শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নবম-দশম শ্রেণির ১২ পাঠ্যবই সংশোধন হচ্ছে

নবম ও দশম শ্রেণির ১২টি পাঠ্যবই পরিমার্জন করে সহজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যেসব বই পরিমার্জিত হবে সেগুলো হলো: বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, গণিত, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নতুন নেতাদের শুভেচ্ছায় সিক্ত বেগম জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নবঘোষিত সাতক্ষীরা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (২৪এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপার্সেনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দ এ ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপি’র নেতা ডাঃ শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপি সভাপতি রহমতুল্ল্যা পলাশ, সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, মহিউদ্দীন ছিদ্দীকি,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত, আহত ৩০

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার। আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলাবিস্তারিত পড়ুন

একাদশে ভর্তি আবেদন শুরু ৯ মে

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৯ মে এবং ভর্তি শুরু আগামী ২০ জুন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক কলেজ অধ্যক্ষ এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৯ মে ভর্তি শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি শুরু হবে ২০ জুন থেকে। এবার একজন শিক্ষার্থীকে একবার ভর্তি হলেই হবে। এদিকে আগামী ৪ মে (বৃহস্পতিবার)বিস্তারিত পড়ুন

১১ মে পবিত্র শবে বরাত

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ওয়াক্ফ প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

দু’দিনব্যাপী পোর্ট এক্সপো উদ্বোধন

‘দক্ষ নিরাপদ ও পরিবেশবান্ধব বন্দর গড়ে তোলাই আমার লক্ষ্য’

চট্টগ্রাম বন্দরকে সবদিক দিয়ে আরো আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের বড় সম্পদ। চট্টগ্রামকে দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব একটি বন্দর হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। চট্টগ্রাম বন্দরের ১৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বন্দরেই সমৃদ্ধি’ শীর্ষক দু’দিনব্যাপী পোর্ট এক্সপো’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

‘নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নেতারা আবোল-তাবোল বকছেন’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রাজনীতির মাঠে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছেন। বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

দেশে ফিরে এরশাদ বললেন, তিস্তা নিয়ে কোন কথা হয়নি

পাঁচ দিনের ভারতে সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। গত ২২ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে তার পৈতৃক ভিটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহারে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরে হাতীবান্ধার তিস্তা ব্যারাজ অবসরে বিশ্রাম নেয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফর শেষে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ অবসরে এরশাদের সফরসঙ্গী দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে বলেন,বিস্তারিত পড়ুন

অপারেশন ‘ইগল হান্ট’ সমাপ্ত, আবুসহ ৪ জঙ্গি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযানে আবুসহ চার জঙ্গি নিহত হয়েছেন। তাদের মরদেহ আস্তানার ভেতরে রয়েছে। বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করে এ তথ্য জানান ডিআইজি বলেন, অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ। সোয়াট বাড়িটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে। এখন ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখতে কার্যক্রম শুরু করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে বিকেল ৫টারবিস্তারিত পড়ুন

ডিমে তা দিয়ে বাচ্চা ফোটালেন আব্রাহাম!

তিন সপ্তাহ ধরে চেষ্টার পর মুরগির ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছেন ফ্রেঞ্চ শিল্পী আব্রাহাম পইনচেভাল। একটি মুরগির ১০টি ডিম ফোটানোর জন্য নিজের দেহের তাপমাত্রাকে ব্যবহার করলেন তিনি। প্যারিসের পালাইস ডি টকিয়ো সমসাময়িক আর্ট মিউজিয়ামেক একটি কাচের কক্ষেক বসে এই কাজটি সম্পাদন করলেন তিনি। প্রথমে আব্রাহাম পইনচেভাল ধরে নিয়েছিলেন, ডিমগুলো ফোটাতে ২১-২৬ দিনের মতো হয়তো সময় লাগবে। জাদুঘরের এক মুখপাত্র জানান, আব্রাহাম অবশেষে ডিমগুলো ফোটাতে সক্ষম হয়েছেন। বাচ্চাগুলোকে খামারে পাঠিয়েবিস্তারিত পড়ুন

শাকিবের শুটিং সেটে পুলিশ

চিত্রনায়ক শাকিব খান গত কয়েকদিন ধরে পাবনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ সিনেমার শুটিং করছেন। বৃহষ্পতিবার সিনেমাটির শুটিং চলাকালে সেটে পুলিশ হাজির হয়। তবে সে সময় শাকিব খান সেটে ছিলেন না বলে জানান রনি। ভারতীয় অভিনেতা রজতাভ দত্তের ওয়ার্ক পারমিট নেই বলে অভিযোগ নিয়ে পুলিশ সেটে যান। এদিকে রজতাভ দত্ত শুটিং শেষ করে আজ সকালে তিনি দেশে চলে যান। রংধনু চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘রংবাজ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয়বিস্তারিত পড়ুন

ভারতের উঠতি মডেলদের টার্গেট করছে পাকিস্তান

পাকিস্তানি হ্যাকাররা এবার ভারতের উঠতি মডেলদের টার্গেট করেছে বলে অভিযোগ উঠেছে। অন্তত ১৫ জন মহিলা পুনে পুলিশের সাইবার ক্রাইম দফতরে এই অভিযোগ জানিয়েছেন। তাঁরা জানিয়েছে, তাঁদের অ্যাপেল আইডি, ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইমেইল আইডি হ্যাক করা হয়েছে। এদের মধ্যে ১২ এপ্রিল একজনের প্রোফাইল প্রথমে হ্যাক করা হয়। তাঁর বন্ধুদের প্রোফাইলের খোঁজ সেখান থেকেই পায় হ্যাকাররা। এভাবেই বাকিদের প্রোফাইল হ্যাক করা হয়। হ্যাকারের প্রশ্নের উত্তর না দিলে, পাকিস্তানের একটি নম্বর থেকে তাদেরকে ফোনবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর খাল ও যুগিখালী খাল পুন: খননের দাবীতে মানববন্ধন

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর খাল ও যুগিখালী খাল পুন: খননের দাবীতে মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সরসকাটি বাজারে শতাধিক গ্রামবাসী খাল পুন:খননের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, একশান এগেইনস্ট হাঙ্গারের সিনিয়র এডভোকেসি ও কম্যুনিকেশন ম্যানেজার সুচিস্মিতা রায়, মনিটরিং অফিসার সালেক আহমেদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের পিএম মুর্তুজা আলী, টিওবিস্তারিত পড়ুন

টিভি নাট্য পরিচালক জি.এম সৈকতের সাথে কলারোয়া প্রজাপতি ড্যান্স একাডেমির কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

বিশিষ্ট টিভি নাট্য পরিচালক জি.এম সৈকতের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরার কলারোয়া প্রজাপতি ড্যান্স একাডেমির কর্মকর্তারা। বুধবার বিকেলে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে জি.এম সৈকতের সাথে ড্যান্স একাডেমির সদস্যরা এ সাক্ষাত করেন। এসময় জি.এম সৈকতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজাপতি ড্যান্স একাডেমির পরিচালক রিয়াজ উদ্দীন, সহ.সভাপতি শিমুল বিশ্বাস, সহ.সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পি, একাডেমির শিক্ষার্থী ইমরুল কায়েস, জাহাঙ্গীর হোসেন, ইলমা, সোহাগ, প্রেমা, মিলন, ইনজামুল, ঐশীবিস্তারিত পড়ুন

অবৈধপথে গরু আনতে গিয়ে

কলারোয়া সীমান্তের বিপরীতে বিএসএফের হাতে বাংলাদেশি গরু রাখাল আটক

এসএম ফারুক হোসেন, স্টাফ রিপোর্টার: অবৈধপথে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি গরু রাখাল। আটক বাংলাদেশি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের মধু বক্সের পুত্র নূর মোহাম্মদ (৪০)। চান্দুড়িয়ার পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা ‍উপজেলার রুদ্রপুর সীমান্তের বিপরীতে ভারতের গাইঘাটা থানার তেতুলবাড়িয়া সীমান্তে এ আটকের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাংলাদেশি নূর মোহাম্মদকে আটক করে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সোনাবাড়ীয়া স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল আল আলিম বাবু,বিস্তারিত পড়ুন