস্থলবিস্তারিত পড়ুন