সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্র্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বেলনু উড়িয়ে এ ফুটবল টুর্র্নামেন্টের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মো: আলতাফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার সহ.সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরের একটি বাড়িতে অগ্নিকান্ড, পুড়ে মারা গেছে ৩টি ছাগল

কলারোয়ার চন্দনপুরের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে মারা গেছে তিনটা ছাগল, ভষ্মিভূত হয়েছে কাঠ,বিচুলিসহ অন্যান্য জিনিষ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক ও ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে- ওই বাড়ির গোয়ালঘরে হঠাৎ-ই ব্যাপকভাবে আগুন জ্বলতে থাকে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা সবাই মিলে পানি দিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুন পুরোপুরি নেভানোর আগেই লেলিহানবিস্তারিত পড়ুন

পলাশ চৌধুরী আহবায়ক, রমজান আলী সদস্য সচিব

কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুর করিম সাবু। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী কমিটি গঠণের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশকে আহবায়ক, এড.বিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ১৫লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

কলারোয়ায় সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ গাইড ভারতীয় কাপড় উদ্ধার করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্ত থেকে সেগুলো উদ্ধার হয়। মাদরা বিওপির নায়েক শহিদুল ইসলাম জানান- মঙ্গলবার ভোর রাতে এফএস সদস্য নায়েক আব্দুর বারীর দেয়া তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আওতাধীন শিশুতলা নামক স্থানের মেইন পিলার ১৩/৫ আরবি’র জিরোপয়েন্ট থেকে কয়েক জন চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি সদস্যরা ভারতীয় কাপড় ভর্তি ৮টি গাইডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সাতক্ষীরায় চালককে হত্যার পর লাশ পানিতে ফেলে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সোমবার রাতে কোনো এক সময় সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শেখ ইমান আলি (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শেখ তমিজউদ্দিন শেখের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান- ইমান আলী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবারবিস্তারিত পড়ুন

কেশবপুরে ৯৭২ বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা

যশোরের কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডসহ ৩টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কেশবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ৯৭২ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বায়সা মোড়ে এক অনুষ্ঠানে তিনি সুইচ টিপে পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ভাল্লুকঘর, বিষ্ণুপুর ও চাঁদড়া গ্রামে ওই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুরবিস্তারিত পড়ুন

আগামী ২৮ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু

আগামী ২৮ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু হবে। যশোর উপশহর কলেজ মাঠের সামনে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে যশোরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নিবেন। ইতিমধ্যে ইজতেমা ময়দানের তৈরির কাজ শুরু হয়েছে। ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগের মুরব্বী উলামারা অনুষ্ঠিত জেলা ইজতেমায় বয়ান করবেন বলে জানা গেছে। যশোর মারকাজ মসজিদের তত্তাবধানে এই ইজতেমা ময়দানের কাজ চলছে। ৩০ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা কার্যক্রম। যশোর মারকাজ মসজিদের শুরাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে তিন মাদক কারবারির দণ্ড

যশোরের মণিরামপুরে গাঁজা কেনাবেচার দায়ে তিন যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের শিরালীমদনপুর গ্রামের আফসার বিশ্বাসের ছেলে ইব্রাহীম হোসেন (২০), ওই গ্রামের ইলাহী মোড়লের ছেলে লিপু হোসেন (২১) এবং একই ইউনিয়নের নাদড়া গ্রামের আদিত্য দাসের ছেলে প্রদীপ দাস (২১)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ওবায়দুর রহমান বলেন, গাঁজা কেনাবেচার দায়ে ইব্রাহীম হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের সাথে বৈঠক করলেন এমপিসহ জেলা নেতৃবৃন্দ

গত ২৫ নভেম্বর কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাতক্ষীরা-১ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৃথকভাবে মতবিনিময় সভা করেছেন দলটির কলারোয়া উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সাথে। ২৭নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন গ্রুপের সাথে তাঁর বাসভবন চত্বরে এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু গ্রুপের সাথে কাছারি অফিস সংলগ্ন দলটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৬ ডিসেম্বর পালনের প্রস্তুতি সভা : নিরাপত্তার অভয় দিলেন ইউএনও, ওসি

আগামি ১৬ ডিসেম্বর ২০১৭ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। অতিসম্প্রতি একটি জাতীয় কর্মসূচিতে কলারোয়ায় ঘটে যাওয়া আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সভায় বিজয় দিবসের অনুষ্ঠানের নিরাপত্তা ও কার নেতৃত্বে সম্পন্ন হবে সেই বিষয়ে কয়েকজন বক্তা জানতে চান। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিরাপত্তার স্বার্থে স্ব-স্ব প্রতিষ্ঠানে দিবসটি পালনের কথাও ব্যক্ত করেন। কেউবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান

কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে কলারোয়া উপজেলার ডায়াবেটিক হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে সদস্য রমজান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডায়াবেটিক হাসপাতালে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালে ক্যাশিয়ার বদিউজ্জামান, ডা. দেবী প্রসাদ দাস, ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাজাসেবীকে ৬মাসের কারাদন্ড

কলারোয়ায় সুজন শেখ (২৩) নামের এক গাজাসেবীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার কয়লা গ্রামের কামরুল ইসলাম শেখের ছেলে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সে ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করে নিলে আদালত তাৎক্ষনিক ভাবে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সুজন শেখের কাছ থেকে ১০ গ্রাম গাজা উদ্ধার করেছে। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)বিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় সম আনোয়ারুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ঝিকরগাছা জয়ী

কলারোয়ার খোরদোয় সম আনোয়ারুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ঝিকরগাছা ফুটবল একাডেমী বিজয়ী হয়েছে। ‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি, এসো আমরা ফুটবল খেলি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ শে নভেম্বর সোমবার বিকালে উপজেলার খোরদো হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ঝিকরগাছা ১-০ গোলে কলারোয়া ফুটবল একাডেমীকে পরাজিত করে। খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমী ৮ দলীয় নক-আউট এ টুর্নামেন্টের আয়োজন করেছে। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে ঝিকরগাছা ফুটবল একাডেমীর ৮নং জার্সিধারী খেলোয়ার জয়সূচক একমাত্রবিস্তারিত পড়ুন

তালায় দুর্যোগের স্থায়ী আদেশাবলীর উপর দু’দিনের কর্মশালা শুরু

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী ও অন্যান্য দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত আইনের উপর দুইদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে, ভুমিষ্ট এর আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফ্যাম এর অর্থায়নে এলনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

শার্শায় ভারতীয় সার বিক্রি ও মজুত করার অপরাধে জরিমানা আদায় ভ্রাম্যমান আদালতের

যশোরের শার্শায় ভারতীয় সার বিক্রি ও মজুত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলার পাঁচ ভুলোট বাজারের আল আমিনের সারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ওই দোকান থেকে ৩৩ বস্তা ভারতীয় সার জব্দ করা হয়। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার জানান- উপজেলার পাঁচভুলোট গ্রামের আকবর আলীর ছেলে আল আমিন (২৫) দীর্ঘদিন যাবত ভারতীয় সার মজুত করে এলাকার চাষিদেরবিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পংকজ দেবনাথ এমপি, মণিরামপুরের সাংসদ স্বপন ভট্টাচার্য ও যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমারবিস্তারিত পড়ুন