Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নিজ ঘেরে মাছ চাষ করতে চেয়ে মর্জিনার সংবাদ সন্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের রফিকুল ইসলাম পুটুর স্ত্রী মর্জিনা খাতুন ৫০ শতক জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় হাফিজুল ইসলাম ওরফে খোকন বাবু ওই জমি দাবি করলে তাদের অংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। এ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় রায় পেয়ে মর্জিনা ওই জমিতে মাছ চাষ করে আসছিলেন। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেনবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে দুধের ট্রাকের চাকার নিচে পড়ে মাদরাসা ছাত্র গুরুত্বর আহত

যশোরের রাজগঞ্জ বাজারে মোটর সাইকেলের ধাক্কা খেয়ে দুধের ট্রাকের চাকার নিচে পড়ে হাদিউজ্জামান (১২) নামের এক মাদরাসা ছাত্র গুরুত্বর আহত হয়েছে৷ রবিবার বিকাল ৩টার দিকে রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কের নছিমন স্টান্ডে এই ঘটনা ঘটেছে৷ আহত হাদিউজ্জামান রাজগঞ্জের ঝাঁপা সরদারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে৷ সে রাজগঞ্জ মাদরাসা ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাদিউজ্জামান রাজগঞ্জ বাজারের মান্নানের তেলের দোকানে ডিজেল কিনতে আসার সময় বাজারের নছিমন স্টান্ডে পৌছালে সেখানে থাকা একটিবিস্তারিত পড়ুন
খোসা দিয়ে ভিন্ন কাজ

ফল কিংবা সবজি ছিলে খোসা ফেলে দেওয়ার আগে বরং আরেকবার চিন্তা করুন। কারণ আলুর খোসা চোখের ক্লান্তি কাটাতে বা লেবুর খোসা ব্যবহার করে পেতে পারেন আরামদায়ক গোছল। গৃহস্থালীবিষয়ক একটি ওয়েবসাইটে খোসা দিয়ে বিভিন্ন কাজ করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন অবলম্বনে এখানে কয়েকটি পন্থা দেওয়া হল। ক্লান্ত চোখের প্রশান্তিতে: আলুর খোসায় থাকে বিশেষ কিছু এনজাইম ও ভিটামিন সি। দুটাই চোখের চারপাশে কালচেভাব, ফোলাভাব এবং ক্লান্তি দূর করতে আদর্শ। আলুর খোসাবিস্তারিত পড়ুন
কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলে নববধূর কপালে জোটে জুতাপেটা!

নিজের কুমারীত্বের প্রমাণ দিতে হয় ভারতের মহারাষ্ট্রের কঞ্জরভাট নামে আদিবাসী সমাজের নববধূদের। আর নিজের কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলে সেই নববধূর কপালে জোটে জুতাপেটা। এমনকি তাকে বের করে দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে। এই সমাজের সদ্য বিবাহিত নারীদের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে বিয়ের দিন পর্যন্ত তাদের কৌমার্য বজায় আছে। নবদম্পতির বিছানায় পাতা সাদা চাদরে রক্তের দাগ লাগলেই পাওয়া যায় প্রমাণ। তবেই সমাজ মেনে নেয় যে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। মারাঠি যুবকবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুরে বাংলাদেশ আই ফাউন্ডেসনের বিনামূল্যে সেবা প্রদান

যশোরের শার্শার রুদ্রপুরে বাংলাদেশ আই ফাউন্ডেসনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুরোগীদের সেবা প্রদান করাহয়। রবিবার (৪ ঠা ফেব্রুআরি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শতাধিক রোগীদের চিকিৎসা দেয়া হয়। রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে চিকিৎসা সেবাদেন ডাঃ উজ্জল বিশ্বাস। চোখের যাবতীয় পরিক্ষা করার পর রোগীদের বিনামূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্রদেয়া হয়। ক্যাম্পের সার্বিক তত্বাবধানের দায়ীত্ব পালনকরেন ডাঃ আমির আলী ও ডাঃ শাহিনুর রহমান। সহকারী চিকিৎসক হিসেবে ডাঃআজিজুর রহমান অতিরিক্ত দায়ীত্ব পালন করেন।বিস্তারিত পড়ুন
প্রখর রোদেও গলবে না আইসক্রিম!

আসছে গরমের দিন। ফেব্রুয়ারির মাঝখানেই ধীরে ধীরে উত্তপ্ত হবে আবহাওয়া। বাড়বে ঠাণ্ডার চাহিদা। মনে করুন, আপনি চড়া রোদে দাঁড়িয়ে একটা আইসক্রিম খাচ্ছেন। বেশি তাড়িয়ে খেতে গিয়েই বিপদ- পুরোটা গলে পানি হয়ে গেল। তখন? এরকমই বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে দ্রুত। কারণ, আসছে এমন আইসক্রিম যা রোদেও গলবে না। স্বপ্ন নয় সত্যি! ঘরের স্বাভাবিক উষ্ণতায় এই বিশেষ ধরনের আইসক্রিম ৩ ঘণ্টা গলবে না। বুঝুন কাণ্ড। এমন আইসক্রিম এসেছে জাপানে। তবে এই আইসক্রিমবিস্তারিত পড়ুন
প্রতিদিন রসুন খেয়ে থাকুন রোগ মুক্ত!

রসুন হল পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।প্র।এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল গুণের জন্য রসুন সর্দি-কাশি সারাতে উপযোগী। অন্যান্য বহু শারীরিক সমস্যারও সমাধান হয় রসুনের সাহায্যে। রসুনের বেশকিছু সাধারণ গুণাগুণ তুলে ধরা হলো- ১.ভেষজ গুণ: ভেষজ গুণ কৃমিনাশক, শ্বাসকষ্ট কমায়, হজমে সহায়তা করে, প্রস্রাবের বেগ বাড়ায়, শ্বাসনালীর মিউকাস বের করে দেয়, অ্যাজমা রোগীর উপশম দেয়, চুল পাকনো কমায়, হাড়ের বিভিন্ন রোগ সারায়। ২.শারীরিক সৌন্দর্যে রসুন:বিস্তারিত পড়ুন
শাহরুখ খানের জীবনের আলোচিত ৫ বিতর্ক

বলিউডের কিং খান বলা হয় তাকে। কিন্তু এবার ফের বিতর্কে জড়ালেন বলিউডের কিং খান। তার আলিবাগের বিলাসবহুল বাংলোকে ‘অ্যাটাচ’ করল ভারতীয় আয়কর দফতর। বেনামি সম্পত্তি আইনে শাহরুখের সেই বাংলোকে ‘অ্যাটাচ’ করা হয়েছে। কিং খানের সেই সম্পত্তির ‘অ্যাটাচ’ প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে জোর জল্পনা চলছে। কিন্তু, জানেন কি শাহরুখকে নিয়ে এরকম আরও বেশ কিছু বিতর্ক রয়েছে, যা নিয়ে সব সময় সরগম ছিল সংবাদমাধ্যম- ১। আব্রামের জন্মের সময় শাহরুখ খান নাকি লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী

‘‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময়বিস্তারিত পড়ুন
শার্শার কায়বা ও বাগআঁচড়ায় আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে রবিবার সকাল ১০টায় শার্শার বাগআঁচড়ার বসতপুর কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্ভোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। কলোনী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালেক ও প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুলের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএমবিস্তারিত পড়ুন
হাউজ চার্চ অব বাংলাদেশের ১০বছর পূর্তিতে তালায় মঙ্গল শোভাযাত্রা

সাতক্ষীরার তালায় হাউজ চার্চ অব বাংলাদেশ এর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা রবিবার সকালে অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা চার্চেস ফেলোশীপ এর কার্যালয়ে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। এ সময় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিনবিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিববিস্তারিত পড়ুন
প্রশাসন সুযোগ পেলে সমুচিত জবাব দেবে : খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। কিন্তু তারাও দেশের অবস্থা জানেন। প্রশাসন সুযোগ পেলে এর সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, পুলিশও চায় দেশে জনগণের অধিকার রক্ষা করতে। কিন্তু পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সানরাইজ জয়ী

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ডিউজ বলের এ টুর্নামেন্টর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এমআর ফাউন্ডেশন, উপজেলা ক্রীড়া সংস্থা ও কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের যৌথ আয়োজনে এবং তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টটি বাস্তবায়ন হচ্ছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’ ডট কম। উদ্বোধনী অনুষ্ঠানে আরোবিস্তারিত পড়ুন
কলারোয়ার মদনপুরে এমপিপুত্রের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের মদনপুরে সাতক্ষীরা-১ আসনের এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র প্রয়াত অনীক আজিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মদনপুর অধ্যাপক নাসিরউদ্দীন দাখিল মাদরাসা মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্বোধন ও নয়া কমিটির শপথ গ্রহন

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্বোধন ও নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রুপালী ব্যাংক ভবনের ৪র্থ তলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রম অধিদপ্তর অনুমোদিত উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেসক্লাবের সাবেক সাধারণবিস্তারিত পড়ুন
