Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
টানা বর্ষণ: পানিতে থইথই কলারোয়ার বেত্রবতী হাইস্কুলের ক্লাসরুম ও অফিস

টানা কয়েকদিনের বর্ষণে বরাবরের মতো পানিতে সয়লাব হয়ে গেছে কলারোয়া পৌরসদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত অবহেলিত এই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও অফিসরুমে পানি ঢুকে একাকার হয়ে গেছে। সোমবার সকালে হাঁটুপানি ভেঙ্গে স্কুলে আসছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রক্ষা করতে পারলো না এই স্কুলের স্বাভাবিক অবস্থা। এখন সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ একেবারেই ব্যহত। যেন দেখার কেউ নেই। গত বছরও একই অবস্থারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য সপ্তাহের সমাপনীতে মূল্যায়ন ও পুরষ্কার বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে মূল্যায়ন ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ,বিস্তারিত পড়ুন
টানা বর্ষনে মনিরামপুরের অঞ্চলের বিস্তীর্ন এলাকা পানিতে টুই-টুম্বুর

গত কয়েকদিনের টানা প্রবল বর্ষনে যশোরের রাজগঞ্জ অঞ্চলের বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অস্বাভাবিক ভাবে কপোতাক্ষ নদ, বাওড় ও বিলের পানি বেড়ে যাওয়ায় ও ভারীবর্ষনে চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের বহু মাছের ঘের ভেসে একাকার হয়ে গেছে। মৎস্য চাষীরা ঘেরপাড়ে নেট দিয়ে মাছ আটকিয়ে রাখার শেষ চেষ্টার কাজে ব্যস্ত রয়েছেন। গত তিন ধরে অব্যাহত মুসলধারে ভারী বর্ষন হচ্ছে। তাই বেড়ি বাঁধে নেট-পাটা দিয়েও শেষ রক্ষা হবেবিস্তারিত পড়ুন
তালায় রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় রাজমিস্ত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বিক্রয় ও বিপন্ন বৃদ্ধির লক্ষ্যে নির্মান শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা ও উপহার বিতরন অনুষ্ঠান ওই মিলনমেলায় রূপ নেয়। সোমবার (২৪জুলাই) বিকালে তালাস্থ মেলা বাজারে মের্সাস জায়েদ এন্টার প্রাইজর উদ্দ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের(ফাইভ রিংস) সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাশেম সরদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস (ফাইভ রিংস) ডিজিএম মো. জসিম উদ্দীনবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪জুলাই) সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা নিবার্চন কর্মকর্তা অপূর্ব কুমার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিজউদ্দীন সরদার, অফিস সহকারীবিস্তারিত পড়ুন
দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়!

আমাদের শরীরের ভালো-মন্দের সাথে ঘুমের সরাসরি যোগ রয়েছে। দীর্ঘদিন ঠিক মতো ঘুম না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদিও চিকিৎসকেরা বলে থাকেন যে, রাতে ৭-৮ ঘন্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু সম্প্রতি এখন নতুন তথ্য সামনে এসেছে। গবেষকরা বলছেন, টানা ৮ ঘন্টা না ঘুমিয়ে দিনে দুই বার ৪ ঘন্টা করে ঘুমালে নাকি শরীরের বেশি উপকার হয়। সম্প্রতি প্রকাশিত ওই গবেষণা পত্র অনুসারে দিনে দুই বার ঘুমালে শরীরের যা উপকার হয়, তা একবার ঘুমালেবিস্তারিত পড়ুন
জরিমানা নয়, এবার চাকরির প্রস্তাব পাচ্ছে লন্ডনের সেই শিশু!

রাস্তায় শরবতের দোকান খুলে জরিমানা শিকার হওয়া লন্ডনের ৫ বছরের সেই শিশুটি এবার চাকরির প্রস্তাব পাচ্ছে। দেড়শো পাউন্ড জরিমানার বিষয়টিও করা হয়েছে মওকুফ। উল্টো ক্ষমা চেয়ে বিভিন্ন উৎসবে তাকে লেবুর শরবত বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। অনেকে বলছে বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে। উল্লেখ্য, শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার একটি বিজনেস স্কুলের শিক্ষক, তিনি পূর্ব লন্ডনের লাভবক্স ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেসময় ফেস্টিভ্যালে প্রবেশের মুখে তার পাঁচ বছর বয়সী শিশুটি শখের বশেবিস্তারিত পড়ুন
যার অনুপ্রেরণাতেই বলিউডে আসলেন আনুশকা!

খুব শীঘ্রই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ও শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’। তাই সিনেমার প্রোমোশন নিয়ে এখন শাহরুখ খান এবং আনুশকা শর্মা খুবই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই আনুশকা জানালেন- অভিনয়ে আসার পিছনে কে ছিলেন তার অনুপ্রেরণা। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জাব উই মেট’। সেই ছবিতে কারিনা কাপুর অভিনীত ‘গীত’ চরিত্রটি খুব জনপ্রিয় হয়। সেই চরিত্রটি দেখেই অনুপ্রাণিত হন আনুশকা শর্মা। তখনই ঠিকবিস্তারিত পড়ুন
যেসব খাবারে দৈহিক শক্তি বাড়ে

দৈহিক শক্তি বাড়াতে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধি কৌশল এবং মনোবৈজ্ঞানিক চিকিৎসা এখন প্রায় সেকেলে হয়ে পড়েছে। আজকাল এই শক্তি বাড়াতে প্রাকৃতিকভাবেই দৈহিক শক্তি বর্ধক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়। তাই বিবাহিত জীবনে মিলনে ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। অথচ প্রায়ই দেখা যায়, দৈহিক দুর্বলতার কারণে সংসারে অশান্তি হয়,বিস্তারিত পড়ুন
আতা ফলের কিছু ঔষধি উপকারিতা…

বাংলাদেশে খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফল আতা। ধারণা করা হয়, স্বাদের দিক থেকে কিছুটা নোনতা হওয়ার কারণেই এর এমন নামকরণ হয়েছে। তবে, হিন্দিতে এর নাম ‘রাম ফল’। আর আমেরিকার উষ্ণমণ্ডল ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আতার আদি নিবাস। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটির প্রতি ১০০ গ্রামে পাওয়া যায় শর্করা ২৫ গ্রাম, পানি ৭২ গ্রাম, প্রোটিন ১.৭ গ্রাম, ভিটামিন এ ৩৩ আইইউ, ভিটামিন সি ১৯২ মিলিগ্রাম, থিয়ামিন ০.১ মিলিগ্রাম, রিবোফ্লাবিন ০.১ মিলিগ্রাম, নিয়াসিয়ানবিস্তারিত পড়ুন
টুথব্রাশের যত্ন নিচ্ছেন তো!

সকালে উঠেই ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত পরিষ্কার সেরে ফেলেন। তারপর ব্রাশটা যথাস্থানে রেখে দিলেন। কিন্তু জানেন কি? এই ব্রাশ যদি যত্নে না রাখেন, তাহলে কিন্তু এই ব্রাশ থেকেই রোগ হতে পারে! আপনার টুথ ব্রাশটি কি প্রসিদ্ধ কোন ব্র্যান্ডের ? না হলে আজই বদলে ফেলুন। রাস্তার হকাররা যেসব সস্তা ব্রাশ বিক্রয় করেন, সেগুলো মাড়ির জন্য যথেষ্ট ক্ষতিকর। টুথব্রাশের যত্ন মানে অনেকটা আপনার দাতের-ই যত্নের প্রথম ধাপ। আর তাই টুথব্রাশের যত্ন নেয়া যেতেইবিস্তারিত পড়ুন
যে কারণে বদলে যাচ্ছে মানুষের মাথার গঠন!

ডিপ্রেশন বা মানসিক অবসাদের প্রভাব আমাদের জীবনে মারাত্মক। এতটাই মারাত্মক যে, এই মানসিক অবসাদের কারণে আমাদের মস্তিস্কের গঠন বদলে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রায় তিন হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। সমীক্ষা অনুযায়ী একজন সুস্থ মানুষ ও একজন মানসিক অবসাদে ভুগতে থাকা মানুষে মস্তিস্কের মধ্যে বেশ কিছু পার্থক্য পাওয়া গেছে। এই পার্থক্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ও জীবনধারণের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। মস্তিস্কের যে অংশ হোয়াইটবিস্তারিত পড়ুন
একসঙ্গে পাস করলেন মা-ছেলে-খালা!

বাবা অথবা মায়ের সাথে সন্তানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা প্রতিবারই দেখা যায়। এবার একটু ভিন্ন খবর পাওয়া গেল। ছোট বোন ও তাঁর সন্তানকে নিয়ে বড় বোনও পাস করেছেন এবারের এইচএসসি পরীক্ষায়। অদম্য ইচ্ছা শক্তিই যে এনে দিতে পারে জীবনের সাফল্য। সেটাই প্রমাণ করেছেন তারা। তবে আরো মজার ব্যাপার হচ্ছে ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ছেলেকেই টপকে ভালো ফলাফল করেছেন মা শাহনাজ। আর শাহনাজকে টপকে আরো ভালো ফলাফল করেছেন তাঁরবিস্তারিত পড়ুন
৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

৪১৯ যাত্রী নিয়ে শাহজালাল বিমান বন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১। এসময় বিমানবন্দরে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের বিদায় জানান।
আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুচাপের প্রভাবে আগামী দুইদিন দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসময় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী ও দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বর্জসহ বৃষ্টিপাত হতে পারে।বিস্তারিত পড়ুন
এইচএসসির ফল পুনঃনিরীক্ষার নিয়ম

রবিবার সারাদেশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। যদি কোনো শিক্ষার্থী মনে করেন আশানুরূপ ফল আসেনি, তাহলে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন শিক্ষার্থী রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারেন। ফল পুনঃনিরীক্ষার জন্য ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে মোবাইলবিস্তারিত পড়ুন
