মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা : নিহত-১, আহত-২

যশোরের রাজগঞ্জ-মণিরামপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে৷ গুরুতর আহত হয়েছে দুই আরোহী৷ শুক্রবার দুপুরে রাজগঞ্জ-মণিরামপুর সড়কের চন্ডিপুর ভানুর মোড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ আহত দুই জন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোটরসাইকেল চালক রিয়াদ যশোর সদর উপজেলার চাঁচড়া বেড়বাড়ি গ্রামের মুনছুর আলীর ছেলে৷ আহতরা হলেন- একই এলাকার মানিক জমাদ্দারের ছেলে ফিরোজ হাসান (২০) ও তফসিডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রিয়াজবিস্তারিত পড়ুন

সরাসরি ভোটার হবেন প্রবাসীরা

বাংলাদেশী দূতাবাসগুলোতে নির্বাচন কমিশনের (ইসি) ডেস্ক খুলে সরাসরি ভোটার করা হবে প্রবাসে থাকা বাংলা ভাষাভাষিদের। দাললিক প্রমাণ হিসেবে তাদের স্থায়ী ঠিকানা কিংবা পাসপোর্টের স্থায়ী ঠিকানা ধরে তালিকার্ভুক্ত করা হবে। এর জন্য দূতাবাসে স্থাপন করা হবে লোকাল সার্ভার স্টেশন। সুবিধাজনক স্থানে থাকবে অস্থায়ী নিবন্ধন কেন্দ্র। সেখানে সর্বোচ্চ ২ সপ্তাহের জন্য অবস্থান করে প্রবাসীদের ভোটার করা হবে। ছুটি ও অফ-টাইমগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মধ্য-প্রাচ্যেসহ দক্ষিণ-এশিয়ার দেশগুলোতে প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলনে সিইসি : সরকারের চাপ আসলে তা সরাসরি প্রত্যাখান করবো

নির্বাচনে আগামীতে সরকারের পক্ষ থেকে কোন চাপ আসলে তা সরাসরি প্রত্যাখ্যান করবো বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, আমাদের কাছে সরকার বা কোনো মন্ত্রী, এমপির কোনো চাপ আসেনি। তবে রাজনৈতিক দলগুলো থেকে চাপ এসেছে, যা সবসময় আসে। কখনও রাজনৈতিক দল পুলিশ বা প্রিজাইডিং কর্মকর্তার বিষয়ে ফোন করেছি। তখন ভেরিফাই করে ব্যবস্থা নিয়েছি। কিন্তু কখনও সরকারের দপ্তর পক্ষ থেকে আলাদা করে চাপ আসেনি। আগামীতে চাপবিস্তারিত পড়ুন

ইসির টেবিলে চার শতাধিক সুপারিশ

একাদশ সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক সংলাপে চার শতাধিক সুপারিশ বা পরামর্শ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সুপারিশগুলোকে তিনটি ভাগে বিভক্ত করেছে ইসি। বিশেষ করে সাংবিধানিক সংশ্লিষ্ট সুপারিশ, আইন-বিধি সংশোধন বিষয়ক সুপারিশ এবং নির্বাচন কমিশনের করণীয় সুপারিশ। আগামী নভেম্বরে এসব সুপারিশ ও পরামর্শ সংকলন করে ডিসেম্বরে বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গত ৩১ জুলাই থেকে গত ২৪ অক্টোবর পর্যন্ত গত তিন মাস ব্যাপি রাজনৈতিক দলসহ ৪৫টি সংগঠনের সঙ্গে সংলাপেবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌরসভায় রাস্তা পাঁকাকরণের কাজ উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভার ভোগতীতে রাস্তা পাঁকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে শহরের ত্রিমোহিনী সড়ক হতে ভোগতী যুবলীগ নেতা তরিকুলের বাড়ির অভিমুখে রাস্তাটি ৬ লাখ ৮৯ হাজার ৫ শত ৩৪ টাকা ব্যায়ে সিসি ঢালাইয়ের কার্যক্রম উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, প্রকৌশলী উত্তম মজুমদার, আওয়ামী লীগনেতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় ইজি বাইকের ধাক্কায় এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির নাম জুবায়ের হোসেন(৪)। সে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের মাকফুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়- দুপুরে গোসল করার জন্য শিশু জুবায়ের মায়ের সাথে পুকুরে যাচ্ছিল। এসময় মায়ের পথ অনুসরণ করে রাস্তা পার হবার চেষ্টা করলে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইজিবাইক জুবায়েরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উল্লেখ্য, ইজি বাইক বিআরটিএ’র অনুমোদনবিহীন একটি যান।বিস্তারিত পড়ুন

এটিএন বাংলার ‘ডিবি’ নাটকের নায়িকা সাতক্ষীরার মেয়ে নীল

প্রেস বিজ্ঞপ্তি: নতুন নায়িকা হিসাবে টিভি মিডিয়াতে পদার্পন করলেন সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার আজমল হকের মেয়ে সুরাইয়া হক নীল। সে সাতক্ষীরা সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। গত পরশু থেকে ঢাকাতে নীলের স্যুটিং শুরু হয়েছে। নাটকটির নাম ‘‘র‌্যাম্প মডেল নীল’’। এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ডিবি’র “র‌্যাম মডেল নীল” গল্পের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে সে। সাতক্ষীরার কৃতি সন্তান ও নাট্য পরিচালক জি.এম সৈকত এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে আগামী মাসে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় একটি অনুষ্ঠানে জামায়াত নেতা বিশেষ অতিথি, বয়কট করলেন প্রধান অতিথি

কলারোয়ায় একটি অনুষ্ঠানে জামায়াত নেতাকে অতিথি করার অনুষ্ঠান বয়কট করলেন প্রধান অতিথি এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কয়লা ইউনিয়নে। জানা গেছে- উপজেলার গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলে বিনামূল্যে আয়রন ও আর্সেনিকমুক্ত পানির ফিল্টার বিতরণের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। সেখানে তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য একটি রঙিন ব্যানার করাসহ মাইকে প্রচার শুরু করে। অনুষ্ঠানটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় উপজেলার কয়লা হাজরা পাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে ছাত্রলীগের মিছিল

কলারোয়া সরকারি কলেজে মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে কলারোয়া সরকারি কলেজের পুরাতন তিনতলা ঝুকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান ও কলেজের অবকাঠামো উন্নতিসহ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের নেতা শেখ ফাহিম, মাসুদ পারভেজ রুবেল, ফিরোজ হোসেন সম্রাট, উজ্জল মল্লিক, মুন্না, তুহিন, সূর্য, হৃদয়, বিপ্লব, বাবু, রায়হান, সুমন, সাগর, শাওন প্রমুখ।বিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনার বাংলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ

কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া সোনারবাংলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের সোনাবাড়ীয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ মিজানুর রহমান, শেখ আব্দুর রহিম, শেখ মাহফুজুর রহমান, এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী বিকাশে স্কিলস কম্পিটিশন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)”এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট কতৃক আয়োজিত “স্কিলস কম্পিটিশন ২০১৭” এর প্রতিষ্ঠানিক পর্ব ২৬ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১০ টায় নবজীবন অডিটোরিয়ামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

চাল বিতরনে অনিয়মে দুদকের মামলা

কালিগঞ্জের চম্পাফুল ইউপি চেয়ারম্যানসহ ৯ মেম্বরের জামিন না মঞ্জুর

চাল বিতরনে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ নয় সদস্যের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিচারক রাজীব রায় রায় চৌধূরী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন বাতিলকৃতরা হলেন, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মো. আবু বক্কর গাইন, মো আব্দুস সাত্তার খান,বিস্তারিত পড়ুন

ফুটবলে এমন ঘটনা এই প্রথম! (ভিডিও)

ফুটবলে মারামারি, ডুসা, চমকপ্রদ গোল, তারপর ভিন্নধর্মী উদযাপন এরকম অনেক কিছুই হয়তো দেখেছেন। রয়েছে অদ্ভূত সব গোল, পেনাল্টি, শট নিয়ে হাজারো ভিডিও। তবে সম্প্রতি থাইল্যান্ডের মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা সচরাচর ঘটে না। কার্টুন বা অ্যানিমেশনের দুনিয়ায় এমনটা করা যেতে পারে, কিন্তু বাস্তবে এমনটা হতে পারে স্বচক্ষে বিশ্বাস করা যায় না। থাইল্যান্ডে অনূর্ধ্ব ১৮ ম্যাচ ছিল ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব ও সাত্রি আঙ্গথঙ্গ দলের মধ্যে। সেখানে একটি পেনাল্টি শটেরবিস্তারিত পড়ুন

অবসর সময়ে শিক্ষকতা করেন এএসপি

অবসর পেলেই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ক্লাস নিতে ছুটে যান নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন। শিক্ষকতা তার নেশা। এক সময় মাগুরা একটি জেলা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। তাই সুযোগ পেলেই ৯ম ও দশম শ্রেণির ক্লাস নেন এই এএসপি। বুধবার দুপুরে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানসহ ইভটিজিং, বাল্যবিয়ে ও অপসংস্কৃতি নিয়ে ক্লাসে আলোচনা করেন তিনি। ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, বিদ্যালয়ের ৫৮জন শিক্ষক ও ১৭শবিস্তারিত পড়ুন

ঢাকাকে যা বললেন সু চি

মিয়ানমারের সামরিক অভিযানের মুখে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির নেত্রী অং সান সুচির কাছ থেকে আশ্বাস পেয়েছে ঢাকা। এ ব্যাপারে শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মিয়ানমার সফর করবেন। গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারে তিন দিনের সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা শুরু করে এসেছি। বাকিটা পররাষ্ট্রমন্ত্রীর সফরে সম্পন্ন হবে।বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রবীন আওয়ামী লীগ নেতা মাষ্টার আমির আলী খাঁ’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মাষ্টার জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় ক্তব্য রাখেন, রাজগঞ্জ বাজার কমিটি ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, আওয়ামী লীগ নেতা আবুল বাসার, মণিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সদস্যবিস্তারিত পড়ুন