Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেরালকাতার মনোশাদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের (দরবাসা-ফাজিলকাটি) মনোশাদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরের দিকে বিভিন্ন প্রজাতির ৮’শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে। এসময় উপস্থতি ছিলেন জেলা মৎস্য অফিসার সহিদুল ইসলাম সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণী সম্পদবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার
সাতক্ষীরায় বিএনপি নেতার নামে মামলা, গ্রেপ্তারে অভিযান

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার করায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৪ আক্টোবর শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার সকালে অভিযোগটি পুলিশ হেড কোয়াটারে পাঠানোর পর সেখান থেকে যাচাই বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ পাওয়ার পর সদরবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে ডিএসকের ওয়ার্কশপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়ন পরিষদে হস্তশিল্প, কৃষি উৎপাদন, মার্কেট লিংকেজ বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনজিও সংস্থা ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলীর সভাপতিত্বে উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু। এ সময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসকের টেকনিক্যাল অফিসার মাসুদ আল কবির রাজন, কামরুন নাহার, সিএম আ: হামিদ ফারুক, ফয়সালুজ্জামান, সুলতান আহম্মেদ প্রমুখ।
আ.লীগের শতাধিক নেতাকর্মীর কলারোয়ায় বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠান বয়কট!

কলারোয়ার মানিকনগরে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল সাংবাদিকদের জানান- মঙ্গলবার ওই সময় ওই গ্রামে ১২৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। কিন্তু অতিথিবৃন্দ ওই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব অর্পন করেন জামায়াত-বিএনপি’র ক্যাডারদের। ওই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
শেখ রাসেল’র ৫৪তম জন্মদিন উপলক্ষে কেবিএ কলেজ ছাত্রলীগের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৪ তম জন্ম দিন উপলক্ষে সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কেবিএ কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ কক্ষে কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন : সালমান সভাপতি, শামীম সম্পাদক

সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে। কমিটিতে সর্ব সম্মতিক্রমে মোঃ সালমান হোসেন সভাপতি ও মোঃ শামীম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাছানুর জামান, সহ-সভাপতি মোঃ বায়দুল্লাহ হোসেন, প্রসেনজিৎ বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিয়ারাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান ইমু, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজের উপদেষ্টা পলাশের শ্বশুরের ইন্তেকাল

কলারোয়া নিউজের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব বিএম আফজাল হোসেনের শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল নায়েক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সরদার ইন্তেকাল করেছেন। সোমবার রাত ৮টার দিকে ঢাকার সিএমএইচসে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার জনিত দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮২বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সরদার কলারোয়ার পার্শ্ববর্তী যশোররের ঝিকরগাছা থানার কুলবেড়িয়া গ্রামেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের উত্তেজনার মধ্যে চন্দনপুর হাইস্কুলের সভাপতি নির্বাচিত হলেন লাল্টু

কলারোয়ায় আওয়ামীলীগের দুই গ্রুপের দিনভর টানটান উত্তেজনার মধ্যে চন্দনপুর হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের হস্তক্ষেপে ভোট সম্পন্ন হলে দু’গ্রুপের টানটান উত্তেজনা শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসে। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়- উপজেলার চন্দনপুর হাইস্কুলের সভাপতি হিসাবে ইতিপূর্বে মফিজুল ইসলাম নির্বাচিত হন। মফিজুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিআরডিবির অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী। সরকারি বিধি মোতাবেক কোন চতুর্থ শ্রেণির কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন
কলারোয়ার মানিকনগরে বিদ্যুতায়নের উদ্বোধন

কলারোয়া উপজেলার জয়নগরে ১২৫টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মানিকনগর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আলহাজ্ব মিনাজ উদ্দীন, জয়নগর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের ঝুকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবনের দাবিতে মানববন্ধন

কলারোয়া সরকারি কলেজের ঝুকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়। প্রায় এক ঘন্টাব্যাপী কলেজের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এ মানববন্ধনে সরকারের সু-দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন কলেজের ছাত্র রুবেল মল্লিক, ফিরোজ হোসেন, সম্রাট, ফায়িম, হৃদয়, উজ্ঝল,তন্ময়, ইমরান হোসেন, রায়হান, রাসেল, ছাত্রী খাদিজা খাতুন রোকাইয়া খাতুন, সুরাইয়া ইয়াসমিন ফারজানা চাঁদনী প্রমুখ। কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার চান্দুড়িয়া সীমান্ত ও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া সীমান্ত পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। মঙ্গলবার তারা গরুর খাটাল স্থাপনসহ বিভিন্ন কারণে সেখানে পরিদর্শনে যান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট ব্যবসায়ী অাবু জাফর সরদার, চান্দুড়িয়া বিওপির বিজিবিসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিস, চন্দনপুর ডিজিটাল সেন্টারবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় চায়ের দোকানের আড়ালে কেরামবোর্ডের জুয়ার আসর!

কেরাম বোর্ড খেলা অবশ্যই ইতিবাচক, কিন্তু সেটা যদি হয় বাজি ধরে কিংবা অনৈতিক টাকার হার-জিতের বিনিময়ে তবে সেটা যে আর খেলার প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জুয়ায় পরিণত হয়। এমনই চলছে কলারোয়া দেয়াড়ায় চায়ের দোকানের আড়ালে রমরমা ভাবে চলছে কেরাম বোর্ডের নামে জুয়ার আসর! বিশেষ করে দেয়াড়া, খোরদো বাজারসহ আসেপাশে কয়েকটি বাজারের অনেক চায়ের দোকানে এই জুয়া ব্যবসাটি বেশ বেড়ে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেরাম বোর্ডের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেবিস্তারিত পড়ুন
প্রকৌশলী আবেদুর রহমানের শয্যাপাশে সাতক্ষীরা আইডিইবি নেতৃবৃন্দ, সুস্থ্যতা কামনা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)- এর সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. আবেদুর রহমানকে দেখতে গেলেন আইডিইবি জেলা নেতৃবৃন্দ। ১৭ অক্টোবর আইডিইবি, সাতক্ষীরা জেনিকের সভাপতি মো.সেলিম সরোয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে পাঠানো হয়েছে। প্রেস রিলিজ নিচে তুলে ধরা হলো: ১৬ অক্টোবর, ২০১৭ খ্রিঃ সোমবার সন্ধ্যা ৬ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)- এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব প্রকৌশলী জনাব মো.বিস্তারিত পড়ুন
তালায় শালতা নদী নিয়ে পরিকল্পনা সভা ও স্মারকলিপি প্রদান

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় তালা মোবারকপুরস্থ উত্তরণ আইডিআরটি’তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মোকাবেলায় শালতা অববাহিকার জনগণের সমস্যা সমাধানে করণীয় ও প্রস্তাবনা শীর্ষক এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি। সভায় শালতা নদী রক্ষার দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন উত্তরণ কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কেশবপুরে কালভার্ট ভেঙ্গে চলাচল বিঘ্ন, দ্রুত ব্যবস্থা নেয়ায় পুনরায় যানবাহন চলাচল শুরু

যশোরের কেশবপুর উপজেলার জনগুত্বপূর্ণ সাগরদঁড়ি সড়কের কালভার্ট ভেঙ্গে প্রায় ৬ ঘন্টা যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হয়েছে। যশোর নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপে পুনরায় যানবাহন চলাচল শুরু করেছে। এলাকাবাসি জানায়, মঙ্গলবার ভোরে যশোর-ট ১১৩১৮০ নং বালিবাহি ট্রাকটি কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে যাওয়া পথে কেশবপুর ডিগ্রী কলেজ সংলগ্ন কালভার্টটি ভেঙ্গে ট্রাকটি আটকে পড়ে। শ্রমিকরা ট্রাকটি তুলি ফেললেও প্রায় ৬ ঘন্টা উক্ত সড়কের শত শত যানবাহন চলাচলে বিঘœ ঘটে। কেশবপুর উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের নিকট থেকেবিস্তারিত পড়ুন
দেবহাটার পারুলিয়ায় বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন করলেন এসপি

প্রধানমন্ত্রীর ডিজিটাল কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কাজ করা হয়েছে, যা এখনো অনেক জেলা করতে পারে নাই। এ জন্য পারুলিয়া বাজার কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানায়। পারুলিয়ায় সিসি ক্যামেরার উদ্বোধন কালে প্র্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি আরো বলেন, শুরু যখন হয়েছে পর্যায়ক্রমে গুরুত্বপুর্ন সকল পয়েন্টেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু অপরাধীদের শত্রু। সাতক্ষীরা জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, ইফটিজিং,বিস্তারিত পড়ুন
