সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বোনাপোল আবারো অস্ত্র উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া সীমান্তের এমপির মোড় থেকে আবারো ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে ৪৯,ব্যাটেলিয়ন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপির মোড় থেকে এই বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। ৪৯,বিজিবি ব্যাটেলিয়ন আই.সি.পি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব কলারোয়া নিউজকে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে তার জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকী পালিত

সাতক্ষীরার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফুর এর নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহিমের পিতা মরহুম আব্দুল গফুর ২০০৯ সালের ১৬ জানুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরা মুনজিতপুরস্থ নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং ১নং সেক্টরের ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন। মরহুম আব্দুল গফুরের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ বিভিন্ন কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়কের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের বিরুদ্ধে অন্যের রেকর্ডীয় সম্পত্তি ও বসতবাড়ি দখলসহ নানা অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু। সংবাদ সম্মলনে তিনি তার লিখিত বক্তব্য বলেন, আহবায়ক নির্বাচিত হওয়ার পর জেলায় তিনি একের পর এক জমি দখল, চাঁদাবাজি, নদী দখল ভুমি দখলসহ নানা অপকর্মে জড়িত। তিনি বিভিন্ন থানায় যুবলীগের কমিটিও বিক্রি করে চলেছেন। তিনি এসব অভিযোগে এরবিস্তারিত পড়ুন

নানা আয়োজনে বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা সম্পন্ন

কবিতা পাঠ, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব কবিমঞ্চের আয়োজনে ও ফাতেমা ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার বিকাল ৫ টায় দেশ-বিদেশের বিশিষ্ট কবিদের নিয়ে এ বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চের আহবায়ক পুলক কান্তি ধর এর সভাপতিত্বে কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কবি ও দার্শনিক সৈয়দ আহমদ আলি আজিজ। অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড. দেবব্রত দেবরায়, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট লেখক,বিস্তারিত পড়ুন

যশোর-বেনাপোল সড়ক সম্প্রসারনে গাছ না কাটতে লিগ্যাল নোটিশ সরকারকে

সড়ক সম্প্রসারন করতে যশোর-বেনাপোল সড়কের দু’পাশে শত বছরের দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। সোমবার বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোটে ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারকে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী ইশরাত হাসান বলেন- সংবিধানের ১৮(ক)-তে বলা আছেবিস্তারিত পড়ুন

আরো খবর...

যশোর-বেনাপোল সড়কটি এমনটাই দেখতে চাই : টিংকু চেয়ারম্যান

যশোর-বেনাপোল সড়ক সম্প্রসারনে গাছকাটা নিয়ে ঝড় উঠেছে ফেসবুক ও গনমাধ্যমে। কিছু বুদ্ধিজীবী পরিবেশ রক্ষার অজুহাত খাড়া করে গাছ না কেটে চার লেনের রাস্তা করতে মিডিয়া গরম করে তুলেছে। আবার কিছু বুদ্ধিজীবী গাছ কেটে চারলেনের সড়ক নির্মানে সরকারের পক্ষে মত দিয়েছেন। কলারোয়া নিউজ এ বিষয়ে জনগনের মতামত নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে চলেছে। কলারোয়া নিউজের মুখোমুখি হয়েছেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু।বিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউপি চেয়ারম্যান হত্যা চেষ্টা মামলা : আটক ৩ ব্যক্তি ২ দিনের রিমান্ডে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত দুই শিবির নেতা ও এক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে উপরোক্ত আদেশ দেন বিচারক এমএ জাহিদ। তবে অন্য আসামি কালিগঞ্জের বন্দকাটি গ্রামের নুরুল মোড়লের রিমান্ড মঞ্জুর করেননি আদালত।বিস্তারিত পড়ুন

সিএইচসিপিদের সমন্বয় সভা

চাকরী জাতীয়করণের দাবিতে কলারোয়ায় শনিবার থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধের ঘোষনা

কলারোয়ায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকেরে দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬জানুয়ারী) দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএইচসিপিদের রাজস্ব খাতে স্থানন্তরের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় অনলাইন রিপোর্ট প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়- ‘চাকরী সরকারিকরণ/জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওই কার্যক্রম বন্ধ থাকবে। চলতি সপ্তাহের মধ্যে কোন সুরুহা না হলে আগামিবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অসহায় ও দূ:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬জানুয়ারী) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ২৯০ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিরতণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুল হামিদ, ওলিউর রহমান, ইমাম হোসেন, হাসান মাসুদ পলাশ, আরিফুল হক রুবেল, সুমন গাজী, মহিলা ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়া দক্ষিণপাড়া কালি মন্দিরের পূণনির্মান কাজের উদ্বোধন

কলারোয়া দক্ষিণপাড়া কালি মন্দির পূণনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে কলারোয়া সরকারি কলেজ গেটের সামনে অবস্থিত মন্দিরটি সংষ্কার কাজ শুরু করা হয়। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কাজের শুভসূচনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক : প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন- ‘বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক। তাই এখানেই তো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন। আর যারা আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। গর্বের বিষয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।’ বাংলা একাডেমির নজরুল মঞ্চে সোমবার বিকেলে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনবিস্তারিত পড়ুন

দাপুটে জয়ে টাইগারদের দুর্দান্ত শুরু

এই জিম্বাবুয়ে দল শ্রীলঙ্কার মাটিতে গিয়ে লঙ্কানদের ওয়ানডে সিরিজ হারিয়ে এসেছিল গত বছরের মাঝামাঝিতে! ওই দলে সাতটি পরিবর্তন থাকলেও নতুন দুই অভিজ্ঞের অন্তর্ভুক্তিও তো আছে। সেই দলটাকে কিভাবেই না ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্রেফ উড়িয়ে দিল মাশরাফি বিন মুর্তজার দল। টুর্নামেন্টটা তাই ৮ উইকেটের বড় জয়ে দুর্দান্তভাবেই শুরু হল স্বাগতিকদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবারের খেলাটা ছিল দুই দলের। কিন্তু খেলল আক্ষরিক অর্থেই একটা দল। বাংলাদেশ। আগে গোছানো বোলিং আর পরিকল্পনায়বিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম...

বিএনপির হাতেই আছে ‘নির্বাচনী ট্রাম্পকার্ড’

নির্বাচনী রাজনীতিতে অনেকটি পিছিয়ে জাতীয়তাবাদী দল-বিএনপি। ব্যাপক জনসমর্থন থাকলেও বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর কোনঠাসা হয়ে পড়ে দলটি। বিশেষ করে রাজপথে আন্দোলন করে সফল হতে পারেনি, বরং গ্রেফতার আর মামলা বিপর্যস্ত নেতাকর্মীরা। নির্বাচনী আইন অনুযায়ী, পর পর দুই টি সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের (গণপ্রতিনিধিত্ব আদেশ ৯০ অনুচ্ছেদের ১ ধারার ই উপধারা) বিধান রয়েছে। এ অবস্থায় বিএনপি’র মতো অন্তত দুই ডজন রাজনৈতিক দলের নিবন্ধন বাঁচাতে একাদশবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ঋষি পল্লী পরিদর্শন করলেন এমপি

বিভিন্ন পত্রিকায় সংখ্যালঘু ঋষিদের জমি দখলসহ বিভিন্ন ধরণের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের সংবাদ প্রকাশিত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সোমবার দুপুরে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর ও বেলপুর গ্রামের ঋষি পল্লীতে শতাধিক নারী ও পুরুষের সাথে কথা বলেন ও তাদের দাবীর প্রেক্ষিতে ন্যায় বিচারের আশ্বাস দিলেন এমপি। ভূমিদস্যু সাবেক মেম্বর তোহার আলী, রবিউল ও তাদের দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে তাৎক্ষনিক কালিগঞ্জ থানার অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে চিত্রনায়িকা পপি

বাংলার অসংখ্য ভক্তকুলকে বিষাদের সাগরে ভাসিয়ে নব্বইয়ের মাঝামাঝি সময়ে পৃথিবী ছাড়েন বাংলা সিনেমার বরপুত্র সালমান শাহ। ভক্তদের আহাজারি, পাশাপাশি নির্মাতাদের হতাশা ঢাকাই সিনেমায় যখন কালো ছায়া নেমে আসে তখন একাধিক নতুন জুটি দর্শকদের পুরনো ব্যথায় আরামের মালিশ দেয়। বিনোদনের এই মালিশের মধ্যে সাদিকা পারভিন পপি অন্যতম। সোমবার সাতক্ষীরা শহরে অবস্থিত তুফান কনভেনশেন সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাস’র ক্যাম্পেইনে আসেন চিত্রনায়িকা পপি। পপিকে দেখতে লেক ভিউ ক্যাফেতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের উপচে পড়া ভীড়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বৈকারীত সাপ্লাই পানি সরবরাহের উদ্বোধন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিআরডব্লুএসএসপি প্রকল্পের আওতায় স্থাপনকৃত বৈকারী গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাই পানি সরবরাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদরের কালিয়ানী ছয়ঘরিয়া বৈকারী এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ও নবজীবনের সহযোগিতায় বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাড়ে ১২ কিঃ মিটার পাইপ লইন স্থাপনের মাধ্যমে ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৬শ’বিস্তারিত পড়ুন