সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ব্যবসায়ী আমিনের পিতার ইন্তেকাল

কলারোয়া বাজারের বিশিষ্ট তেল ব্যবসায়ী কোল্ডস্টোরেজের পাশে আমিন ট্রেডার্সের মালিক আমিনের পিতা বাবুর আলী সরদার ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোর রাতে অসুস্থ অবস্থায় পৌরসভাধীন ঝিকরা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা গুনাগাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেজবাহ উদ্দিনবিস্তারিত পড়ুন

বেতন স্কেল বিষয়ে সাতক্ষীরায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট সাতক্ষীরা জেলা শাখা। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান বাবুল। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা (২য় শ্রেণি) বেতন পান ১১তম গ্রেডে ১২৫০০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা লেডিস ক্লাবের ছাদ ধ্বসে আহত ৪

সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙতে যেয়ে ছাদ ধ্বসে পড়ে চার শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের জেলখানা গেট সংলগ্ন লেডিস ক্লাবে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার বাকাল দৌলতপুরের শহীদুল ইসলামের ছেলে আক্তার হোসেন, সাতক্ষীরা নিউমার্কেট এলাকার আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন, কামালনগর গ্রামের রমজান কারিগরের ছেলে ফারুক হোসেন ও ইটাগাছার ইনতাজ আলীর ছেলে ইমরান হোসেন। গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমদাম হোসেন জানান, সাতক্ষীরা লেডিসবিস্তারিত পড়ুন

তালায় এয়ারফোর্সের এক সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

তালায় বাংলাদেশ এয়ারফোর্সের এক সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হওয়া এয়ার ফোর্স সদস্যের নাম সাব্বির হোসেন বাবু (৩০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার প্রসাদপুর গ্রামের সিরাজউদ্দিন গাজীর ছেলে। প্রসাদপুর গ্রামের সিরাজউদ্দিন গাজী জানান- তার ছেলে সাব্বির এয়ারফোর্সে সিপাহী হিসেবে কর্মরত। বর্তমানে তাকে র‌্যাব-৯ এর সিলেট কার্যালয়ে সাময়িকবিস্তারিত পড়ুন

মণিরামপুরে খুন, প্রবাসীর স্ত্রী আটক

মণিরামপুরে আশরাফুল হোসেন (৪০) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ মুজগুন্নি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে স্থানীয় আরশাদ ফকির নামে একব্যক্তির নারকেলবাগান থেকে আশরাফুলের লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খালেদা (৩৮) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। খালেদা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার চার বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। আশরাফুলের লাশ যেবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার সকালে ২ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় শহরের মহিলা মাদ্রাসার সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী। অন্যান্যেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হযেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুকবিস্তারিত পড়ুন

আরো খবর...

উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দিন : প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। পুরুষের পাশাপাশি নারীরাও উন্নয়নের অংশিদার। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েদের বাল্য বিবাহ দেওয়া যাবে না। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলা বাসিকে ভালো রাখার জন্য তিনি নিরলস কাজ করে চলেছেন। আগামী বছর কেশবপুরে ৩২টা ব্যায়বহুল রাস্তাএবং ১২টাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির শাহাদাৎ বার্ষিকী পালন

যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়ত সভাপতি গুম হত্যার শিকার শহীদ নাজমুল ইসলামের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে কবর জিয়ারত এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুস্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন গুম হত্যার শিকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লবের নয়া সভাপতিকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

গত ১৩ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের নির্বাচনে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু-আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার মালিক সমিতির সম্মেলন কক্ষে ফুলেল তোড়া দিয়ে শভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ও মটর শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যার পর কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের শহীদ মিনার ও স্মৃতিসৌধ ‘স্বাধীনতা’র পাদদেশে এ কর্মসূচির আয়োজন করে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট। সেখানে ৭১-এ মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহুর্তে পাক হানাদার হাতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা আর স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

কলারোয়ার চন্দনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারস্থ শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতিরা। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ চন্দনপুর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

দেখার কি কেউ নেই?

মাত্র তিনজন ডাক্তার দিয়ে চলছে কলারোয়া হাসপাতাল…

কলারোয়া উপজেলার সরকারিভাবে প্রদত্ত স্বাস্থ্য সেবার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু কলারোয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কমপ্লেক্স, সংক্ষেপে যেটাকে সবাই সরকারি হাসপাতাল হিসেবে-ই চেনে। ৫০ শয্যা বিশিষ্ট সেই হাসপাতালে বর্তমানে চলছে মাত্র তিনজন ডাক্তার দিয়ে! ফলে চিকিৎসক শুন্যতায় স্বাস্থ্যসেবা পড়েছে হুমকির মুখে, ভোগান্তিতে পড়ছেন রোগি ও তাদের স্বজনরা। হাসাপাতালের জরুরী বিভাগ, আউটডোর, ইনডোরসহ ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন দায়িত্বরত ৩জন চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা.শফিকুল ইসলাম, ডা.গোপাল চন্দ্র ও ডা.তন্দ্রাবিস্তারিত পড়ুন

ইউএনও সভাপতি, চান্দু সম্পাদক

কলারোয়া উপজেলা স্কাউটের নয়া কমিটি গঠন

কলারোয়া উপজেলা স্কাউটের নতুন কমিটি গঠন এবং অনুমোদন দেয়া হয়েছে। উপজেলার হাইস্কুল ও মাদরাসা প্রধানদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়। সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আক্তারুজ্জামান আকতার স্যারের মৃত্যুতে এবং আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নয়া কমিটি গঠনের প্রয়োজন পড়ে। কমিটি গঠন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার এক সভার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অফিস। ওই সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

বিজয় দিবসে কলারোয়ায় ‘উৎসর্গ’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন বিষয়ক প্রস্তুতি সভা

‘রক্তদানে উৎসাহিত করুন, জীবনের প্রয়োজনে জীবন’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করে উৎসর্গ। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে রক্তদানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিছু মেধাবী তরুণ, শিক্ষক, সাধারণ কিছু মানুষ। তারাই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষ্যে উৎসর্গ ফাউন্ডেশন এর কর্মসূচীর অংশ হিসাবে ‘উৎসর্গ, কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে ১৬ ডিসেম্বর কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজন করতে যাচ্ছে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সিভিল সার্জন ম্যাটস্ ও আইএইসটি’র অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জেলার ম্যাটস্ এবং আইএইচটি এর অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মাসিক সমন্বয় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মরত চিকিৎসকরা। এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা.আসাদুজ্জামানসহ সাাতক্ষীরা সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জন ডা.তওহীদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। সাতক্ষীরা জেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন টেকনিশিয়ান পদে নিয়োগকৃতদের অধ্যক্ষ হিসেবে সিভিল সার্জন ডা.তওহীদুর রহমান অতিরিক্ত দায়িত্ব পেয়েছেনবিস্তারিত পড়ুন