Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শার ভবানীপুরে আ.লীগের কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ২নং ভবানিপুর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনু্ষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করাহয়।পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আকিদুল ইসলামের সঞ্চালনে সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কায়বা ইউনিয়ন আ.লীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু।অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি শেখবিস্তারিত পড়ুন
কেশবপুরে ১০৩ টাকায় হতদরিদ্র ২০জনের কনস্টাবল পদে চাকুরী লাভ

কেশবপুরে ১০৩ টাকায় হতদরিদ্র ২০ জনের কনস্টেবল পদে চাকুরী লাভ করেছে। জানাগেছে, গত ৩ মে পুলিশের কনস্টাবল পদে চাকুরীর বিজ্ঞাপন দেখে কেশবপুর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষ আবেদন করেন। ২২ জুন প্রাথমিক বাছাই এবং ২৪ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৬ জুন লিখিত পরীক্ষার ফলাফলে উপজেলার হতদরিদ্র পরিবারের ২০ জন নারী পুরুষ প্রাথমিক ভাবে উত্তীর্ণ হয়। এর মধ্যে ১২ জন পুরুষ ও ৮ জন নারীর মধ্যে হলো উপজেলার আড়ুয়া গ্রামের মুক্তা ইয়াসমিনবিস্তারিত পড়ুন
কেশবপুরে নব-বধূর আত্মহত্যা

কেশবপুরে সুমি আক্তার (২০) নামে এক নব-বধূ বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলা সুফলাকাটি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য কাঁকবাধাল গ্রামের আজিজুর রহমানের সাথে মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের ইউনুচ সরদারের কন্যা সুমি আক্তারের সাথে ৪ মাস পূর্বে ধুম-ধামের সাথে বিবাহ হয়। পারিবারিক অশান্তির কারণে ৯ জুলাই সকালে নব-বধূ সুমি আক্তার বিষপান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
কালিগঞ্জে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

কালিগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক, অটিজম,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকাল ৪ টায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছকিনা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আক্তারুর রহমান মুকুল, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্যাহ, সদস্য মনিমালাবিস্তারিত পড়ুন
আরো খবর...
নড়াইল বাস টার্মিনালে ময়লা-আবর্জনার ভাগাড়ের বিশাল স্তুপ

এটি কোন জমিদার বাড়ী নয় নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জের পাশেই নড়াইল-যশোর সড়ক ঘেঁষে কেন্দ্রিয় বাস টার্মিনাল। ওই সড়কটি এশিয়ান হাইওয়েরও অংশ। প্রতিদিন এখান থেকে শত শত যানবাহনে হাজারো যাত্রী যশোর, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। এছাড়া ব্যবসায়িক কারণেও এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ। অথচ এই টার্মিনালের সামনের চত্বরে আছে ছোট্ট একটি ডোবা। দীর্ঘদিন থেকে ওই ডোবায় ফেলা হয় আবর্জনা। ডোবা ছাপিয়ে এখন টার্মিনাল চত্বর থেকে সড়ক পর্যন্ত ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণতবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত ফাঁসীর আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মহারাজ (৫০) নামে এক ফাঁসীর আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি মঠবাড়িয়া উপজেলার ছোটশিংঙ্গা গ্রামের মৃত আলী হোসেনর পুত্র। মঠবাড়িয়া থানার এসআই জাফর ও এসআই মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধ মঠবাড়িয়া থানায় দায়েরকৃত হত্যা মামলায় বিজ্ঞ আদালত ফাঁসীর আদেশ প্রদান করেন। ২০০৫ সাল থেকে দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন করেছে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ। কালিগঞ্জ সরকারি কলেজের দুর্ণীতিবাজ অধ্যক্ষের নানান অপকর্মের প্রতিবাদে ফুঁসে উঠেছে কলেজের অধ্যাপক ও শিক্ষক কর্মচারীরা। শিক্ষক মন্ডলীর নিকট থেকে নানান তালবাহানা আর ছলচাতুরী করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। জামাত নেতা অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীগন সাতক্ষীরা জেলা প্রশাসক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন। কিন্তুবিস্তারিত পড়ুন
কবিতা...
বৃষ্টি

বৃষ্টি তৌহিদুজ্জামান তৌহিদ দু-এক ফোঁটা বৃষ্টি, কি এক অপরূপ সৃষ্টি! এ যেন তোমারই মুখের শ্রী। বড় ইচ্ছে করে ভিজতে, যাসনে বাইরে মা বলে ডেকে। বদ্ধ বাতায়নের আড়ালে, আঁকিবুঁকি করি তোমায় ঘিরে। ওমা, এ যে ছোট ভাই- দেখে নিয়েছে ছবির ফ্রেম, এবার তো আর রক্ষা নেই- ফাঁস হয়ে যাবে তোমার আমার প্রেম!
‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার প্রচারণা গুজব’

পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের কাটা মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে সেটাকে গুজব বলে জানিয়েছে সেতু প্রকল্প কর্তৃপক্ষ। মঙ্গলবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পদ্মা সেতু নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই,বিস্তারিত পড়ুন
রিকশা চলাচলে আলাদা লেন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সব মহাসড়কে রিকশা, ভ্যানসহ সব গ্রামীণ যানবাহন চলাচলের জন্য আলাদা ধীরগতির লেন নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশের জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুলাই) ২০১৯-২০ অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলেবিস্তারিত পড়ুন
‘২২হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে’ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশে ২২ হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে। কয়েক হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। ফেসবুক ইউটিউবে যে ধরনের পর্ন সংক্রান্ত অথবা নোংরা যেসব অশ্লীল তথ্যাদি বা উপাত্ত আছে সেগুলোকে অপসারণ করার ব্যবস্থা নিয়েছি। টিকটক নামক একটি অ্যাপ আছে যা দিয়ে এ ধরনের নোংরামি করা হয়, সেটিও বন্ধ করা হয়েছে। তবে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। মার্কিনবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদ বাজারে চলছে খাস জমিতে পাঁকাঘর তৈরী কাজ!!

কলারোয়ায় খাস জমিতে পাঁকা ইটের গাঁথুনি দিয়ে ঘর তৈরীর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার ৯৩নং জালালাবাদ মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত ১০৩৭নং দাগে জালালাবাদ গ্রামের মালায়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মোড়লের ছেলে ইমরান হোসেন প্রায় মাস খানেক আগে জালালাবাদ বাজারে লোহার রড, ইটের খোয়া ও বালির মিশ্রনে কংক্রিট দিয়ে পিলার তৈরী করে পাঁকা দোকান ঘর তৈরী শুরু করে।বাজারের মধ্যে সরকারি জমি জবর দখল করে দোকান ঘর তৈরিতে এলাকার সচেতন মানুষরা ফুঁসে ওঠে।বিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গণকবরে শায়িত থেকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি কলারোয়ার মতিয়ার রহমান

মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েও স্বীকৃতি পাননি মতিয়ার রহমান। অথচ তাঁর গণকবরে ২৬মার্চ ও ১৬ডিসেম্বর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয়রা। কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের শার্শা উপজেলার জামতলায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব পাশে বটবৃক্ষের নিচে গণকবরে শায়িত আছেন কলারোয়ার মতিয়ার রহমান। তিনি কলারোয়া উপজেলার হামিদপুরের পরানপুর গ্রামের মৃত ইছতুল্লাহ সানার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জামতলা নামক স্থানে মতিয়ার রহমানসহ ৫/৬জন মারা যান। তাদের ওই স্থানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার লাবসায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে কলারোয়ার ড্র

সাতক্ষীরার লাবসায় প্রীতি ফুটবল ম্যাচে ড্র করেছে কলারোয়া ফুটবল একাডেমি ও স্বাগতিক লাবসা ফুটবল একাদশ। মঙ্গলবার (৯জুলাই) বিকেলে লাবসা ফুটবল মাঠে আয়োজিত ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র থেকে অমীমাংসিত থাকে। খেলার প্রথমার্ধের ১০মিনিটের মাথায় কলারোয়া ফুটবল একাডেমির ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ গোল করে দলকে এগিয়ে নেন। ২৫মিনিটের মাথায় আবারো মারুফ নিজের ও দলের ২য় গোল করে ব্যবধান বাড়ান। মধ্যবিরতির আগ মুহুর্তে লাবসা ফুটবল একাদশের ইব্রাহিম গোল করে ব্যবধান কমান। বিরতির পরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১’শ টাকায় পুলিশের কনস্টেবল পদে ৭২ জন চাকরী পেলেন

সাতক্ষীরায় সৎ, যোগ্য ও মেধাবিদের পুলিশ রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএম মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় এসপি সাজ্জাদুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে গত ২২ জুন-২০১৯ তারিখে ১৩২০ জন প্রার্থী আবেদন করে। তার মধ্যে প্রাথমিক বাছাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ‘র্যাগ ডে’ অনুষ্ঠিত

সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের ‘র্যাগ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) সকাল ১০টার দিকে কলেজ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন
