Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রে গাধার নামকরণ নিয়ে ভোটাভুটি!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি খামার থেকে চলতি বছর একটি গাধাকে উদ্ধার করেন স্থানীয় প্রাণি অধিকার কর্মীরা। অযত্নে পালিত হওয়ায় অত্যন্ত দুর্বল ছিল গাধাটি। অনাহারে যখন গাধাটির মারা যাওয়ার অবস্থা, তখনই তারা প্রাণিটি উদ্ধার করে নিয়ে যান। সবকিছু ঠিক মতই চলছিল কিন্তু এবার ওই প্রাণিটিকে নিয়ে দেখা দিয়েছে নতুন বিপত্তি। শুরুতে এর নাম দেওয়া হয় রোমিও। পরবর্তীতে জানা যায়, গাধাটি গর্ভবতী। আর দুর্বল এ গাধাটি যথেষ্ট পরিচিতিও পায়। স্থানীয় কর্মীরা গাধাটির নিরাপদেবিস্তারিত পড়ুন
চাকরিতে আবেদনের ৯ বছর পর ইন্টারভিউ কার্ড!

আবেদন করার নয় বছর পর লিখিত পরীক্ষার কার্ড পেয়েছেন কুমিল্লার এক ব্যক্তি। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের টুটুল কুমার ঘোষ। এটি পেয়ে তিনি খুশির বদলে হতাশ। কারণ সরকারি চাকরিতে প্রবেশে বয়স সীমা অনেক আগেই পার হয়ে গেছে তার। সূত্র জানা যায়, ২০০৮ সালে টুটুল কুমার ঘোষ একটি জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির সূত্র ধরে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বেঞ্চ সহকারি পদে আবেদন করেন। দীর্ঘদিন তিনি ওই পদে চাকরির জন্য ইন্টারভিউবিস্তারিত পড়ুন
রিভিউ আবেদন খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উভয়পক্ষের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। এদিন সকালে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।বিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। সোমবার সকাল ৮ টায় কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ’র শপথনামা পাঠ করান প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। ন্যায়-সত্য প্রতিষ্ঠা ও আলোকিত মানুষ হওয়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ শপথবাক্য পাঠ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামী ব্যাংকের

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক। সোমবার বিকেলে উপজেলার বামনখালী হাইস্কুলের হলরুমে ইসলামী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার আয়োজনে ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মেধাবী সন্তানদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পটির সদস্যদের সন্তান যারা ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অর্ধায়নরত ও ক্লাসে ১ম, ২য় ও ৩য় হয়েছে তাদের স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ডিকশনারী, কাপ-পিরিচ সেট ইত্যাদি বিতরণ করা হয়। ৫৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝেবিস্তারিত পড়ুন
ব্রহ্মরাজপুর ও শাল্যে স্কুল চ্যাম্পিয়ন
সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ব্রহ্মরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে গোয়ালপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শাল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেল্লেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নরসুন্দর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম গণেশ কুমার দে(৩৫) ওরফে গণেশ বেনী। রোববার বিকেল পৌনে ৩টার দিকে কলারোয়ার খাসপুর যাত্রী ছাউনির সামনে থেকে থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। গণেশ কুমারকে সোনাবাড়িয়ার নরসুন্দর শান্তিরাম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই রফিকুল ইসলাম জানান।
কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির শপথ গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত ১৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সম্পাদকমন্ডলী ও নির্বাহী সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। উল্লেখ্য, গত ১৩ মে এ নির্বাচনের ধার্যকৃত দিন হলেও কোনো পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ১৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সকল প্রার্থীকেই গত ৭ মে বেসরকারিভাবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান ও নারীর চোখে বাংলাদেশ শীর্ষক সেমিনার

সাতক্ষীরার কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে স্বেচ্ছায় রক্তদান ও নারীর চোখে বাংলাদেশ শীর্ষক এক সেমিনার রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আসমা আক্তার, শিক্ষার্থী পাপিয়া হক, মানসী তুলি, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি সরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক জুলফিকার আলী, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ শাহারিয়ার পান্না, উৎসর্গবিস্তারিত পড়ুন
জনস্বাস্থ্য হুমকির মুখে
কলারোয়ায় বিশ্ব ‘মা’ দিবস পালিত

মায়েদের আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে বিশ্ব ‘মা’ দিবস। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মায়েদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা ও শিশু মৃত্যু রোধে সার্বিক সচেতনতার আহবান জানিয়ে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু মৃত্যু প্রসঙ্গে জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে মা ও মাতৃত্ব রক্ষায় সকলকে সচেতন হবার আহবান জানান হয়। আলোচনা সভায় আরও অংশ নেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আলহাজ্ব নাজিমুদ্দিনের ইন্তেকাল

সাতক্ষীরার কলারোয়া হাসপাতাল সড়কের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নাজিমুদ্দিন(৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজেউন)। রোববার ভোররাতে তিনি নিজ বাড়িতে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়। তিনি পেশায় একজন মোটরযান চালক ছিলেন। দীর্ঘদিন নিজ বাড়িতে থেকে তিনি অবসর জীবন যাপন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণণগ্রাহী রেখে গেছেন। রোববার আছর নামাজের পর কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পৌরবিস্তারিত পড়ুন
রাসায়নিক স্প্রে: সকালের কাচা আম বিকালে পাকা!

কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে গাছে গাছে ছড়িয়ে পড়ছে আমের সুবাস। আম অত্যন্ত প্রিয় একটি ফল এবং এটি একটি অর্থকরী ও লাভজনক ফসল। সারাদেশের পুষ্টিমান সুস্বাদু ফল ও বাণিজ্যিক ভাবে কৃষির কাতারে পৌছে অর্থকরী সম্পদে পরিণত হয়েছে এ ফলটি। আম আমাদের জাতীয় ফল না হলেও ফলের রাজা হিসেবে অত্যন্ত সু-পরিচিত। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনের নাকের ডগায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক আম গাছ থেকে তুলে নানারকম বিষাক্তবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ৫ ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ব্যক্তিকে আটক করেছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে- মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিশেষ অভিযানে থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই গোপাল অভিযান চালিয়ে উপজেলার বোয়ালিয়া ফরিপাড়া মোড় থেকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের জোহর আলীর ছেলে আজগার আলী(২৫)ও একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আঃ মালেকের ছেলে রমজান আলী(২৫)কে শনিবার দিবাগত রাত ১১টার দিকে আটক করে। পরে তাদের দেহতল্লাসী চালিয়ে ৭০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় কলারোয়া থানায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বিশ্ব মা দিবসে দূঃস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে রবিবার বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে অসহায় ও দূঃস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। ব্রহ্মরাজপুর ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের উদ্যোগে তাঁর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি মেম্বর ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, দৈনিক যুগের বার্তার সাংবাদিকবিস্তারিত পড়ুন
‘জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে রাখা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে রাখা হবে এবং তা একত্রিত করে ইতিহাস হিসেবে সংরক্ষণ করা হবে। শনিবার পাবনা জেলার ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। সম্মানী ভাতা ১০ হাজার টাকায় উন্নীত হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা ও জেলা সদরে অসহায় ভূমিহীন মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে ‘জেদ্দা টাওয়ার’

দুবাইয়ের ‘বুর্জ খলিফা’ ভবন থেকেও এক কিলোমিটার উঁচু হবে সৌদি আরবের ‘জেদ্দা টাওয়ার’। আর তাই ‘বুর্জ খলিফা’ টপকিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাবটি পেতে যাচ্ছে ‘জেদ্দা টাওয়ার’। ১৭০ তলা এ ভবনটির আগের নাম ছিল ‘কিংডম টাওয়ার’। খবর এনডিটিভি’র। ২০১৩ সালে ‘জেদ্দা টাওয়ার’ এর নির্মাণ কাজ শুরু হয়। ভবনটিতে হোটেল, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকবে। কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান সৌদি প্রিন্স আল-ওয়ালেদ বিন তালাত জানিয়েছেন, জেদ্দা টাওয়ারের কাজ শেষ করতে প্রতিষ্ঠানটির শাখাবিস্তারিত পড়ুন
