Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ৪ ব্যক্তি আটক

কলারোয়ায় ৪ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার ভোরে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামি। থানা সূত্র জানায়- নিয়মিত মামলার আসামি উপজেলার ভাদিয়ালি গ্রামের মৃত নূর বক্স সরদারের ছেলে আরিজুল সরদার (৪৩), কেড়াগাছি গ্রামের আ.লতিফের ছেলে আ.খালেক (৩৫), বহুড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো.রিপন (৩২) ও সিআর ৬৮/১৭ মামলায় ওয়ারেন্ট থাকায় উপজেলার হিজলদী গ্রামের মৃত সেফাতুল্লাহ গাজীর ছেলে রুহুল আমিন (৪১) কে পুলিশ আটক করে। আটকদের আদালতেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কারিতাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় কারিতাসের খুলনা অঞ্চলের আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় ঋষি/দলিত ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঋষি/দলিত ফেডারেশনের সভাপতি মি.লোকাস মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিপি ঋষি প্রকল্পের ইনচার্জ মি.আনন্দ দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কলারোয়ার সিডিও সুকুমার দাস, পিআইসি সদস্য মি.শিরিল মন্ডল, সামাজিক কার্যক্রম কমিটির সভাপতি সুমিতি ডি রোজারিও, সাধারণ সম্পাদক সুফল দাস, পিআইসি সদস্য মিলিতাবিস্তারিত পড়ুন
তালায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘সততা স্টোর’ উদ্বোধন

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালা শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক রিপন (২৫) উপজেলার চন্দনপুর গ্রামের মৃত রমজান আলির ছেলে। বুধবার সন্ধ্যায় কলারোয়ার চন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ নাজিবুর রহমান ও এএসআই মাহাবুব ১০ পিস ইয়াবাসহ চন্দনপুর এলাকার একটি আম বাগান থেকে ওই যুবককে আটক করে। এ ব্যাপারে থানায়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার

চিকিংসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় ৮ আগস্ট সন্ধ্যায় লন্ডনের মোরফিল্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- বিএনপি চেয়ারপার্সন এখন সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা গেছে- অস্ত্রোপচার চলাকালে তারেক রহমান ছাড়াও হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী জোবায়দা রহমান। প্রসঙ্গত, ১৫ জুলাই চোখ ওবিস্তারিত পড়ুন
রায়ের ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেব : আইনমন্ত্রী

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির ‘অগ্রহণযোগ্য’ ও ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে নয়, আইনগতভাবে মোকাবেলা করা হবে। আপিল বিভাগের ওই পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১০ দিনের মাথায় বৃহস্পতিবার সচিবালয়ে সরকারের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব কথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেহেতু আমরা সংক্ষুব্ধ, চিন্তা-ভাবনা করছি, রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) জানানো হবে কি-না।বিস্তারিত পড়ুন
হাজার রোগের মহৌষধ চিরতা

বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে চিরতা খুবই কার্যকর। ৪০টিরও বেশি রাসায়নিক উপাদান চিরতা থেকে শনাক্ত করা হয়েছে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সব উপাদানের বেশির ভাগেরই জৈব রাসায়নিক কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। ইউনানী চিকিৎসা অনুযায়ী চিরতা হৃৎপিণ্ড ও যকৃতের সবলকারক, চোখের জ্যোতিবর্ধক ও জ্বর রোগে বিশেষ উপকারী। এছাড়া, হাঁপানিতে এর ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র মোতাবেক চিরতা স্নিগ্ধকারক, হজমকারক, চুরোগনাশক ও লিভার রোগ উপশমকারী। চিরতার লোকায়তিক প্রয়োগ ১. প্রচণ্ড বমিতে: পিত্তজ্বরে বাবিস্তারিত পড়ুন
বিমান ভ্রমণে ‘ড্রেস কোড’ দিল সৌদি এয়ারলাইন্স

মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে নারীদের অধিকারের বিষয়ে যে কড়া রীতিনীতি তা সবারই জানা। দেশটি সুন্নি ইসলামের রক্ষণশীল সংস্কৃতি বজায় রাখতে গিয়ে প্রায়ই সমালোচনার মুখোমুখি হয়। সম্প্রতি সৌদি বিমানে ভ্রমণের ক্ষেত্রে ‘ড্রেস কোড’ উল্লেখ করে দিয়ে আবারও সামনে এসেছে দেশটি। এয়ারলাইন্সের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের সময় যাত্রীদের শালীন পোশাক পরিধান করার আহ্বান জানানো হচ্ছে। তাদের পোশাক যেন অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তিবোধের কারণ না হয়বিস্তারিত পড়ুন
ভারতজুড়ে ঝড় তুলেছে যে টিভি সিরিয়াল

নয় বছরের বাচ্ছা ছেলের সঙ্গে ১৮ বছরের তরুণীর প্রেম, ভালোবাসা, বিয়ে, হানিমুন! সনি টিভিতে ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালের প্রথম পর্ব প্রচারিত হওয়ার আগ থেকেই শুরু হয় বিতর্ক। কারণ ট্রেইলারের বদৌলতে সিরিয়ালের মূল কাহিনী জেনে গিয়েছিল ভারতীয়রা। এরইমধ্যে পুরো ভারতজুড়েই সিরিয়ালটির ২০ পর্ব প্রচারিত হয়েছে। এবার সিরিয়ালটির প্রচার বন্ধে ভারতের সম্প্রচার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছেও দাবি তুলেছেন তারা। অনলাইনে একটি পিটিশনও করা হয়েছে। যাতে ৫০ হাজার স্বাক্ষর লাগবে। এরইমধ্যে ৪২বিস্তারিত পড়ুন
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। এটি শুধু বিভিন্ন ধরণের রোগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতাবিস্তারিত পড়ুন
স্মৃতিশক্তি বৃদ্ধিতে যা খাবেন অনলাইন ডেস্ক

আমরা প্রায়ই জিনিসপত্র রেখে ভুলে যাই কোথায় রেখেছিলাম, কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তারিখ ভুলে যাই। এমন ঘটনা হরহামেশাই আমাদের সাথে ঘটে। তবে এই ভুলে যাওয়া রোগের সমাধান আছে। দরকার শুধু একটু সচেতনতা ও সতর্কতার। কিছু খাবার আছে যা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়িয়ে দিতে বিশেষ ভাবে কার্যকরী। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সে খাবারগুলো সম্পর্কে। ১. তৈলাক্ত মাছ খাওয়া মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিশেষ উপকারি। স্যামন, সার্ডিন, টুনা, ম্যাকরেলবিস্তারিত পড়ুন
চুল পাকা রোধে যা করবেন

অনেকেই আছেন যাদের অল্পবয়সেই চুল পাকা শুরু করেছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকে। এছাড়া পরিবেশদূষণ, ভেজাল প্রসাধনী, ক্ষতিকর খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন কারণেও অকালেচুল পাকতে পারে। অনেকের আবার বংশগত কারণেও চুল সাদা হয়ে যায় সময়ের আগেই। তবে এ থেকে মুক্তির উপায় আছে। ঘরে বসেই আপনি পাকা চুল সমস্যার সমাধান করতে পারেন। চলুন জেনে নেই কীভাবে। ১. পাকা চুল বৃদ্ধি হওয়া কমানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে পর্যাপ্ত আয়োডিনবিস্তারিত পড়ুন
আয়ু বাড়াবে তেজপাতার চা!

তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম। আর এই তেজপাতা আমরা শুধুমাত্র রান্নায় স্বাদ ও গন্ধের কাজেই ব্যবহার করে থাকি। কিন্তু তেজপাতার চায়ে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ; এর মধ্যে রয়েছে ফলিক এসিড। এই চা কাশি কমায়, হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এ ছাড়া তেজপাতার চায়ে রয়েছে অনেক গুণ। তেজপাতার চায়ের কিছু উপকারিতার কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ। একটা বাটিতে ৩বিস্তারিত পড়ুন
হেডফোন ব্যবহারে সাবধান! জেনে নিন এর পার্শ্ব প্রতিক্রিয়া

প্রযুক্তি প্রতিনিয়তই উন্নত হচ্ছে। সেই সাথে আমাদের জীবন হয়ে উঠছে আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ। কিন্তু বিজ্ঞানের এই আশির্বাদই কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায়। হেডফোন হচ্ছে তেমনই একটি প্রযুক্তি যার বেশকিছু ক্ষতিকর দিক রয়েছে। ছোট্ট এই গেজেটটি ছোট-বড় সবাই ব্যবহার করলেও এর পার্শ প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই হেডফোনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ১. শ্রবণ জটিলতাবিস্তারিত পড়ুন
স্কুল ছুটি, তাই বন্ধ স্কুলঘরে চললো অশ্লীল নাচের আসর…

রাখী উত্সব, তাই স্কুল ছুটি। আর এই সুযোগে কমলমতি ছেলে-মেয়েদের বিদ্যাপীঠকে বানিয়ে ফেলা হলো রঙ্গশালায়। স্কুলঘরে চলল দেদার “ফুর্তি’। সঙ্গে ছিল ‘মদের ফোয়ারা’। আর সেই রঙ্গশালার স্বাদ নিতে সেখানে হাজির ছিলেন আশাপাশের ২৪টি গ্রামের মাতব্বরা। খবর জি নিউজের। খবরে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় এ ঘটনা ঘটে। তবে ওই দিনের ঘটনার ভিডিও সামনে আসার পর দেশজুড়ে এখন তা বিতর্ক ছড়িয়েছে। ভিডিওতে প্রকাশ কয়েকজন বার ড্যান্সারকে নিয়ে এসে ওই স্কুলঘরে নাচা,বিস্তারিত পড়ুন
কেন আমেরিকা থেকে পালিয়ে কানাডায়?

২০১০ সালে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর হাইতির ৫৮ হাজার নাগরিককে সাময়িক আশ্রয় দিয়েছিল আমেরিকা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ব্যবস্থার অবসান চেয়েছেন। এজন্য প্রায় প্রতিদিনই হাইতির আশ্রয় নেয়া নাগরিকরা কানাডা সীমান্তে ভিড় করেছেন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আগেই ঘোষণা দিয়েছেন তিনি সব শরণার্থীকে গ্রহণ করবেন। তাই হাইতির নাগরিকদেরও নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে না। গত জুলাই মাসেই প্রতিদিন গড়ে ৫০ জন করে আমেরিকা পালিয়ে হাজির হতেন কানাডা সীমান্তে। সম্প্রতি হোয়াটস অ্যাপেবিস্তারিত পড়ুন
