Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অবৈধ অনুপ্রবেশ: কলারোয়া সীমান্তে মহিলা আটক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কলারোয়া সীমান্তে এক মহিলাকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কেঁড়াগাছির গাড়াখালি সীমান্তের সোনাই নদীর ধার থেকে টহলরত বিজিবি তাকে আটক করে। আটক রমেসা বেগম (৪০) উপজেলার চন্দনপুুর ইউনিয়নের দাড়কি গ্রামের মৃত. আছর আলীর স্ত্রী। কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক ছালেহউদ্দিন সাংবাদিকদের জানান- ওইদিন রাতে অবৈধ ভাবে ভারতের তারালী ক্যাম্প এলাকা দিয়ে বাংলাদেশের কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫ আরবির জিরো পয়েন্ট দিয়ে সেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষার্থী-অবিভাবক সচেতনতামূলক সভা

কলারোয়ার বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য দ্বি-বার্ষিক সভার আয়োজন করা হয়। রোববার সকালে ওই সভার আয়োজন করা হয়। সভায় সহযোগীতায় ছিলেন আই.সি.ডিপি ঋণ প্রকল্প এবং ব্যবস্থাপক হিসেবে ছিলেন সুকুমার দাস। সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন। সভায় গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করার অঙ্গিকার প্রদান করে সংস্থাটি। সংস্থাটি বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরীব, অসহায় মেধাবী ছাত্রছাত্রী এবং তাদের বাবা মায়ের আর্থিক সহায়তাবিস্তারিত পড়ুন
দেবহাটার সখিপুরে শোক র্যালী ও আলোচনা সভা

দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকাল ৫ টায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ বাজার শহীদ মিনার চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত পড়ুন
কেশবপুরের কিছু খবর
কেশবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার

যশোরের কেশবপুর থানা পুলিশ এক অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার করেছে। রোববার সকালে উপজেলার বায়সা গ্রামের মনোজ তরফদারের বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। কেশবপুর থানার ওসি এসএম আনোয়ার হোসেন জানান- গত এক সপ্তাহ আগে থেকে লোকটি বায়সা গ্রামের আশপাশে পাগলের মত ঘোরাঘুরি করছিল। এলাকাবাসি রোববার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধারবিস্তারিত পড়ুন
মণিরামপুরের বর্ষিয়ান সাংবাদিক এমএ রাজ্জাকের ইন্তেকাল

মণিরামপুরের বর্ষিয়ান সাংবাদিক মণিরামপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এমএ রাজ্জাক রোববার সকাল ১০টায় যশোর সিটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১৯৪৭ সালের ৪মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে সাপ্তাহিক ডাক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় আসেন। এর পর তিনি কাজ করেন দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক রানার, দৈনিক খবর, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, ডেইলি সান,ডেইলি টেলিগ্রামসহ প্রভৃতি পত্রিকায়। তিনি সর্বশেষ ডেইলি নিউবিস্তারিত পড়ুন
টিপু সুলতানের আত্মার শান্তি কামনায় রাজগঞ্জ হাইস্কুলে দোয়া

রোববার সকাল ৯টায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিদিনের জাতীয় সমাবেশ শেষে আওয়ামীলীগের বর্ষিয়ান রাজনীতিক যশোর-৫ (মণিরামপুর) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা এড. খান টিপু সুলতানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷ এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন৷ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান৷
মনিরামপুরের সাবেক এমপি খাঁন টিপু সুলতান আর নেই

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ এড. খাঁন টিপু সুলতান ইন্তেকাল করেছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানী ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ্যতাবস্থায় চিকিৎসাধীন ছিলেন। যশোরের মণিরামপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খাঁন টিপু সুলতান গুরুতর অসুস্থ হলে ঢাকার ছয় নম্বর গ্রিন কর্নারের বাসা থেকে গত মঙ্গলবার সকালে স্বজনরা তাকে সেন্ট্রাল হাসপাতালে নেন। খান টিপু সুলতান পঞ্চম,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় চুরি মামলায় আসামি আটক

কলারোয়ায় চুরি মামলায় এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে সরসকাটি পুলিশ ফাড়ির এসআই তারেকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আ. আলিম শেখ (৩৮) যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আ. সাত্তার শেখের ছেলে। পুলিশ জানায়- সে বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। এ ঘটনায় তার নামে ২০১৬ সালে একটি চুরি মামলা নং-২৫(১২)১৬ রয়েছে। দীর্ঘদিন ধরে সে তার এলাকা ছেড়ে কলারোয়ারবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভা প্রেসক্লাব গঠন: সভাপতি আনোয়ার, সম্পাদক জুলফিকার

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার সকালে বিপুল উৎসব উদ্দেপনার মধ্যে দিয়ে কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা পত্রিকার নিজস্ব প্রতিনিধি প্রবীন সংবাদিক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী। কমিটিতে এছাড়াও যারা রয়েছেন তারা হলেন: সহ.সভাপতি জিল্লুর রহমান ও এবিএম ফিরোজ খান, উপ-যুগ্ম সম্পাদক রুবেল মল্লিক, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, সহ-সম্পাদক তাসরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএমবিস্তারিত পড়ুন
কলারোয়ার হটাৎগঞ্জ হাইস্কুলে মানবপাচার প্রতিরোধ সভা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হটাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলারোয়া সাজেদা নারী উন্নয়ন পরিষদ আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। ওরিয়েন্টেশনে মানব পাচার সংক্রান্ত আলোচনা করেন সিটিসি সদস্য বদরুজ্জামান এবং নিরাপদ অভিবাসন ও হট লাইন সম্পর্কে আলোচনা করেন সিভিজি সদস্য মোছা. ফারজানা নাজনীন লাকী। এ.ডব্লিউ ইন্টারন্যাশনালের অর্থায়নে ও রাইটস যশোরের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
তালায় গাঁজা গাছসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার তালায় ছয়টি গাঁজা গাছসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়- উপজেলার জেঠুয়া গ্রামে মো. আনিচুজ্জামান সরদার ওরফে গুশাই আনিচ (৪৫) তার বাড়ির পাশে নিজ জমিতে গাঁজার গাছ চাষ করে আসছিল। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার তদন্ত অফিসার মনঞ্জুরুল হাসান মাসুদ’র নেতৃত্ব গুশাই আনিচের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি গাঁজা গাছসহ আনিচ্জ্জুামান সরদার ওরফে গুশাইবিস্তারিত পড়ুন
‘সততা স্টোর’ উদ্বোধন উপলক্ষ্যে কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা

শিক্ষার্থীদের মধ্যে সততার বীজ বপণের উদ্দেশ্যে কলারোয়ায় ‘সততা স্টোর’ উদ্বোধন উপলক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি কাজী শামসুর রহমান ও লতিফা আকতার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহাবিস্তারিত পড়ুন
কলারোয়া খোরদো বাজারে ট্রাকে জড়িয়ে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার ব্রিজের মুখে কাটবাহী ট্রাক রোডক্রসিং বৈদ্যুতিক তারের সাথে বাধাগ্রস্থ হয়ে শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে পাঁচটার দিকে মুখোমুখি দুটি মালবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে কাটবাহী ট্রাকে রোডক্রসিং বৈদ্যুতিক তার জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে- কাট বোঝাইকৃত ট্রাক (যশোর ট – ১১-১৫১৫) খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজের মুখে রাস্তায় অপর একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে অবস্থিত রোডক্রসিং বৈদ্যুতিক তার জড়িয়ে শর্টবিস্তারিত পড়ুন
আশাশুনিতে হাতির চাঁদাবাজি অপ্রতিরোধ্য, পথচারীরা নাজেহাল

হাতি বৃহদাকার প্রাণি হিসাবে দর্শনার্থীদের কাছে কৌতুহলের বিষয় হিসাবে জনপ্রিয়। সেই হাতি যদি হাতেকাছে উপস্থিত হয় তাহলে দর্শনার্থী মানুষের উপচে পড়া ভিড় হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু চাঁদাবাজির যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠলে বিড়ম্বনার অন্ত থাকেনা। আশাশুনির মানুষ উৎসাহ নিয়ে হাতি দেখার খেই হারিয়ে ফেলেছে। যন্ত্রনার আধিক্যতায় ছটফট করছে। প্রতিদিন সকালে বুধহাটা থেকে একটি বড় হাতি বের হয়ে সড়কে সড়কে ঘুরছে। রাস্তার উপরে সকল প্রকার যানবাহন থেকে শুরু করেবিস্তারিত পড়ুন
কেশবপুরে সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন সাংবাদিক এস আর সাঈদ

যশোরের কেশবপুরে অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জানা গেছে- সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম প্ররিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকারবিস্তারিত পড়ুন
কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

যশোরের কেশবপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অতি বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থরদর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার আলতাপোল এলাকার অতিবর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ বালিয়াডাঙ্গা ব্রীজের উপর টোংঘরে বসবাসকারী গৃহহীন ২ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন। বিতরণ কালে উপস্থিত ছিলেন যশোর কলেজের অধ্যক্ষ ও রেডক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা শাখার নির্বাহী সদস্য মুস্তাক হোসেন শিম্বা, প্রশাসনিক সর্মকর্তাবিস্তারিত পড়ুন
