Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার হামিদপুর মাদরাসা ও প্রাইমারি স্কুল পরিদর্শনে ইউএনও

কলারোয়ার হামিদপুর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। মঙ্গলবার সকালে তিনি ওই প্রতিষ্ঠান দুটিতে আকষ্কিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে ইউএনও প্রতিষ্ঠান দুটির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির প্রধানসহ শিক্ষক-কর্মচারীরা এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় পাঠ্যপুস্তকগত শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষার উপর গুরুত্বারোপ করেন ইউএনও মনিরা পারভীন।
কলারোয়ার ওফাপুরে শিশুদের পুষ্টি সহায়তায় খাদ্য সামগ্রি বিতরণ

কলারোয়ার ওফাপুরে পুষ্টি সহায়তায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওফাপুর চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩১৪ আয়োজিত এক অনুষ্ঠানে ১৮৭জন শিশুর মাঝে মাথা প্রতি দেড় কেজি ওজনের হরলিক্স, ১কেজি ৪’শ গ্রাম ওজনের প্যাকেটজাত দুধ (ডিপ্লোমা মিল্ক) প্রদান করা হয়। ওফাপুর সি.ডি.এস.পি.বিডি-৩১৪ এর পরিচালনা কমিটির আহবায়ক সুশান্ত মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পৃথক অভিযানে মহিলা মাদক ব্যবসায়ীসহ ৬ ব্যক্তি আটক, ফেনসিডিল-গাঁজা উদ্ধার

কলারোয়ায় পৃথক অভিযানে মহিলা মাদক ব্যবসায়ীসহ ৬ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল ও গাঁজা। মঙ্গলবার দুপুরের দিকে ও সোমবার গভীর রাতে পৃথক এ অভিযান চালায় কলারোয়া থানা পুলিশ। থানা সূত্র জানায়- মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের বাবলু হোসেনের স্ত্রী রহিমা খাতুনকে তার বাড়ি থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে কলারোয়া থানার এসআই জাহাঙ্গীর ও এসআই সোলাইমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। অপর দিকে, সোমবার রাতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও কার্যালয় উদ্বোধন

কলারোয়ায় ‘ঘরবাড়ি তৈরির কারিগর’ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আব্দুল হামিদকে সভাপতি ও কুরবান আলীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নয়া কমিটি গঠিত হয়েছে। গত ২৯/৮/১৭ তাং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারি শ্রম-পরিচালক আবু বিন আলম এবং খুলনা ও বরিশাল বিভাগের রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের যুগ্ন-শ্রম পরিচালক মিজানুর রহমানের যৌর্থ স্বাক্ষরিত পত্র মারফাত উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের এ নবগঠিত কমিটি অনুমোদনবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়া বাজারে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট স্থাপন

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে সৌর বিদ্যুতের স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার সকালে বাজারের ৬টি পয়েন্টে ৬টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিআর, কাবিটা কর্মসূচির আওতায় স্ট্রিটলাইটগুলো স্থানীয় বাজারের বিভিন্ন স্পটে পর্যায়ক্রমে স্থাপন করা হচ্ছে। ইতোপূর্বে অনুরূপভাবে বেশ কয়েকটি স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মাহবুবুর রহমান মফে, খোরদো বাজার কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিদ্যুতের মিটার বিষ্ফোরনে ২টি বসত ঘর আগুনে পুড়ে ছাই

দেবহাটায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাডাঙ্গা গ্রামের মৃত শাবান কবিরাজের পুত্র আকবর আলী দিন মজুর হওয়ায় দিনের বেলা মাঠে কাজ করতে যায়। এসময় তার বাড়িতে থাকা অন্য ৩ সদস্যরা কন্যার সন্তান হওয়ায় হাসপাতালে দেখতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ তার মিটার বিস্ফোরিত হয়ে কাঁচা ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবলীগ নেতাসহ ৪ জুয়াড়ি আটক

জুয়া খেলার অপরাধে সাতক্ষীরায় ওয়ার্ড যুবলীগের সেক্রেটারীসহ ৪ জনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে সদরের শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের সরদারপাড়া মোড়স্থ একটি দোকান থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী ও নেবাখালী গ্রামের হারুনের ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের ছাত্তারের ছেলে মোখলেস, মৃত আলতাফ হোসেনের ছেলে অনি ও বারেকের ছেলে জয়নাল। স্থানীয়রা জানান- নেবাখালীর সরদার পাড়াস্থ মোড়ে বিল্লালেরবিস্তারিত পড়ুন
তালায় ম্যাগনেট প্রতারক চক্রের ৬ জন গ্রেফতার

সাতক্ষীরার তালা থেকে কথিত ম্যাগনেট/পিলার প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জন র্যাবের হাতে সোমবার গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৬ এর ক্যাপ্টেন মো: মোজাম্মেল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, মো: লুতফর রহমান গাজী (৪৯), মো: মহসীন গাজী (৪৭), আবু সাইদ (৩৮), মো: কামরল ইসলাম (৪৭), মো: রুহুল আমিন খান (৪০), ইসলাম সরদার (৪৯)। তাদের কাছ থেকে ভারী ম্যাগনেট জব্দ করা হয়। যার আনুমানিকবিস্তারিত পড়ুন
যে সব দেশে পেট্রলের চেয়ে পানির দাম বেশি

আধুনিক সভ্যতাকে বলা হয় জীবাশ্ম জ্বালানিভিত্তিক সভ্যতা। কারণ মাটির নিচের খনি থেকে তোলা জীবাশ্ম জ্বালানি- পেট্রল, ডিজেল, গ্যাস, কয়লা ছাড়া যে আধুনিকতার কোনো ইঞ্জিনই চলবে না। বিদ্যুৎ বা শক্তি উৎপাদনও করা যাবে না। এর মধ্যে সবচেয়ে দামি জ্বালানির একটি পেট্রল। অথচ সেই পেট্রলই কিনা কিছু দেশে পানির চেয়েও কম দামে পাওয়া যায়। সৌদি আরব সৌদি বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে বেশি পেট্রল রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাত। সৌদি আরবেবিস্তারিত পড়ুন
এক থাপ্পরের মাশুল তিন মাস জেল!

বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এক কিশোরকে থাপ্পর দেওয়ার অভিযোগে তার তিন মাসের জেল হয়েছে এই তারকার। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জুবিনের বিরুদ্ধে শুক্রবার দিন এ রায় ঘোষণা করা হয়। যদিও জামিনে কয়েকদিন মুক্ত ছিল কিনর্তু এবার তাক লাল দালানে যেতে হচ্ছে। ২০১৩ সালে জনসমক্ষে ধূমপান করার জন্য এক কিশোরকে জুবিন থাপ্পর মেরেছিলেন। কিন্তু ছেলেটির বাবা একজন নামকরা আইনিজীবী। তার নাম বোরবোরা। তার ছেলেকে থাপ্পর মারারবিস্তারিত পড়ুন
অন্ধত্ব ও ক্যানসার প্রতিরোধে লালশাক

লালশাক রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। ফলে যাদের রক্তস্বল্পতা রয়েছে, তারা নিয়মিত লালশাক খেলে রক্তস্বল্পতা পূরণ হয়। তাছাড়া এর অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। লালশাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায়। লালশাক ভিটামিন ‘এ’-তে ভরপুর। লালশাকের ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লালশাক যথেষ্ট উপকারী। এটি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করে। শিশুদের অপুষ্টি দূর করে। শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়েবিস্তারিত পড়ুন
বলিউড তারকাদের অদ্ভুত যত ‘ডাকনাম’

প্রত্যেকেরই দাপ্তরিক নামের পাশাপাশি বাড়িতে একটা ডাকনামও থাকে। বলিউড তারকারা এর ব্যতিক্রম নন। এদের মধ্যে কারও কারও নাম প্রকাশ্যে আসে। আবার কারও কারও নাম আড়ালে থেকে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক, বলিউডের কয়েকজন তারকার ডাকনাম। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলায় গুল্লু বলে ডাকা হতো। আর সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বিপাশা বসুকে ছোটবেলায় বাড়ির লোকজন বনি বলে ডাকতেন। হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা অজয় দেবগন। তাঁর মা তাঁকে রাজু বলে ডাকতেন।বিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের নয়া কমিটির অভিষেক ও শপথগ্রহণ
নিপীড়িত মানুষের পাশে থেকে বস্তুনিষ্ঠতা বজায় রাখার প্রত্যয়

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কলারোয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার দুপুরে উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরি আবহাওয়া আর লঘুচাপের দরুণ হওয়া অব্যাহত বৃষ্টিও দমাতে পারেনি প্রেসক্লাবের এ আয়োজনকে। অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘আপোষহীন থেকে অন্যায়কে কখনো প্রশ্রয় না দিয়ে কলমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ তিন ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬৬পিচ ইয়াবা ট্যাবলেট। আটককৃতরা হলো- কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের ছেলে রিংকু (৩৪) ও একই গ্রামের ওজিয়ার রহমানের ছেলে আক্তারুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপরদিকে ১০ পিস ইয়াবাসহ উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুই গাজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

কলারোয়া সীমান্তে দুই গাজাসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালি গ্রামের মোসলেম মোল্লার ছেলে জাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের মোনতাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৮)। উদ্ধার করা হয় ১ কেজি গাজা। জানা গেছে- সোমবার সকালে উপজেলার ভাদিয়ালী গ্রামের কালিবাড়ী ১৩/৩ এস আরবি নামক স্থান থেকে তাদের ১ কেজি গাজাসহ আটক করে বিজিবি। পরে সেখানে সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রে মো: আবু তালেব ভ্রাম্যমাণ আদালতবিস্তারিত পড়ুন
কেশবপুরে বজ্রপাতরোধে ১ হাজার তালবীজ রোপন

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় ও ডহুরী কাঁকবাধাল সি.আই.জি সমবায় সমিতি লিমিটেডের বাস্তবায়নে ভূমিক্ষয় রোধ ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসকল্পে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ১ হাজার তালবীজ রোপন কর্মসূচী সোমবার বিকালে সম্পন্ন হয়েছে। ডহুরী কাঁকবাধাল সি.আই.জি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি স্বপন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে রবিবার সকালে কাঁকবাধাল গ্রামে সড়কের পাশে ১ হাজার তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।বিস্তারিত পড়ুন
