Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামি ১৭ জুলাই। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী ওইদিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেবেন। পরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় মে মাসে। আটটিবিস্তারিত পড়ুন
যশোর জেলায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে ২২৩ সদস্য নিয়োগ

যশোরের ঝিকরগাছার সেলুন কর্মচারীর ছেলে সাহেব আলী জানতেন না যে সে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পারবে। এ বারের পুলিশের কনস্টেবল নিয়োগে যশোর পুলিশ সুপারের কঠোর পদক্ষেপের ভিত্তিতে সাহেব আলরি মত অনেকে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। যশোরের কোতয়ালী, শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও বাঘারপাড়া থানার অনেক কৃষক, মজুর, সেলুন কর্মচারী, রিক্সাচালকের ছেলে ও মেয়েরা পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। আর এর সবই সম্ভববিস্তারিত পড়ুন
সাজানো অপহরণের ১৮ঘণ্টা পর অপহৃতকে উদ্ধার করলো কেশবপুর পুলিশ

যশোরের কেশবপুর থানা পুলিশ অপহরণের ১৮ ঘণ্টা পর অপহৃতকে উদ্ধার করেছে। থানা পুলিশ জানায়, উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত কওছার আলির ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী মেহেদী হাসান গত শনিবার রাত দশ টায় মৎস্য ঘেরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে ২ থেকে ৩ জন পথরোধ করে মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে বলে তার স্ত্রী মরিয়ম খাতুন পুলিশকে জানায়। অপহরণের পর থেকে অপহরণকারীরা মেহেদী হাসানের স্ত্রী মরিয়ম খাতুনের মোবাইল ফোন করে জানায় তারবিস্তারিত পড়ুন
মণিরামপুরের চালুয়াহাটীর রইচউদ্দিন মাদ্রাসার ছাদ ঢালাইয়ের উদ্বোধন

বিশিষ্ট সমাজ সেবক, কর্মী বান্ধব, দুঃখি মানুষের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, রইচউদ্দিন দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলন বলেছেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন। যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে এই উন্নয়ন থামানোর সুযোগ নেই। ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা খুব অল্প সময়ের মধ্যে রূপান্তরিত হবে। স্বাধীনতার পরবর্তী সময়েবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (০৭/০৭/২০১৯ খ্রী) সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ৩২নং এ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহবায়ক অধ্যক্ষ শেখ আবদুল হালিম ও সদস্য সচিব আবু জাফর মোল্লার নেতৃত্বে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সর্বশেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কমার্স কলেজের প্রফেসর (অব) মো. রোমজান, যুগ্ম আহবায়ক আনিছা পারভীন বুলবুল,বিস্তারিত পড়ুন
বিব্রতকর তথ্য প্রচারের সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সংবাদ প্রচারে কোথাও বিশেষ বাধা দেওয়া হচ্ছে না। তবে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সবক্ষেত্রেই সর্বক্ষণ নজরদারি ও তদারকি করছি। কোথাও বিভ্রান্তিকর বা বিব্রতকর অসত্য বা মিথ্যা তথ্য প্রচার করলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি। বিভ্রান্তিকর সংবাদটি প্রচার বা প্রকাশ হওয়া মাত্র আমাদের নজরে আসার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও করব। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের তৃতীয় বা বাজেট অধিবেশনে রবিবারবিস্তারিত পড়ুন
হরতাল এখন আর গণআন্দোলনের অস্ত্র নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে হরতালকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গণআন্দোলন করার দিন শেষ হয়ে গেছে। এটি এখন আর গণআন্দোলনের অস্ত্র নয়। ‘এটা আন্দোলনের এখন আর কার্যকর কোন অস্ত্র নয়। কারণ, দেশের মানুষ বাস্তবতা বুঝে’ উল্লেখ করে কাদের বলেন, গ্যাসের দাম সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। তারপর এখনও ভর্তুকি দিতে হবে। সেজন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ওবায়দুল কাদের রবিবার রাজধানীরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হাতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া থামছেই না…

কলারোয়ায় হাতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া থামছেই না। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়-ই হাতি নিয়ে টাকা উত্তোলন করতে দেখা যায়। এবার দেখা গেলো প্রত্যন্ত সীমান্ত এলাকা কেঁড়াগাছি বাজারে। সেখানে দোকানে দোকানে গিয়ে হাতির শুঁড় উচু করে দোকানদারদের কাছ থেকে একপ্রকার জোরপূর্বক টাকা নিতে দেখা গেছে। হাতির পিঠে থাকা পরিচালক কিংবা ছোঁয়ারী সাতক্ষীরার আখড়াখোলা গ্রামের আলাউদ্দীন জানালেন, হাতিটির মালিক সিলেটের মমতাজ। আর তিনি নিজে বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলে আয়-রোজগার করেন। দোকান মালিকরাবিস্তারিত পড়ুন
অবৈধভাবে বালি উত্তোলন করায় কলারোয়ায় ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা

অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে বালি উত্তোলন করার অপরাধে কলারোয়ায় এক বালি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলার বুঝতলা বাজার সংলগ্ন এলাকায় বালি উত্তোলনস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেমময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন অভিযুক্ত বালি ব্যবসায়ী আল কাইউম ও হাসানুজ্জামান হাসানকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এএসআই মিজান, ভূমি অফিসের নাজির কামরুজ্জামান প্রমুখ। অবৈধভাবে বালি উত্তোলন করেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের ফুটবল দিলো শ্রমিকলীগ

কলারোয়া পৌরসদরের গদখালী আমবাগান হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল প্রদান করেছেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ। ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের অংশ হিসেবে রবিবার বিকেলে শ্রমিক ইউনিয়নের অফিসে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, সহ.সভাপতি লাল্টু হোসেন, আতিয়ার রহমান, শিক্ষার্থী আশরাফুল ইসলাম, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, রিয়াদুল ইসলাম, আতিকুর রহমান, বাপ্পি, সজল হোসেন, মাহফুজুর রহমান মাহফুজ, রাকিব হোসেন প্রমুখ।
বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশী হয় সে জন্য শুল্কহার সমন্বয় করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, যাত্রীদের জন্য ট্রলি দেয়ার ফলে যাত্রী হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না। তিনি রবিবার সকালে বেনাপোলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে বান্ধবী এখন পুলিশের খাঁচায়

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের এক কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে তার এক বান্ধবী। এ অভিযোগে বান্ধবী রিনি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রাম থেকে রিনি খাতুনকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরো বলেন, ভুক্তভোগীর বাবা এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় রিনি খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেন। রিনি খাতুন সদর উপজেলার রামেরডাঙ্গাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ড॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীধরকাঠি গ্রামে মৃত শেখ হাজির উদ্দীনের পুত্র শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীরের মধ্যে মটরচালিত ভ্যান চার্জ দেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের ভ্যান চালক শেখ শাহাজান হোসেন। ঘটনার সুত্রপাত হয় ঐ ভ্যানের ব্যাটারী বিষ্ফোরণের মাধ্যমে। প্রধান শিক্ষক আলাউদ্দীনের সাথে সরেজমিনে কথা বলেবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ ও জার্সি বিতরণ

এসো মাঠে খেলা করি, মাদককে না বলি এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে শয়লাহাট ফুটবল একাদশের খেলোয়ারদের মাঝে উপজেলা যুবলীগের সদস্য রাজু ও চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল, তুহিনের সৌজন্যে জার্সি বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে স্থানীয় শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবীন আ.লীগবিস্তারিত পড়ুন
তুচ্ছ ঘটনায় দেবহাটায় একই পরিবারের ৩ জনকে মারপিট

পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবহাটায় একই পরিবারের ৩ জনকে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার সকালে উপজেলার বসন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। এঘটনায় আহত বসন্তপুর গ্রামের সাইফুল ইসলাম, তার বাবা আব্দুস সামাদ ও চাচী রমিছা খাতুন বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে বসন্তপুর গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে হাবলু গাজীর সাথে তাদের বিরোধ চলছিলো। রবিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবলু গাজীর সাথেবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ২৮কেজি গাঁজা জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল। শনিবার রাত ২টার দিকে বেনাপোল ঘটিকায় রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি। তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি। রঘুনাথপুর বিওপি’র নায়েক মো. জাহিদুল ইসলাম জানান-বিস্তারিত পড়ুন
