Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবীতে কেশবপুরে মিছিল ও সমাবেশ

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, বর্তমান সভাপতি রওশান ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক ছালছাবিল আহম্মেদ জিসান-নহ নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেশবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে ত্রিমোহিনী মোড় চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যবিস্তারিত পড়ুন
ক্যানসার-বন্ধ্যাত্বের মতো রোগের সম্ভাবনা তৈরি করে টি-ব্যাগ

চা পাতার পাট চুকে গেছে এখন। ঘরে হোক বা বাইরে, চা মানেই গরম পানিতে টি-ব্যাগ। আর এই টি-ব্যাগ ব্যবহার করেই মস্ত বড় ভুল করে ফেলছি আমরা। এই টি-ব্যাগের গুণ তো নেইই, বরং ক্ষতি হচ্ছে মারাত্মক। টি-ব্যাগ ব্যবহারের ফলে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই সঙ্গে বাড়তে পারে র সম্ভাবনা। টি-ব্যাগেই লুকিয়ে হরেক বিপদের বার্তা। টি ব্যাগ তৈরিতে ব্যবহার করা হয় এপিক্লোরোহাইড্রিন নামে একটি কার্সিনোজেনিক উপাদান। গরম জলের সংস্পর্শে এলেই বুদবুদ তৈরিবিস্তারিত পড়ুন
অদ্ভুত এক স্কুটার দুর্ঘটনার সাক্ষী রইলো চীনের বাসিন্দারা! (ভিডিও)

দ্রুতগতিতে ছুটছিল স্কুটার। এক ব্যক্তির সেই স্কুটারে যাত্রী তার স্ত্রী ও সন্তান। আচমকাই রাজপথে উল্টে যায় স্কুটারটি। সাক্ষাৎ মৃত্যু। কপাল জোরে বেঁচে যাওয়ার পর আরও চমক ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালক কোনওমতে রাস্তায় তোলার পর আরেক বিপত্তি। চালকের হাত ফসকে দ্রুত গতিতে স্কুটারটি দৌড়াতে থাকে। পরপর গাড়িতে ধাক্কা। তবে একজনও সেভাবে জখম হননি। আজব ঘটনার সাক্ষী রইলেন চীনের তাইঝু শহরের বাসিন্দারা। নিশ্চিত মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকলেও কারোর কিছু হয়নি।বিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটির বেহাল সড়কে কিছুটা স্বস্তির নি:শ্বাস

কলারোয়া টু সরসকাটি রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, নছিমন, সিএনজি, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করে থাকে। এই রাস্তাটি দিয়ে যশোর-খুলনায় সহজে আসা-যাওয়া যায়। সড়কটি গুরুত্বপূর্ণ হলেও রাস্তাটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তায় সড়ক দূর্ঘটনায় সাধারণ মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তিও হচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও তার কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। এদিকে সামনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ মানুষ যাতে ওই রাস্তা দিয়ে চলাচল করতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৬ ব্যক্তি আটক

কলারোয়ায় পলাতক আসামিসহ ৬ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শুক্রবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথ সাংবাদিকদের জানান- শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার সুলতানপুর গ্রামের রমজান আলীর ছেলে ডা. আবুল হোসেন (৪০), হিজলদী গ্রামের মুনসুর আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০), কেঁড়াগাছি গ্রামের সামসুল গাইনের ছেলে খায়রুল গাইন (৩৫), গাড়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ভাদিয়ালী গ্রামের আ. আলিমের ছেলেবিস্তারিত পড়ুন
কাজীরহাট কলেজের অধ্যক্ষ সরকারি ট্রেনিং-এ ম্যালেশিয়ায় যাচ্ছেন

সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম বাংলাদেশ কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রোজেক্ট (বিসিইডিপি) এর অধিনে লেডারশীপ ট্রেনিং এর জন্য দি ইউনিভার্সিটি অফ নোটিংহাম, মালেশিয়া ক্যাম্পাসে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রনালয়ের চিঠি পাওয়ার পরে অত্র কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেন। সেপ্টেম্বর মাসের ৮ তারিখে মালেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। ১০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে ওই ট্রেনিং। কলেজ অধ্যক্ষ এসএম সহিদুল আলম সকলের দোয়া কামনা করেছেন।
খুব শীঘ্রই আসছে
নানা ক্লাইমেক্সে ভরা ব্যতিক্রমী টেলিফিল্ম ‘বদঅভ্যাসের’ গল্প!

নজরুল ইসলাম তোফা: অভ্যাস মানুষেরই দাস। সে অভ্যাস দিনে দিনে বদভ্যাসে পরিনত হয়। বেশীরভাগ মানুষেরই সে অভ্যাস আছে বৈকি। কিন্তু সেটি আবার যদি নেশা থেকে শুরু করে নারী ইভটিজিং হয়, তাহলে তো দেশিও দণ্ডবিধি অনুযায়ী শালীনতার উদ্দেশ্যে কোন মন্তব্য, অঙ্গ ভঙ্গি বা কোন কাজ করলে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা আবার তা উভয় দন্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু টেলিফিল্মে নাট্যকার নজরুল ইসলাম তোফা সে দিকে যেতেই চাচ্ছেন না।বিস্তারিত পড়ুন
তালায় এবিএল স্কুল পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফের প্রতিনিধি দল

পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৪আগষ্ট) সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত তালা উপজেলার নওয়াপাড়া এবিএল স্কুল পরিদর্শন করেন। পরিকল্পনা মন্ত্রণালয় এর বাস্তবায়নে পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ কতৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় আইএমইডি এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে বিভিন্ন মন্ত্রাণালয়’র ও বিভাগের এর উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং ইউনিসেফের প্রতিনিধির সম্বন্বয়ে একটি উচ্চ পর্যায়ের যৌথ পরিদর্শন দল খুলনা বিভাগের আওতাধীন এলাকায় জিওবি-ইউনিসেফ পরিচালিত কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করছেন। কর্মসূচিরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে চিংড়ী ঘেরে ব্যাপক ভাইরাজ ক্ষতিগ্রস্থ চাষীরা

আশাশুনি উপজেলার ও তার আশে পাশের চিংড়ি ঘের গুলোতে ব্যাপক হারে ভাইরাজ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে চিংড়ি। সে কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষিরা। জানাগেছে, আশাশুনি উপজেলার ও তার আশে পাশের উৎপদনশীল চিংড়ি শিল্প যা সাদা সোনা নামে খ্যাত বিপর্যয় সে কারনে চাষীরা দিশেহারা হয়ে পড়েছে । বছরের শুরু থেকে কিছুটা ভাল থাকলে ও বর্তামান চিংড়িতে ব্যাপক হারে মোড়ক লেগে অনেক ক্ষতি সাধন হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিষয়টি নিয়ে সংশয় বলে মনে করেন। এবিস্তারিত পড়ুন
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বৃহস্পতিবার মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সদস্য আলমগীর হোসেন, জাকির হোসেন সবুজ, সাংবাদিক হারুনার রশীদ বুলবুল,বিস্তারিত পড়ুন
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ভাতের মাড়ের উপকারিতা

আমরা প্রায় সকলেই সুন্দর থাকতে চাই। সুন্দর থাকার জন্যই আমরা খরচ করি অনেক টাকা। অথচ এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে যেগুলি ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা দামি কসমেটিকস না ব্যবহার করেও সুন্দর থাকতে পারি। যেমন ভাতের মাড়। আমরা সাধারণত ভাতের মাড় ফেলে দি। অথচ ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। ভাতের মাড় ত্বকের জন্য যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন,বিস্তারিত পড়ুন
রাগ এবং ঘৃণার প্রকাশ মানুষকে সুখী করে!

মানুষ হাসিখুশি থাকলেই কি সুখী হয়? সাধারণত যেসব মানুষ হাসিখুশি থাকে তাদের সুখী বলে মনে করা হয়। কিন্তু গবেষকরা বলছেন, শুধু হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয় না। অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ করেও মানুষ সুখী হতে পারে। নতুন একটি গবেষণায় বলা হয়েছে, মানুষ যখন তার আবেগ এবং ইচ্ছা প্রকাশ করতে পারে তখনই মানুষ সুখী হয়। এ আবেগ কিংবা অনুভূতি সবসময় সুখকর নাও হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের উপর পরিচালিতবিস্তারিত পড়ুন
এবার পোশাক না পরেই শ্যুটিং করেছেন জেরিন!

বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন জেরিন খান। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘ভীর‘ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এ ছবির মাধ্যমেই আলোচনায় আসেন তিনি। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সফলতা পাননি। অনেকেই বলেছেন বলিউডের মতো জায়গায় আঁটসাঁট পোশাকে জেরিন সফলতা পাবেন না। আবার অনেকে সফলতায় ব্যর্থ হওয়ার কারণ হিসেবে তার মুটিয়ে যাওয়াকে দাঁড় করিয়েছেন। এরপর বেশ দীর্ঘ বিরতি নেন জেরিন। এই সময়ে নিজেকে নতুন করে তৈরি করেন। জিম করেছেনবিস্তারিত পড়ুন
তামার পাত্রে পানি পানের উপকারিতা!

বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানুষের শরীরের শতকরা ৭০ ভাগই পানি। সুতরাং প্রতিদিনই আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হয়। তবে অনেকে এই পানি পান করার জন্য তামার পাত্র ও গ্লাস ব্যবহার করেন। আয়ুর্বেদ অনুযায়ী তামার পাত্রে রাখা পানি শরীরের তিনটি সমস্যার মধ্যে (বাত, সর্দি, পিট্টা) সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। তামার পাত্রে আট ঘণ্টা পর্যন্ত রাখা পানি শরীরের পক্ষে খুব উপকারী। পুরো উপকার পেতে রাত্রিবেলায় তামার জগ বা গ্লাসে পানি ঢেকেবিস্তারিত পড়ুন
সৌদির রাস্তায় নাচার অপরাধে কিশোর আটক (ভিডিও)

সৌদি আরবের রাস্তার ক্রসিং পয়েন্টে দাঁড়িয়ে নাচার অপরাধে এক ১৪ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে উপকূলীয় শহর জেদ্দায়। মঙ্গলবার ওই তাকে আটক করা হয়। ঘটনার সময় সে জেদ্দার একটি সড়কের ক্রসিং পয়েন্টে দাঁড়িয়ে ১৯৯০ এর দশকের হিট গান ‘মাকারেনা’ শুনছিল আর নাচছিল। তার মাথায় পরা ছিল হেডফোন। বেশ কিছুক্ষণ তার নাচার সময় দাঁড়িয়ে যায় গাড়ি। পুলিশ অভিযোগ করেছে, তার এ আচরণ অশোভন। এতে যান চলাচল বিঘ্নিত হয়েছে।বিস্তারিত পড়ুন
অতিরিক্ত ওজন ডেকে আনছে ঘুমের সমস্যা

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, ৯৩ শতাংশ মানুষ কম ঘুম হওয়ার সমস্যায় ভুগছেন। ১১ শতাংশ কাজের জায়গায় ঘুমিয়ে পড়ছেন। আর ঘুমের অভাবে ৮৭ শতাংশের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, স্লিপ ডিসঅর্ডারের ঘটনা বাড়ছে। এর মধ্যে অন্যতম হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী? ঘুমোলে দেহের পেশি শিথিল হয়ে যায়। গলা ও ঘাড়ের পেশি শিথিল হলে চাপ বাড়ে শ্বাসনালীতে। ফলে অনেকের শ্বাসনালী আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মস্তিষ্কে অক্সিজেনেরবিস্তারিত পড়ুন
