Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ছাত্রকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক

সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলীকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। জানা গেছে, গত শনিবার ওই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান দেরিতে স্কুলে যাওয়ায় বেধড়ক বেত্রাঘাত করে প্রধান শিক্ষক আনছার আলী। পরে ওই ছাত্র অসুস্থ্য হয়ে পড়লে তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আশিকুজ্জামান চন্দনপুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুই ইউপি সচিবের বিকাশের টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

ডাচ বাংলা বিকাশের হেড অফিসের অফিসার পরিচয় দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় দুই ইউপি সচিবের ৬৬হাজার টাকা উঠিয়ে নিলো প্রতারক চক্র। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দুই ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ওই প্রতারক ০১৮৫৫৬৫৫৯০৩ নং থেকে মোবাইল ফোন করেন। বলা হয় আপনাদের একাউন্টে সমস্যা হয়েছে। ঠিক করতে এখুনি *৩২২*০*২*০*৯৫০০* দিয়ে পিন কোর্ড দিন। এভাবে তিন বার কল দিন। এরপরে দেখা যায় দুই ইউপি সচিবের একাউন্টের টাকা গায়েব হয়ে গেছে। এ ঘটনার সত্যতাবিস্তারিত পড়ুন
কলারোয়ার পানিকাউরিয়ায় নববর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্দ্যোগে বাংলা শুভ নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পানিকাউরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান জয়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাম প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ভারতীয় চা-পাতিসহ চোরকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় চা-পাতিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মাদরা বিওপির হাবিলদার অামজাদ অালীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামের মধ্যে থেকে ১৪ হাজার টাকা মূল্যের ৩৭প্যাক ভারতীয় সোনার বাংলা চা-পাতি উদ্ধার করে। এসময় চোরকারবারী অাব্দুল্লাহ (৩৫)কে আটক করে বিজিবি। সে উপজেলার রাজপুর গ্রামের মৃত্যু অাবু তালেবের ছেলে। এঘটনায় কলারোয়া থানায় মামলা নং-৪১(৪)১৭দায়ের হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর বিএনপির উত্তরে কাইয়ুম, দক্ষিণে সোহেল

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ঢাকা উত্তরে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে ও দক্ষিণে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আংশিক এ কমিটির অনুমোদন দেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর মহানগরে বর্তমানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী : প্রতিকারে অভিভাবকের সংবাদ সম্মেলন

কলারোয়ায় স্কুল শিক্ষকের বেত্রাঘাতে আহত ও অসুস্থ হয়ে পড়া দশম শ্রেণির ছাত্রের অভিভাবক ঘটনার প্রতিকার চেয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রোববার বেলা দেড়টার দিকে কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নির্যাতিত ছাত্র আশিকুজ্জামানের অভিভাবক (খালা) মোছা. সাজেদা খাতুন লিখিত বক্তব্য পাঠ করে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন- দেরিতে স্কুলে যাওয়ার জন্য চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলি শনিবার সকাল ৮ টার দিকে বেতের লাঠি দিয়ে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন আশিকুজ্জামানকে।বিস্তারিত পড়ুন
নির্বাহী কমিটির সভা
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাচন ১৩ মে

কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামি ১৩ মে অনুষ্ঠিত হবে। শনিবার রাতে কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয। ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহিম বাবুকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির আলোচনা সভা

কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে ওই সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক ইবাদুল হক, মনিরুজ্জামান বুলবুল, আক্তার আসাদুজ্জামান চান্দু, আশরাফুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় হামিদপুর পীর সাহেব ওলিউল্লাহ হামিদী আটক

কলারোয়ায় হামিদপুরের পীর সাহেব ওলিউল্লাহ হামিদী(৪০)কে থানা পুলিশ আটক করেছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কলারোয়া বাজার এলাকা থেকে তিনি আটক হন। থানার এসআই শেখ নাজিবুর রহমান জানান, হাদিপুর গ্রামের মৃত শামসুজ্জামান হামিদী সাহেবের ছেলে ওলিউল্লাহ হামিদীর নামে সাতক্ষীরার নালিশী আদালতে সিআর-২৮/১৭ মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ হাদিপুরের পীর সাহেব ওলিউল্লাহ হামিদীর আটকরে ঘটনা স্বীকার করে বলেন- একটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলায় জামায়াত কর্মী আটক

কলারোয়ায় নাশকতা মামলায় এক জামায়াত কর্মীকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ী থেকে আটক করে। আটককৃত রোকনুজ্জামান ওরফে বকুল (৩৫) উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে কলারোয়া পৌর সদরের বেত্রবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা মামলা রয়েছে। সাতক্ষীরা আদালতে জিআর নং-৩৬০/১৬ মামলা থাকায় থানার সাব-ইন্সেপেক্টর বিপ্লব রায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন প্রত্যাশা ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরাকে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে বাস্তবায়ন’ এই প্রত্যাশাকে সমর্থন জানিয়ে শনিবার সকাল ১০টার সময় কলারোয়া রিপোটার্স ক্লাবের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া প্রতিনিধি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সদ্য বিদায়ী সভাপতি বিশিষ্ঠ আইনজীবি এড.আ. মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাধারণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এনজিও কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই

কলারোয়ায় প্রকাশ্যে দিবালোকে এক এনজিও কর্মীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিলো দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সামনে। এঘটনায় কলারোয়া থানায় ৩ ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। আহত এনজিও কর্মী কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে সোহাগ রহমান (২৮) স্থানীয় একটি এনজিও তে মাঠ পর্যায়ে চাকুরী করেন। তিনি বেলা সাড়ে ১০টারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করলেন সেই প্রধান শিক্ষক!

কলারোয়ায় ১০ম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে জখম করেছে এক পাষন্ড শিক্ষক। আহত ওই ছাত্রকে উপস্থিত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা অচেতন অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্দনপুর হাইস্কুলে। ঘটনার বিবরণে ও আহত ছাত্রের অভিভাবক সাজেদা খাতুন জানান, আশিকুজ্জামান প্রতিদিনের ন্যায় স্কুলে যায়। একটু দেরীতে স্কুলে যাওয়ার কারণে ওই স্কুলের প্রধান শিক্ষক আনছার আলী ক্ষিপ্ত হয়ে ছাত্র আশিকুজ্জামানকে লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম (৩৪) পৌরসভার মুরারীকাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বিজ্ঞ আদালতের রায়ে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামি বাড়িতে অবস্থান করছে। সকাল ১০টার দিকে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আজম মাহমুদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বাড়িতে অভিযান চালিয়ে জহুরুলকে গ্রেফতার করেন।
কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশি নারীকে ফেরৎ দিলো বিএসএফ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের গুণরাজপুর ক্যাম্পে বাংলাদেশি নারী কল্পনা সাহা (৭০) কে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দিলো বিএসএফ। শনিবার বিকেলে চন্দনপুর সীমান্তের মেইন পিলার ১৪ এর নিকট পতাকা বৈঠকে তাকে বিজির নিকট হস্তান্তর করে বিএসএফ। সে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ফুলবাড়ি গ্রামের স্বর্গীয় অধীর সাহার স্ত্রী। হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয় ভারতের গুণরাজপুর ক্যাম্প এলাকায় ঘুরারঘুরির সময় সে বিএসএফ’র হাতে আটক হয়। পরেবিস্তারিত পড়ুন
বাঙালির গ্রামীণ ঐতিহ্য-সংস্কৃতিতে কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

কামরুল হাসন ও শেখ শাহজাহান আলী শাহীন সাতক্ষীরার কলারোয়ায় জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃৃপ্ত উচ্চারণ নিয়ে প্রভাতী সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভোজন, বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২৪ বাংলা নববর্র্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় মঙ্গল প্রদীপ, প্রভাতী সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে বাংলা বর্ষবরণ উদযাপন শুরু হয়। কলারোয়া উপজেলা প্রশাসন ও পাবলিক ইনস্টিটিউট এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রাবিস্তারিত পড়ুন
