Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামি ১ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদন দিয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে। অন্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। সময়সূচি অনুযায়ী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার “তথ্য ও গবেষণা সম্পাদক” নির্বাচিত হলেন সাতক্ষীরার আরিফুল

মালয়েশিয়া প্রেসক্লাবের পরিচিতি সভায় মিলন মেলা। প্রবাসীদের কল্যাণে কাজকরার অঙ্গীকার নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধায় কুয়ালালামপুর সেন্তুল কারিকাপালা হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার পরিচিত সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেসক্লাবের সভাপতি মনির বিন আমজাদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য এটিএম গোলাম রাব্বানী রাজার উপস্থাপনায় বক্তারা বলেন- বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন।বিস্তারিত পড়ুন
তালায় গাভী ক্লাস্টারের উন্নয়ন ও সস্প্রসারণ সংযোগ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে গাভী ক্লাস্টারের উন্নয়ন ও সম্প্রসারন শীর্ষক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস হলরুমে বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) সহযোগিতায় পেইজ প্রকল্পের আওতায় চিকিৎসক, কোম্পানী ও বিক্রয় প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। পেইজ প্রজেষ্ট’র প্রাণি সম্পদ (ভিসিএফ) কর্মকর্তা অশোক কুমার হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাভী ক্লাস্টার’র উন্নয়নে গুরুত্বপূর্ন আলোচনা করেন বেসরকারী সংস্থাবিস্তারিত পড়ুন
কে এই রহস্যময়ী ‘পুলিশ’ অফিসার!

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি হারলিন মান নামের ভারতীয় এক নারী পুলিশ অফিসারের ছবি ভাইরাল হয়েছে। যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইতিমধ্যে অনেক পুরুষ তার হাতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ইচ্ছা পোষণ করছেন। তবে ওই নারীর পুলিশ অফিসারের পোশাক পরিহিত ছবি ভাইরাল হলেও আদৌও তিনি পুলিশ বাহিনীর সদস্যও নন। ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, ওই নারী নাম কাইনাত অরোরা। তিনি একজন বলিউড অভিনেত্রী। তবে বলিউডে যেভাবে সাফল্য না পাওয়ায় এখনও পাঞ্চাবের ছবিতে অভিনয় করছেন কাইনাতবিস্তারিত পড়ুন
প্লাস্টিকের বোতলে থাকা ত্রিকোণ চিহ্নের মানে

খাবার, কোমল পানীয় থেকে শুরু করে সবকিছুই মিলছে প্লাস্টিকের বোতল বা মোড়কে। আমরা অনেকে না জেনেই এসব প্লাস্টিকের বোতল একাধিকভার ব্যবহার করি। প্লাস্টিকের তৈরি প্লেটে খাবার খাই, প্লাস্টিকের বোতল থেকে পানি পান করি। কিন্তু এ থেকে হতে পারে প্রাণঘাতী ক্যান্সারও। প্লাস্টিক বোতলের তলায় ত্রিকোণ চিহ্ন থাকে। এই চিহ্নে বর্ণনা করা হয়, বোতলটি কতটা বিধিসম্মতভাবে তৈরি। এটি কেমন নির্ভরযোগ্য তা এই চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়। ত্রিকোণের মাঝে ১ সংখ্যাবিস্তারিত পড়ুন
ঢাকায় মানববন্ধন
ভবদহ সমস্যা সমাধানে স্পিকারের কাছে স্মারকলিপি; পদক্ষেপ গ্রহণের আশ্বাস

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার সমাধানে আগামি ৩১ জানুয়ারির আগেই বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা দাবিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। স্পিকার সমস্যা সমাধানে পানি সম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র নেতৃত্বে বুধবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থবিস্তারিত পড়ুন
ভবদহ সমস্যা সমাধানের দাবিতে ঢাকায় মানববন্ধন

যশোরের ভবদহ সমস্যা সমাধানে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার শাহবাগ মোড়ে বুধবার দুপুরের দিকে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন- ‘মহাবিপর্যয়ের হাত থেকে ভবদহ অঞ্চল রক্ষা করতে হবে। মাঘী পূর্ণিমার আগে বিল কপালিয়ায় টিআরএম চালু করতে হবে।’ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত হয়ে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় সরকারি ভেড়িবাধের মাটি কেটে বানিজ্য!!

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্মিত ভেড়িবাধ কেটে, কপোতাক্ষ নদ তীরবর্তী পুকুর থেকে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি বানিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ান পরিষদে মৌখিক অভিযোগও করেছেন বলে জানা গেছে। বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- দেয়াড়া-পাকুড়িয়ার ৬নং ওয়ার্ডের কপোতাক্ষ নদের ধার থেকে, জনৈক আমিনুর ইসলামের আবাদী জমির মাটি ড্রেজারের মাধ্যমে কেটে ট্রাক ভর্তি করে মাটি অন্যত্র নেয়া হচ্ছে। সেখানকার সরকারি ভেড়িবাধের পাশ থেকে ওই মাটি কাটাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ‘সবার জন্য সবসময়’ স্লোগানে বুধবার বেলা ১২টার দিকে প্রাইমারি স্কুল গেটের পাশে মালেকা টাওয়ারে ব্যাংকটির শাখার পথচলা শুরু হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৮বছর বয়সী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬৬তম এ শাখার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- ‘ব্যাংকটির এই শাখার একজন গ্রাহক দেশের এখন পর্যন্ত ১৬৬টি শাখারও গ্রাহক। গ্রাহক তার চেক বইয়ের মাধ্যমে দেশেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পাটজাত ব্যবহার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ায় পাটজাত ব্যবহার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বুধবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চলাকালে কলারোয়া বাজারের চাউলের আড়ৎদার আব্দুর রউফ বিশ্বাসকে পাটজাত ব্যবহার আইনে ২০১০ এর ৪(১৪)ধারায় চটের বস্তা ব্যবহার না করে পলি বস্তা ব্যবহার করার অপরাধে ৩ হাজার টাকা, একই আইনে আড়ৎদার গোলাম কুদ্দুসকে ৫ হাজার, রফিকুল ইসলামকে ৫ হাজার, শাহেব আলীকে ৩ হাজার ও মেহেদী হাসানকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলামের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকরা শহরের মাইক্রো স্টান্ডে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রমজান আলি, নজরুল ইসলাম, কায়েস, আলি আকবর, আমিনুর রহমান, আনার আলি ও মেহেদী হাসান প্রমুখ। বক্তরা বলেন- সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জাহিদ যোগদান করার পর একের পর এক মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আদালত এলাকায় মামলার বাদীকে অপহরণের চেষ্টা : অভিযুক্তদের নাটকীয়তা!

সাতক্ষীরা আদালত এলাকা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মামলার বাদীকে অপহরনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে নানা কায়দায় নাটকীয়তা শুরু করেছে। জানা যায়, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’র প্রতিনিধি এবং সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগ গ্রামের মোঃ আজিজুল হকের পুত্র আব্দুল্লাহ আল-কাদের ওরফে রুবেলের কাছেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএস প্রিলি
‘ইংরেজির প্রস্তুতিতে হোন কৌশলী’

যতই দিন যাচ্ছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ততই ঘনিয়ে আসছে। তাই পরীক্ষার্থীদের কাছে এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রায় তিন লাখ ৮৯ হাজার শিক্ষার্থী কাঙ্ক্ষিত চাকরির আশায় অংশ নিতে যাচ্ছেন এ পরীক্ষায়। চলছে চূড়ান্ত প্রস্তুতির ঢামাঢোল। বিসিএস পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয় একটি জটিল বিষয়। এ বিষয়ে রয়েছে ৩৫ নম্বর। একটু সতর্ক হয়ে প্রস্তুতি নিলে এ বিষয়ে ভালো নম্বর তোলা যায়। কিভাবে এ স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন- এ বিষয়েবিস্তারিত পড়ুন
তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। ইউনিসেফ এর জেলা সমন্বয়কারী শেখ মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজীবিস্তারিত পড়ুন
কেশবপুরে গাছের ডাল সড়ক থেকে সরানোকে ভিন্ন খাতে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে বিদ্যুৎ লাইন নির্মাণকালে ছাটাইকৃত গাছের ডাল সড়ক থেকে জনস্বার্থে সরানো বিষয়কে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার প্রতিবাদে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব সকল সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের উদ্যোগে কেশবপুর উপজেলা-সহ গৌরীঘোনা ইউনিয়নে শতভাগ বিদ্যুৎবিস্তারিত পড়ুন
১ ডিসেম্বর থেকে ৩১ জেলার নাগরিক স্মার্টকার্ড পাবেন

সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর দেশের ৩১ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বিজয়ের মাস ডিসেম্বরে ১ তারিখ থেকে আমরা দেশের অর্ধেক জেলায় (জেলা সদর) একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তিনি আরো জানান, জানুয়ারির মধ্যে ২ হাজার ফিঙ্গারপ্রিন্ট ও ২বিস্তারিত পড়ুন
