Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সরকারের সাফল্য তুলে ধরে সাতক্ষীরার আগরদাড়ির ইন্দ্রিরা গ্রামে উঠান বৈঠক

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে জনগণের দোর গোড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা গ্রামের ৫নং ওয়ার্ডে ইন্দ্রিরা সামছুল হক হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে নারীদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালী জাতিকে উপহার দিয়েছেন স্বাধীন দেশ এবং সুযোগ্য কন্যাবিস্তারিত পড়ুন
শার্শায় ৮৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

যশোরের শার্শায় ৮৫০ বোতল ফেন্সিডিল সহ আ. আজিজ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। বুধবার (৩ জানুয়ারী) ভোরে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের পশ্চিমপাড়ার কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে। যশোর র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে- ভোরে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের পশ্চিমপাড়ার কাচা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। এ সময় র্যাব সদস্যরাবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি প্রত্যাহার, দাবি পুরনে কমিটি গঠন

মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি ভাতা চালু, গ্রেড পরিবর্তন, প্রতি ওয়ার্ডে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা প্রচলনের দাবি বাস্তবায়নের সুপারিশ দিতে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার সচিবালয়ে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন (বিএইচএএ) এবং বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শন সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। মন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তি আটক

সাতক্ষীরা শহরে ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের গড়েরকান্দা এলাকায়। আটককৃত ব্যক্তি শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে কওছার আলী (৫৮)। স্থানীয়রা ও ওই শিশু জানায়, ওই শিশু মেয়ে পিকনিকে যাওয়ার জন্য পাশের ফুল আনতে যায়। যাওয়ার পথে গড়েরকান্দা এলাকার রাস্তার পাশেই কওছারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ওই শিশুকে ডাক দেয়। তার হাতে ৩০টাকা দিয়ে ওই শিশুর গোপনস্থানে হাত দেয়। এসময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অটো রিকসা, অটো টেম্পু মালিক সমিতির মিছিল-সমাবেশ

সাতক্ষীরা ভোমরা সড়কে লেগুনা সার্ভিস বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা অটো রিকসা, অটো টেম্পু মালিক সমবায় সমিতি (রেজিঃ নং ১২/সাত, রেজিঃ নং ১৪/সাত)। মঙ্গলবার বিকালে সদরের আলিপুর বাদামতলা এলাকায় জেলা অটো রিকসা, অটো টেম্পু মালিক চালক সমিতির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. জোহর আলী। বিক্ষোভ সমাবেশ শেষে প্রায়বিস্তারিত পড়ুন
তালার প্রকৃতি প্রেমী রাশেদ বিশ্বাসের গল্প……

“জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর” স্বামী বিবেকানন্দ-এর এই বাণী প্রতিফলিত হয়েছে রাশেদ বিশ্বাস নামের সাদা মনের একজন মানুষের মাঝে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামের মধ্যবিত্ত এক কৃষক পরিবারে জন্ম তার। পেশায় বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। প্রকৃতি ও পাখিকে তো ভালোবাসে সবাই। কিন্তু পাখির প্রতি ভালোবাসার প্রকাশের ধরণটা একেক জনের ক্ষেত্রে একেক রকম। কেউ বাসার খাঁচায়় পাখি পুষতে ভালোবাসেন, আবার কেউ খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে আনন্দবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের উপর নির্মিত ভাসমান সেতুর উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার বিকেলে যশোরের রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ‘‘ভাসমান সেতু’র উদ্বোধন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যশোরের জেলা প্রশাসক প্রধান অতিথি আশরাফ উদ্দিন হিসেবে এ সেতুর উদ্বোধন করেন। এলাকার ৫৯ ব্যক্তির অর্থায়নে নির্মিত ভাসমান এ সেতুর উদ্বোধনের ফলে ঝাঁপা বাওড়ের দু’পাশের প্রায় ২০ হাজার মানুষের মধ্যে চলাচলের সেতু বন্ধন আরো দৃঢ় হলো। এমনটাই জানা গেছে এলাকাবাসীর সাথে কথা বলে।বিস্তারিত পড়ুন
শার্শায় ২৬ জন স্বাস্থ্যসহকারি মঙ্গলবারেও কর্মবিরতি পালন করেছে

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যসোসিয়েশনের ডাকে শাড়া দিয়ে শার্শা উপজেলার ২৬ জন স্বাস্থ্যসহকারি দ্বীতিয় দিনের মত তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসহকারি রা ৪ দফা দাবিতে নতুন বছরের ১ লা জানুয়ারী থেকে কর্মবিরতি শুরু করে। স্বাস্থ্য সহকারিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে মঙ্গলবার (২ রা জানুয়ারী) সকাল থেকে তারা বেনার ও ফেস্টুন নিয়ে অবস্থান করে। হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েসনের শার্শা উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন ডাঃ কামরুজ্জামান, ডাঃমনিরুজ্জামান,বিস্তারিত পড়ুন
পিইসি’র ফলাফলে কলারোয়া প্রাইমারি স্কুল উপজেলার শীর্ষে

কলারোয়ায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯৭.১৪ শতাংশ। এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করা ১৬৩ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করেছে। বিদ্যালয়টি থেকে মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ দিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে অভিন্দন জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়া কলারোয়া শিশু ল্যাবলেটরি স্কুল থেকে ৭জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়েবিস্তারিত পড়ুন
নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ কংগ্রেস

কেন্দ্রীয় কমিটিসহ ২৯টি জেলা কমিটি ও ১০৭টি থানা কমিটি এবং প্রত্যেক কমিটির সাথে কার্যালয়ের ঠিকানা দিয়ে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। গত ৩১ ডিসেম্বর দলের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনে আবেদন জমা দেয় দলটি। এ সময় বাংলাদেশ কংগ্রেসের বিপুল পরিমাণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ৭৬টি রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করলেও নিবন্ধনের শর্ত পুরণ করতে পারেনি অধিকাংশবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরে জেলা পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের মহোৎসব

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জেলা পরিষদের জায়গা দখল করে চলছে বহুতল ভবন নির্মাণের মহোৎসব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোন প্রতিকার মিলছে না ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম আনারুল ইসলাম জানান- ১৯৮১ সালের ১২ আগষ্ট জেলা পরিষদের জায়গার মধ্যে ভোমরা -সাতক্ষীরা সড়কের ফুলতলা থেকে রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ভোমরা মৌজায় রাস্তার দক্ষিণ পাশের এক একর ৬৫ শতক জমি শহরের কাটিয়ার জনৈক আবুল হোসেন তৎকালিন মহকুমা প্রশাসকের কাছ থেকে চাষ করারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা

‘নারী পুরুষ নির্বিশেষে, সমাজসেবায় গড়ব দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস-১৮ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাতক্ষীরা-০২ আসনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সমাজসেবা দিবসে র্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘প্রধানমন্ত্রী জননেত্রীবিস্তারিত পড়ুন
কলারোয়া থানার ওসিকে শারদাঞ্জলি ফোরামের সম্মাননা প্রদান

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথকে সাতক্ষীরা জেলা শারদাঞ্জলি ফোরাম’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ইংরাজী নববর্ষ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ওসি’র অফিস কক্ষে ওই সম্মাননা জানানো হয়। ‘সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা’- এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সেবামূলক সামাজিক সংগঠন হিসেবে ‘শারদাঞ্জলি ফোরাম’ গঠিত হয়েছে। ফোরামের পক্ষ থেকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ ওসিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে ওই কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারী বৃন্দ। গত সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মবিরতি দুপুর ৪টা পর্যন্ত রিবামহীনভাবে চলে। বেতন স্কেলসহ টেকনিক্যাল মর্যাদা, মাঠ/ভ্রমন/ঝুকি ভাতা, ছয় হাজার জনগোষ্ঠির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ১০% পোষ্য কোটা প্রবর্তনের দাবীতে ওই কর্মবিরতি পালন করছেন তারা। কর্মবিরতিতে অংশগ্রহন করেন উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ার দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রাক্তন মাষ্টার রিজাউল ইসলামের সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
