Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ০৭ মার্চ এর ভাষন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সাতক্ষীরার দেবহাটায় আনন্দ উৎসব এবং শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, নির্বাহী অফিসার হাফিজ আল আসাদসহ সর্বস্তরেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় একজনের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল ৫ টার দিকে উপজেলার পারুলিয়া সেকাই মোড় এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়- শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর পুত্র ২ সন্তানের জনক রফিকুল ইসলাম ট্রাক হেলপার সেকাই মোড়ে ট্রাক রেখে পানি আনতে যায়। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাক ধাক্কা পড়ে যেয়ে চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।তবে ঘাতক ট্রাককে আটক করা সম্ভববিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে দিনমজুরকে গলা কেটে হত্যা

যশোরের মণিরামপুরে উপজেলার রাজগঞ্জের পল্লীতে আকবার আলী (৫৫) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজঘরের বারান্দায় তাকে গলা কেটে হত্যা করে। তার দু’হাতে আঘাতের চিহ্ন এবং পাশে একটি ওড়না ছিল। নিহত আকবার যশোর সদরের ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি হেলাঞ্চি কৃষ্ণবাটি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের সংসারে এক ছেলে ও দু’মেয়ে সন্তান রয়েছে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে মণিরামপুর থানার ওসি মোকাররমবিস্তারিত পড়ুন
দেবহাটার গাজীরহাটে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নওয়াপাড়া ইউনিয়নের ব্যস্ততম গাজীরহাট বাজার। আর এই বাজারের সার্বিক নিরাপত্তা দিতে শনিবার বেলা ১২ টায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দেবহাটা উপজেলা আওয়ামলীগ সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই ইয়ামিন আলী, বাজারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
চুল পড়ার চিকিৎসায় লেবুর রসের ১০টি প্রমাণিত ব্যবহার

খুশকি ও চুলা পড়ার সমস্যা দূরীকরণে লেবুর রস একটি কার্যকর উপাদান। যার কার্যকারিতা প্রমাণিতও বটে। হাজার বছরের পুরোনো এই প্রাকৃতিক উপাদানটি বিশ্বের প্রায় সব জায়গাতেই ব্যবহৃত হয়। বাজারের যে কোনো বাণিজ্যিক প্রসাধনী থেকে অনেক বেশি কার্যকরভাবে লেবুর রস মাথার ত্বক এবং চুলের গোড়ার যত্ন নিতে পারে। লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গ্রন্থিগুলোকে শক্তিশালীকরণে এবং চুল পড়া প্রতিরোধ অবিশ্বাস্যরকমভাবে কার্যকর। আর চুলের যত্নে লেবুর রস ব্যবহার করাটাও কত সহজ তাবিস্তারিত পড়ুন
জিরা ভেজানো পানির অসাধারণ ৬ উপকারিতা

রান্না করা খাবারে জিরার ব্যবহার হয়েই থাকে। মূলত রান্নায় স্বাদ আনতেই ব্যবহার করা হয় জিরা। কিন্তু এই জিরারও আরও বহু গুণ রয়েছে। তবে রান্নায় নয়, জিরা ভেজানো পানি খেলে আরও ৬ রকমের উপকারিতা পাওয়া যায়। জেনে নিন জিরা ভেজানো পানির অসাধারণ ৬ উপকারিতা সম্পর্কে বিস্তারিত- ১। জিরা পানির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এবং মিনারেল থাকে, যার ফলে হজম প্রক্রিয়া সহজ হয়। এই পানি খেলে কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়া, বমি বমি ভাব দূর হয়। ২।বিস্তারিত পড়ুন
দাঁড়িয়ে পানি পান করছেন, যেসব ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি?

পানির আরেক নাম জীবন। তবে এই জীবনকে গ্রহণ করার একটা নিয়ম রয়েছে। অনিয়ম হলে এই জীবনের এই মূল উপাদানই মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। বেশি করে পানি পান করার পরামর্শ চিকিৎসকরা দিয়েই থাকেন। কিন্তু কখন তা পান করা উচিত? আর কোন অবস্থায় পান করা উচিত? তা অনেকেই জানেন না। যেমন ধরুন তেষ্টা পেল আর দাঁড়িয়ে ঢকঢক করে পানি খেলেন, কিন্তু জানেন কী দাঁড়িয়ে পানি পান করে আপনি নিজের শরীরের কতটা ক্ষতিবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের ভাল কিছু সুশীলদের চোখে পড়ে না

আশরাফুল আলম খোকন : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ঠিকই বলেছিলো। ছাত্রলীগ এতিমদের সংগঠন। আর তাই এর জ্ঞানদাতা অভিভাবকের অভাব নাই। দলের নেতারাও গালি দেন আর সুশীলরাতো এক পায়ে দাঁড়িয়ে লেখালেখি শুরু করেন “সবার আগে ছাত্রলীগ সামলান”- এইরকম টাইপ। ছাত্রলীগ অপ্রতিরোধ্য হয়ে কি করেছে জানতে চাইলে সুদূর অতীতের বিচ্ছিন্ন কিছু নেতিবাচক বিষয় উদাহরণ হিসাবে সামনে নিয়ে আসেন। এই সব মনে থাকলেও ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের কথা ওনাদের মনে থাকে না। চোখের মধ্যেবিস্তারিত পড়ুন
কেশবপুরে ঘাসফুল গল্প সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে আমরা ক’জন সাহিত্য সংসদের আয়োজনে ঘাসফুল গল্প সংকলন-৩ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শুক্রবার বিকালে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক সুপ্রভাত বসু ও রিয়াজ লিটনের উপস্থপনায় প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক হাসেম আলী ফকির, শিক্ষক গাজী মোতাহার হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন ও ওয়ার্ডের নির্বাহী পরিচাক সৈয়দ আকমল আলী।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের জন্মদিন পালন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের ৬৬ তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ধুলিহর ইউপি মেম্বার শফিকুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাছানুর জামান, সাবেক ছাত্রলীগের সভাপতি শহীদ, সালমান, রুহুল আমিন, নয়ন, রমিজ, আলাউদ্দিন, লিটন, হায়দার, শামীম,বিস্তারিত পড়ুন
গাঁজা সেবনের অভিযোগে কলারোয়ায় এক ব্যক্তিকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

কলারোয়ায় গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান। শুক্রবার সকালে উপজেলার লাঙ্গলঝাড়ার মল্লিক পাড়া গ্রামের মৃত নজরুল মল্লিকের ছেলে ভ্যানচালক রফিকুল মল্লিক (৩৫)কে গাঁজা সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন। ভবিষ্যতে আর মাদক সেবন না করার শর্তে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই সোলায়মান, এএসআই রফিক, পুলিশ সদস্য রেজাউল ইসলাম,বিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে নারী আটক

ভারতে যাওয়ার পথে হাসিনা খাতুন (৩০)নামে এক নারীকে বিজিবি আটক করেছে। আটককৃক ওই নারী কলারোয়া উপজেলার দক্ষিন সোনাবাড়ীয়া গ্রামের খোদা বকস এর মেয়ে। সে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকডাঙ্গা দিয়ে ভারতে যাওয়া পথে বিজিবি কর্তৃক আটক হয়। শুক্রবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- আটককৃত নারীর বিরুদ্ধে কলারোয়া থানায় পাসপোর্ট আইনের ১১(১)গ ধারায় একটি মামলা নং-২৬(১১)১৭ দায়ের হয়েছে।
বন্ধ হচ্ছে না শিক্ষা বানিজ্য!
এসএসসি’র ফরম পুরণে কিছু স্কুলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কলারোয়ায়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরনের নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়াগেছে। এসব বিদ্যালয়গুলো বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। আর এ শিক্ষা বানিজ্যের কারনে গরীব শিক্ষার্থীর অবিভাবকরা গরু, ছাগল বিক্রি এমনকি সমিতি (এনজিও) থেকে টাকা উত্তোলন করে বিদ্যালয়ের চাহিদামত বাড়তি টাকা দিয়ে ফরম পুরন করতে বাধ্য হচ্ছে। এদিকে এসএসসি পরীক্ষারা ফরম পুরনে অতিরিক্ত টাকা না নেয়ার জন্য শিক্ষা বোর্ডের কঠোরবিস্তারিত পড়ুন
দেশ ও জনগনের কল্যানে শেখ হাসিনার বিকল্প নেই : রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হক এমপি বলেছেন, দেশ ও জনগনের কল্যানে কাজ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাতে মানুষের কাছে পৌছায় এবং সেবা যেন মানুষের দ্বারে দ্বারে যায় সেজন্য যুবলীগ সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা যুবলীগের বর্নাঢ্য আয়োজনে শুক্রবার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে ডা. রুহুল হক উল্লেখিত কথাগুলো বলেন।বিস্তারিত পড়ুন
মোটর সাইকেল চুরি করে পালানোর সময় যশোরের রাজগঞ্জে হাতেনাতে ধরা পড়লো চোর

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর স্কুল মোড় থেকে একটি মোটর সাইকেল চুরি করে পালানোর সময় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে হাতেনাতে ধরেছে পুলিশ ও স্থানীয় জনতা৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর হাই স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে একই উপজেলার গৌরিপুর গ্রামের ইবাদুল আলী খাঁর ছেলে হারুন অর রশীদ তাঁর ব্যবহৃত প্লাটিনা ১০০সিসি মোটর সাইকেল (যশোর-হ-১৩-৭৮৮৮) টি রাস্তার ধারে টুটুলের গোডাউনের সামনে রেখেবিস্তারিত পড়ুন
সাংবাদিক লিথু’র মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক প্রকাশ

তালা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত সমাজের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম খলিলুর রহমান লিথু’র মা জাহানারা বেগম (৯০) আর নেই (ইন্নানিল্লাহ………রাজিউন)। শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি গোনালীনলতায় মারা যান। বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান,বিস্তারিত পড়ুন
