মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্ব

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩ নতুন নেতৃত্বের নাম ঘোষনা করেছে উপজেলা ছাত্রলীগের কমিটি। পারুলিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন নাসিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আবু রায়হান এবং সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, সাংগঠনিক কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়ায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ছাত্রলীগের সভাপতি মনি ও সাংগঠনিক মিলন

সাতক্ষীরার দেবহাটার ২নং পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের ৭নং ওয়ার্ড শাখার কমিটিকে সুসংগঠিত করতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নতুন ভাবে মনোনিত করা হয়েছে। পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত ২টি পদের অনুমোদন দেওয়া হয়। ৭নং ওয়ার্ড শাখার সভাপতি হিসাবে মনিরুজ্জামান মনি এবং সাংগঠনিক সম্পাদক পদে মিলন হোসেনকে মনোনিত করা হয়েছে। উল্লেখিত যে, ইতোপূর্বে উক্ত ওয়ার্ডে ৩১সদস্য বিশিষ্ট গঠনকৃত কমিটির কার্যক্রম গতিশীল করতে উক্ত ২টিবিস্তারিত পড়ুন

বর্ষিয়ান নেতা মোসলেম কমান্ডারের সুস্থ্যতা কামনা

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীনের সুস্থ্যতা কামনা করেছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার বাদী। বৃহষ্পতিবার ওই মামলার সাক্ষী দিতে সাতক্ষীরার আদালতে জবানবন্দি চলাকালীন সময়ে দুপুরের দিকে হার্টের সমস্যা জনিত কারণে গুরুতর অসুস্থ হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ আটক ৩

সাতক্ষীরায় ডাবলু মিয়া (৯) নামে এক শিশুর পায়ু পথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আইসক্রিম ফ্যাক্টরির মালিক ও দুই কর্মচারিসহ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহর উপকণ্ঠের ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইস বারে ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই আইসক্রিম ফ্যাক্টারির দুই কর্মচারী ও মালিককে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশু ডাবলু সদরের ডাঙ্গীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। আটককৃতরা হলো, আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারী সদর উপজেলার ব্রহ্মরাপুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে থানার উপ-পুলিশ পরিদর্শক আজম মাহমুদ পিপিএম উপজেলার খলসী গ্রামস্থ কদমতলা মোড়ে বাবুর মুদি দোকানের সামনে ইটের ছলিং রাস্তার উপর থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে শফিকুল ইসলাম(৩৩) কে গ্রেফতার করেন। অপর এক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে থানারবিস্তারিত পড়ুন

উজ্জল মল্লিক সভাপতি, রুবেল সম্পাদক

কলারোয়ায় পৌর বঙ্গবন্ধু সৈনিকলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন

কলারোয়ায় পৌরসভা বঙ্গবন্ধু সৈনিকলীগের ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিক ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- দলকে শক্তিশালী করার লক্ষে পৌরসভায় সৈনিকলীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি হলেন-উজ্জল মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহমান সবুজ, ইমরান হোসেন ইমন, শেখ রায়হান, হৃদয় হোসেন, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মল্লিক, মিঠুনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে শিক্ষকের মায়ের ইন্তেকাল

কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন কবির এর মা হামিদা বেগম (৮০) শুক্রবার ভোর চারটার দিকে বাধক্য জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। জুম্মার নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন তিনি। শিক্ষকের মায়ের মৃত্যুতে গভীর শোক জনিয়েছেন অধ্যক্ষ এসএম সহিদুল অালম, প্রধান শিক্ষক মোহা. শামছুল হক, অধ্যক্ষ অাবির হোসেন বিল্লাল, শাহারিয়ার সুমন, মনিরুজ্জামান শিমুল, ইব্রাহীম হোসেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। বর্ণাঢ্য র‌্যালীও বের করে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্নার সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও দলটির জেলা উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুলবিস্তারিত পড়ুন

আশাশুনিতে জাতীয় স্কুল-মাদরাসা ফুটবল টুর্নামেন্টে বসুখালী মাদরাসা জয়ী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বসুখালী মাদ্রাসা বিজয়ী হয়েছে। ২৭শে জুলাই বৃহস্পতিবার সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরাপপুর জোনের পর পর তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রাজেশ্বর দাশ ও প্রধান শিক্ষক মুহা গোলাম কিবরিয়ার সংক্ষিপ্ত বক্ত্যবের পরেই প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন গোল নাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক জামশেদ আলীর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক জামশেদ আলী (৭০) শনিবার সকালে রাজগঞ্জের হানুয়ার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন) ৷ তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন৷ মৃত্যুকালে মরহুম স্ত্রী, ২ছেলে, ২মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনাগৃহী রেখে গেছেন৷ ওই দিন জোহর বাদ হানুয়ার মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে হানুয়ার পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয় ৷ মরহুম শিক্ষক দীর্ঘদিন রাজগঞ্জের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারীবিস্তারিত পড়ুন

কলারোয়া দেয়াড়ায় রবিউল হত্যা মামলার দুই আসামি আটক

বিগত নাশকতার সময় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের আ.লীগ নেতা রবিউল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দেয়াড়া গ্রামের মৃত বদরউদ্দিনে ছেলে আমজেদ আলী ও মৃত মাজিদ সানার ছেলে মতিয়ার সানা। বুধবার রাতে খোরদো পুলিশ ক্যাম্পের আই.সি হাসানুজ্জামান রিপনের নেতৃত্বে পুলিশ তাদের দেয়াড়া বাজার থেকে আটক করে। তাদের বিরুদ্ধে রবিউল হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

কলারোয়ার চন্দনপুরে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কলারোয়ার চন্দনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় গয়ড়া বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ। সভঅয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ.সভাপতি প্রভাষক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী মন্ডল, কৃষক নেতা ইয়াকুব আলী, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম, ছাত্রলীগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে ৪৬ তম আন্তঃ স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ‘ক’ জোনে সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের প্রথম সেমি ফাইনালে ডিবি ইউনাইটেড হাইস্কুল ৩-২ গোলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করে। দ্বিতীয় সেমি-ফাইনাল খেলায় ভালুকা চাঁদপুর দাখিল ম্রাদাসাকে ৩-২ গোলে পরাজিত করে জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪টায় ডিবিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়ায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার হলরুমে বৃহষ্পতিবার দিনব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কলারোয়া পৌরসভা ও আমাদের কলারোয়া প্রকল্প- ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ওই প্রশিক্ষণে পৌরসভাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণে ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তন্দ্রা ঘোষ। ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার বিপ্লব হোসেন প্রশিক্ষণে সার্বিকবিস্তারিত পড়ুন

ভারতে আটক বাংলাদেশি নারীকে কলারোয়া সীমান্তে বিজিবির নিকট হস্তান্তর বিএসএফ’র

অবৈধপথে ভারতে গিয়ে আটক এক বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই নারীকে হস্তান্তর করা হয়। বিজিবি সূত্র জানায়- অবৈধপথে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশি নারী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দশপাড়া গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী কোহিনূর খাতুন (২০)। বৃহষ্পতিবার বেলা ১টার সময় কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৬/আরবি’র নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই নারীকেবিস্তারিত পড়ুন

৩১ বছরেও এমপিও না হওয়ায় কলারোয়ার শাকদাহ দাখিল মাদরাসায় হতাশা

দেখতে দেখতে কেটে গেছে ৩১টি বছর, তবুও এমপিওভূক্ত হয়নি কলারোয়ার শাকদাহ দাখিল মাদরাসার শিক্ষক-কর্মচারীদের। আর তাই চরম হতাশায় ভুগছেন তারা। বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই শিক্ষক-কর্মচারীসহ তাঁদের পরিবারগুলো। তাছাড়া প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সমস্যা ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাঠদানও ব্যহত হচ্ছে। জানা যায়- উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজারে ১৯৮৫ সালে ৭৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয় ওই দাখিল মাদরাসাটি (ইআইআইএন-১১৮৭০৮)। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৫০জন শিক্ষার্থীবিস্তারিত পড়ুন