Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার বোয়ালিয়ায় পৌষের পিঠা উৎসবে এএসপি মেরিনা পারভীন

গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যের স্মৃতিবাহি বাহারী স্বাদের আর বাহারী রকমের পিঠা নিয়ে এমনই এক দিনব্যাপী উৎসব হয়ে গেলো কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে বোয়ালিয়ার মমতাজ নগর গ্রামে। রোববার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। কুয়াশায় ঢাকা সকালে ও সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ। এই পৌষের হিম হিম ঠান্ডায় কলারোয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সার্বিক তত্ত্বাবধানে মমতাজ নগরেবিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে স্থানীয় লাঙ্গলঝাড়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা সাংবাদিক গোলাম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানুল্লাহ আমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম ও ভুট্টোলাল গাইন, মারুফ হোসেন, ডা. রবিউল ইসলাম, কৃষকলীগ নেতাবিস্তারিত পড়ুন
ঢাকায় সাউথওয়েস্ট এডুকেশন সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

গত ১৩ জানুয়ারি সাউথ ওয়েস্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটির বার্ষিক সাধারণ সভা সোসাইটির ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্ঠা ও সাউথ ওয়েস্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনিতিবিদ ড. মসিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মিসেস রওশন রহমান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য, খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ,বিস্তারিত পড়ুন
মোস্তফা সভাপতি, বেলাল সম্পাদক
সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরায় সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন (এসএসএ)’র ২০১৮ সালের কমিটি গঠন করা হয়েছে। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ২০১৮ সালের কমিটি গঠন উপলক্ষ্যে রবিবার সকালে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহবায়ক মেহেদী আলী সুজয়। এসময় উপস্থিত ছিলেন- আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার আনিসুর রহমান, সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন মিঠুসহ সংগঠনের সকল সদস্য। সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মীর মোস্তফা আলীকে সভাপতি ও এম.বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করেবিস্তারিত পড়ুন
১১ দফা দাবিতে
সাতক্ষীরায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকশিসের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১দফা দাবিবিস্তারিত পড়ুন
ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন
তালার মোহরার সেলিমের ঢাকায় স্ত্রীর বাসায় রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরার তালা ইসলামকাটি সাব রেজি. অফিসের মোহরার সেলিম শেখ (৪৫) এর ঢাকায় স্ত্রীর বাসায় রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জণ শুরু হয়েছে। এক দিন পর ঢাকা থেকে লাশ এনে ময়না তদন্ত ছাড়াই তালায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তার পরিবারসহ এলাকাবাসীর পক্ষে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও এখন পর্যন্ত কোথাও কোন মামলা বা অভিযোগ করা হয়নি। ধারণা করা হচ্ছে ঢাকাস্থ তার স্ত্রী রোজিনা বা তার সঙ্গীরাবিস্তারিত পড়ুন
বেনাপোলের ঘিবা সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল সহ গোলাম রসুল (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে তাকে ঘিবা গ্রামের মাঠ থেকে আটক করা হয়। আটক গোলাম রসুল রঘুনাথপুর গ্রামের ইয়ার নবীর ছেলে। বিজিবি জানায়- গোপন সূত্রে খবর পেয়ে তারা স্থানীয় ঘিবা গ্রামের মাঠে অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র বেচাকেনা করার সময় সেখানে অভিযান চালিয়ে গোলাম রসুলকে একটিবিস্তারিত পড়ুন
তালা হাসপাতালে ডাক্তার সংকট : সমাধানের দাবিতে প্রেসক্লাবের কর্মসূচি

ডাক্তার, ওষুধ থেকে শুরু করে নানা সংকটে জনসাধারণকে সাথে নিয়ে তালার সাংবাদিকরা এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। ১৫ জানুয়ারী সোমবার সকাল ১১টায় তালা প্রেসক্লাবের ব্যানারে তালাবাসী এদিন মানববন্ধন করবেন তালা প্রেসক্লাবের সামনে। এর আগে অভিযোগের প্রেক্ষিতে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তালা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবার তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। এতে ব্যাপক সাড়া পড়ে ভুক্তভোগি সাধারণ মহলে। উঠে আসে ডাক্তারসহ স্বাস্থ্য সেবার অজানা গুরুত্বপূর্ণ সব তথ্য। গণ মানুষের ব্যাপক আগ্রহবিস্তারিত পড়ুন
তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মফিদুল্লাহ আটক

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মফিদুল্লাহকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন”র নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) উজ্জল কুমার মৈত্র সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় শনিবার বিকালে খলিশখালী হরিতলা মোড় থেকে কাটাখালি গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র শেখ মফিদুল্লাহ(৫২) কে আটক করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তার নামে নাশকতা সহবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদরের আগরদাড়ি ইউনিয়নের চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জন্মভুমি প্রতিবন্ধী ও সামাজিক উন্নয়ন সংস্থা (জে.পি.এস.ইউ.এস) এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. আজিজুল হক ডেভিট’র সহযোগিতায় আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছীতে হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পর্ষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিগত বছরের হিসাব-নিকাষ ও চলতি ২০১৮ সালের মার্চের ৫তারিখ থেকে শুরু হতে যাওয়া অনুষ্ঠান উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় আশ্রমের সভাপতি অধ্যাপক কাত্তিক চন্দ্র মিত্র সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিয়ষক সম্পাদক ও জেলা মন্দির কমিটির সহ.সভাপতি এড. অনিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রধান শিক্ষক সাজ্জাত হোসেনের ইন্তেকাল
‘আজ মেয়েকে পড়তে পাঠাতে হবে না, আমি একটু অসুস্থ্য’

শনিবার ভোর ৬টা। মোবাইলের অপর প্রান্ত থেকে বললেন- ‘আজ আর মেয়েকে পড়তে পাঠাতে হবে না। আমি একটু অসুস্থ্য।’ তখন আমি আমার মেয়ের মা’কে বললাম- ‘স্যার অসুস্থ্য, চলো একটু পরে স্যারকে দেখে আসি।’ সকাল ৯টার দিকে সংবাদ পেলাম স্যার আর নেই। হ্যা, স্যার বলতে কলারোয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালনরত উপজেলার খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাজ্জাত হোসেনের কথা বলা হচ্ছে। সবার প্রিয়বিস্তারিত পড়ুন
জনগণের ভাগ্গোন্নয়নে আ.লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে : স্বপন

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভাগ্গোন্নয়নের জন্য বর্তমান সরকারকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’ শনিবার বিকেলে উপজেলা চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান ফিরোজ আহম্মেদ স্বপন। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় সরকারের উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উচ্ছাস-উন্মাদনায় উন্নয়ন মেলার সমাপণি

কলারোয়ায় উচ্ছাস-উন্মাদনায় পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের উন্নয়ন মেলার স্টল সংলগ্ন মুক্ত মঞ্চে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিস ১ম, একটি বাড়ি একটি খামার ২য় এবং যুব উন্নয়ন অফিস ও সমবায় অফিসকে যৌথভাবে ৩য় স্থান অধিকারী হিসেবে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়। উন্নয়ন মেলায় ‘তথ্য প্রযুক্তি, সেবাখাত,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ওই প্রতিযোগিতার আয়োজন করে। কোল্ডস্টোরেজ এলাকার একটি মসজিদ চত্বরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আজান, হামদ-নাথ, কিরাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আবু ইউসুফের তত্বাবধায়নে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম, শামছুর রহমান, সিরাজুল ইসলাম, ছফেদ আলী, মো.এরশাদ, মো.ইউসুফ ও আ.মুকিম খাঁন। পরে বিজয়ীদের মাঝেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান। উদ্বোধনী খেলায় অংশ নেয় ঝিনাইদহ জেলা বনাম বরিশাল জেলা দল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যবিস্তারিত পড়ুন
