সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার জালালাবাদ আ.লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের বিবাদ মিমাংসার উদ্যোগ নেয়া হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সভায় জালালাবাদ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

সাতক্ষীরার কালীগঞ্জের ঘুশুড়ি গ্রামের কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের মাহমুদুল হাসান বাবু নামে এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্নহত্যা করেছে। বিষপানে আত্নহত্যাকারি ছাত্র একই উপজেলার ঘুশুড়ি গ্রামের আরশাদ আলী সরদারের ছেলে। সে রবিবার বেলা ১১ টার দিকে বাবার উপরে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করে। পারিবারিক সুত্রে জানা যায়- তার বাবা আরশাদ আলী সরদারের সাথে ছেলে কোন নেশা জাতীয় দ্রব্য খায় কিনা এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। আর এটাকেই পুঁজি করেইবিস্তারিত পড়ুন

বেনাপোলে মাদকের ছড়াছড়ি, পুুলিশ নিরব

বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকয় মাদক ব্যবসায়িরা মাদক ব্যবসা শুরু করেছে। এতেকরে মাদক সেবনে ঝুকে পড়েছে এলাকার উঠতি বয়সের যুবক সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। সম্প্রতি সরকারের পুলিশ বিভাগ থেকে মাদক একেবারেই নির্মুল করার জন্য বিভিন্ন কর্মসুচি দিয়ে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেছে । এ ছাড়াও শার্শা বেনাপোল থেকে বাস ভর্তি করে মাদক ব্যবসায়িদের নিয়ে যশোরে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বিশাল এক সেমিনারে আত্মসমর্পন করানো হয়েছে। কিন্তু মাত্র কয়েকদিন এরা এলাকায়বিস্তারিত পড়ুন

ভারতের কাস্টমস্ ও সিএন্ডএফের দ্বন্দ্বে বেনাপোলে সোমবার বন্ধ ছিল আমদানি-রপ্তানি

ভারতের পেট্রাপোলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমসের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে কোনো আমদানি-রফতানি হয়নি। কার্যত অচল ছিল বন্দর। অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনেরনেতারা। আমদানি-রফতানি বন্ধ থাকার ফলে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পচনশীল পণ্যসহ শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায়। অন্যদিকে রফতানিপণ্য নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ডের আতির আমবাগান এলাকায় প্রায় ৩শ শীতার্থ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম বাবু, আব্দুল হাকিম, মোঃ হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, মিকাইল ইসলাম প্রমুখ।

শ্যামনগরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার

সাতক্ষীরার শ্যামনগরে আর এ্যন্ড এইচ বালিয়াডাঙ্গা বিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ-সদস্য এস, এম জগলুল হায়দার। রবিবার উপজেলা সদরের খানপুর এসবি ব্রিকসের স্বত্বাধিকারী খান আনছার উদ্দিনের দীর্ঘদিনের প্রচেষ্টায় ১কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন হাফেজ সোলায়মান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এসবি ব্রিকসের স্বত্বাধিকারীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে সরকারের ৪ বৎসর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বর্তমান সরকারের ৪বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সংগ্রাম টাওয়ার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ। প্রধান বক্তাবিস্তারিত পড়ুন

এক পয়সার দাম আড়াই কোটি টাকা!

একটি মাত্র পেনি, আমেরিকান মুদ্রা। এর দাম ৩ লাখ ডলার বা প্রায় আড়াই কোটি টাকা! একটি মাত্র পয়সার এতো দাম। কারণ এটি আমেরিকার প্রথম কপার কয়েনগুলোর একটি। ১৭৯৩ সালে বানানো কয়েনটি ফিলাডেলফিয়ার ইউএস মিন্টে পাওয়া গেছে। সম্প্রতি টাম্পায় অনুষ্ঠিত হয় ফ্লোরিডা ইউনাইটেড নুমিসম্যাটিস্টস (এফইউএন) এর বার্ষিক সভা। এটাকে আমেরিকার সর্ববৃহৎ কয়েন ও কারেন্সি সংগ্রাহকদের মেলা বলা হয়। বিশেষজ্ঞরা বলেন, সেখানে তিনটি ঐতিহাসিক কয়েন নিলামে ওঠে। এর মধ্যে একটি একটি পেনির দামবিস্তারিত পড়ুন

মায়ের চেয়ে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী!

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্সের অনেক অদ্ভুত কারণ অনেক সময় শোনা গেছে। কিন্তু সবকিছুকেই ছাপিয়ে গেল সৌদি আরবে একটি ঘটনা। সেখানে মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্ত্রীর প্রতি ভালোবাসা কম নয়, বরং নিজের মায়ের চেয়ে বেশি হওয়াই কাল হলো সৌদি আরবের এই ব্যক্তির। ডিভোর্সের আবেদনে ওই নারীর যুক্তি, যে ব্যক্তি নিজের মা-কে পরিত্যাগ করতে পারে, সে যে কোনও সময় আমাকেও ছাড়তে পারে। আমি এরকম কাউকে বিশ্বাসবিস্তারিত পড়ুন

ভিক্ষুকের বছরে রোজগার ৫ লাখ টাকা!

১০-১৫ হাজার রোজগার করতে দিনভর খাটতে হয়। কয়েক বছর পরিশ্রম করার পর বেতন হয়তো বা ২০ হাজারের ঘরে পৌঁছায়। কিন্তু ইনি শুধুমাত্র ভিক্ষা করেই মাসে অন্তত ৩০ হাজার রুপী রোজগার করেন। বছরে বাংলাদেশি টাকায় রোজগার করেন প্রায় ৫ লাখ ২৪ হাজার। তিনি ঝাড়খণ্ডের ছোটু বারাইক। ভারতের চক্রধরপুর রেলওয়ে স্টেশনে বারাইক নিয়মিত বসেন। শুধু ভিক্ষা নয়, তার সাথে আরও নানা ব্যবসা রয়েছে ছোটু’র। একটি সংস্থার ডিস্ট্রিবিউটার। রেলের যাত্রীদের অনেক সময় তার মেম্বারশিপওবিস্তারিত পড়ুন

এই রাশিয়ান সুন্দরীর প্রেমে পড়তে ভয় পান পুরুষরা!

ছবি দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য ‘মাস্‌ল বার্বি’ নামে খ্যাত জুলিয়ার ওপর। ২১ বছর বয়সি রাশিয়ান এই যুবতী এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে জুলিয়ার ছবি। এখন তার ফেসবুকে ৩ লক্ষ ও ইনস্টাগ্রামে ৬ লক্ষ ফলোয়ার রয়েছে বলে জানা গেছে। খবর অনুযায়ী, মাত্র ১৫ বছর বয়সেই জিমে যাওয়া শুরু করেন জুলিয়া। কয়েকদিন আগে এই সুন্দরী বডিবিল্ডারের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ১৮০ কেজি ওজন নিয়েবিস্তারিত পড়ুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুত হতে বলেছে ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক বছর বাকী থাকলেও আগেভাগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত হতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। অতিরিক্ত জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক বৈঠকে আগামী নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ম্যানুয়াল প্রদান করা হয়। এ বিষয়ে ইসি সচিবালয় থেকে বলা হয়েছে, নির্বাচনের আইন-কানুন বিষয়ে সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের প্রস্তুতবিস্তারিত পড়ুন

কলারোয়া খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় ও পাটালির হাট

শীত মৌসুম আসলেই দেখা যায় খেঁজুর গাছের গাছিদের ব্যস্ততার বিভিন্ন দৃশ্য। খেঁজুর গাছ কাটা থেকে শুরু করে, গাছিরা রস আহরণ করে সেই রস থেকে গুড় তৈরি করা পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করে থাকে গ্রামীন জনপদের মানুষেরা। গ্রামাঞ্চলে খেঁজুর গাছিরা নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি উপার্জনের জন্য বাজারে উঠায় আহরণ করা রস থেকে আগুনে জ্বালিয়ে তৈরি খেঁজুরের গুড়। আর সেই খেঁজুরের গুড় বা পাটালি বেচাকেনার অন্যতম হাট তৈরি হয়েছে কলারোয়ার দেয়াড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

‘দেশের উন্নয়নে আ.লীগ সরকারের বিকল্প নেই’ : স্বপন

কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘দেশের উন্নয়নে আ.লীগ সরকারের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকারে থাকলে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়।’ রবিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘নৌকা জনগণের প্রতীক। আর তাই আগামি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে সাধারণ জনগণের পাশে থেকে জনকল্যানে নিবেদিত থাকতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নদী খনন ও টি আর এম চালুর দাবীতে সংবাদ সম্মেলন

বেতনা নদী খনন ও টি আর এম চালুর দাবীতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পানি কমিটি ও বেতনা বাঁচাও কমিটির আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা প্রেক্লাবে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বেতনা বাঁচাও কমিটির সভাপতি ইয়াবর হোসেন জানান, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বেতনা নদী একটি অন্যতম প্রাচীন নদী। এ নদীটি ঝিনাইদহ জেলার মহেশপুর, যশোর জেলার চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা এবং সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, সদর ও আশাশুনিবিস্তারিত পড়ুন

সংশ্লিষ্ট প্রশাসন জানেন কি?

তালায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে ডায়াগনষ্টিক সেন্টার

সাতক্ষীরা তালায় বাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অনুমোদনহীন ডায়াগনষ্টিক সেন্টার। তালা হাসপাতাল ও ক্লিনিকের সামনে অবস্থিত ডায়াগনষ্টিক সেন্টারগুলো কোন প্রকার সরকারি নির্দেশনা ছাড়াই অবাধে পরিচালিত হচ্ছে। বিভিন্ন সময় তাদের পক্ষে সদর হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে ভিঁড় জমায় রোগী টানতে। অভিযোগ রয়েছে ডাক্তারদের সাথে রয়েছে সেন্টারগুলোর ব্যাপক সখ্যতা। ডাক্তাররাও কারণে-অকারণে বিভিন্ন পরীক্ষার জন্য পাঠান তাদের কাছে। সূত্র জানায়,তারা রোগী প্রতি সেন্টারগুলো থেকে নিয়মিত কমিশন পেতেই মূলত তাদের কাছে রোগী পাঠান। তবে ডায়াগনস্টিকবিস্তারিত পড়ুন