Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো খবর...
ভিক্ষাবৃত্তি না করার ঘোষনায় কেশবপুরে দুইজন ভিক্ষুককে দুই লক্ষ টাকার চেক বিতরণ

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে দু’জন উদ্যোমী (ভিক্ষুক)সদস্য কে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ (আলবাহার) উদ্দ্যোমী সদস্য বেলকাটি গ্রামের কওছার আলী গাজী ও গড়ভাঙ্গা গ্রামের মিজানুর রহমান এর হাতে এক লক্ষ টাকা করে দু’টি চেক দু’জনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাধানের আঞ্চলিক সমন্ময়কারী শরাফাত আলী,সমৃদ্ধি কর্মসুচির ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান,পাঁজিয়াবিস্তারিত পড়ুন
ভোমরাস্থল বন্দরে দুইদিন আমদানী রপ্তানী বন্ধ থাকার পর পুনরায় চালু

সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরে দুইদিন আমদানী রপ্তানী বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহারের কারনে টানা ২দিন বন্ধ থাকার পর বুধবার বিকাল থেকে ভোমরাস্থল বন্দরে আমদানী রপ্তানী পুনরায় শুরু হয়েছে। কোলকাতা কাস্টমসের জয়েন্ট কমিশনার অমরেন্দ্র নারায়নের মাধ্যস্থতায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহার করে। প্রত্যাহারের পর বুধবার বিকালে ভোমরা স্হলটির আমদানী রপ্তানী শুরু হয়। ভোমরা শুল্ক ষ্টেশনেরবিস্তারিত পড়ুন
চানখারপুল ও কাকরাইল মোড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৯

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শোনার জন্য বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে আসা নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে পুরান ঢাকার চানখারপুলে। বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১টা ৩৫ মিনিটে চানখারপুলে গাড়িবহর নিয়ে পৌঁছান খালেদা জিয়া। এ সময় পুলিশ শুধু তার গাড়িকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত এলাকায় যেতে দেয়। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ৩৮ বিজিবি গত এক মাসে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

সাতক্ষীরা ৩৮ বিজিবি গত একমাসে সীমান্তে বিভিন্ন বিওপি থেকে ১ কোটি ৪৪ লক্ষ ৯২ হাজার ২৮০ টাকার বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে। গত জানুয়ারিতে আটককৃত বিভিন্ন পণ্যের মধ্যে মাদকদ্রব্য ৬ লক্ষ এক হাজার ৭২৫ টাকার, আর বাকী এক কোটি ৩৮ লক্ষ ৯২ হাজার ৫৫৫ টাকার শাড়ী, কাপড়, থ্রি পিছ, ইমিটেশানসহ বিভিন্ন মালামাল রয়েছে। বিজিবি ৩৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, যেখানেই মাদক সেখানেই হানা দেওয়া হবে। কোন মাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জানমালের নিরাপত্তা দিতে থানা পুলিশ পুরোপুরি প্রস্তুত

বৃহস্পতিবার বি.এন.পি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে থানা এলাকার কোথাও কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখার জন্য ইতোমধ্যে গ্রাম পুলিশদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন থানার ওসি বিপ্লব দেবনাথ। কলারোয়া থানার সকল অফিসার ও পুলিশসদস্যরা দক্ষতার সাথে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে জনগনকে শংকামুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোন ধরণের নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার খবর থানা পুলিশকে অবহিত করার আহবানবিস্তারিত পড়ুন
‘নিখোঁজ’ সোহেলের দেখা মিলল খালেদার গাড়িবহরে

‘নিখোঁজ’ বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে দেখা গেছে খালেদা জিয়ার গাড়িবহরে। কিন্তু কয়েকদিন ধরেই সোহেল নিখোঁজ এবং তাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বকশিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। গত ৬ ফেব্রুয়ারি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন যে, সোহেলকে পুলিশ নিয়ে গেছে। ডিএমপি কমিশনার সোহেলের নিখোঁজ হওয়ার বিষয়টিকে বিএনপির অপপ্রচারবিস্তারিত পড়ুন
ভ্যালেন্টাইনে জেনে নিন কোন গোলাপের কি মানে!

ভ্যালেন্টাইন সপ্তাহ বুধবার থেকে শুরু হয়েছে। গোটা সপ্তাহ জুড়েই প্রিয় মানুষকে গোলাপ, গিফট, চকোলেট ও অন্যান্য নানা উপহারের মধ্যে দিয়ে চলবে ভালোবাসার আদান প্রদান। ভ্যালেন্টাইন সপ্তাহ মানে পুরনো প্রেমকে গুছিয়ে নেওয়া আর নতুন প্রেমকে আগমন জানানো। গোলাপ দিবস থেকে শুরু সপ্তাহের শেষ প্রেম নিবেদনের মধ্যে দিয়ে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন সপ্তাহ। ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু গোলাপ ডে দিয়ে। তাই যারা এখনও ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে পারেননি তারা গোলাপ দিয়েবিস্তারিত পড়ুন
কাদের কামড়ায় কুকুর!

কুকুর দেখলে কি ভয় পান? মনে হয়, এই বুঝি কামড়ে দেবে? নিশ্চিন্তে থাকুন। কুকুর সবাইকে কামড়ায় না। কাকে কামড়াবে— সেটা নির্ভর করে তাদের পছন্দ-অপছন্দের উপরে। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক নতুন গবেষণার মাধ্যমে জানিয়েছেন, সাধারণত পুরুষদের কামড়ানোর প্রবণতা থাকে কুকুরদের মধ্যে। এছাড়া যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের কপালেও কুকুরের কামড় জোটার সম্ভাবনা থাকে। ইংল্যান্ডের মফস্সল এলাকার ৬৯৪ জনকে নিয়ে এই গবেষণা চালান বিশেষজ্ঞরা। গবেষকরা জানতে চান যে ঠিক কতজনকে কুকুর কামড়েছে, কুকুরের কামড়েরবিস্তারিত পড়ুন
‘সমস্যা যতই জটিল হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমরা বিশ্বাস করি, কোন দেশ এককভাবে উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে না। এজন্য প্রতিবেশী দেশ সমূহের সহায়তা প্রয়োজন। ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার বিরোধের শান্তিপূর্ণ সমাধান আবারো আমরা দেখিয়েছি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা যতই জটিল হোক না কেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদদে শীতকালীন অধিবেশনের বৈঠক এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)বিস্তারিত পড়ুন
৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি
ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরেও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার পূর্ণাঙ্গ বক্তব্য
আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি

নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে। দুর্নীতির মামলার রায়ের আগের দিন আজ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আদালত রায়বিস্তারিত পড়ুন
পুলিশ কেন মারছে মেয়েটিকে? (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ট্রাফিক সিগনালে আটকা অনেক মানুষজনের সামনেই এক মেয়েকে তিন জন পুলিশ মিলে মারছে। সিগনালের অনেকেই দাঁড়িয়ে তা দেখছে। কেউ এগিয়ে যাচ্ছে না। উৎসাহী এক জনতা সেটি ভিডিও করেছে। তবে ভিডিওর শেষে দেখা যায়- সেই উৎসাহী জনতার দিকে পুলিশের এক সদস্য তেড়ে আসে। ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ড্রিফট কিং নামে একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রসুলপুর ফুটবল মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিরাপদ নিউজ.কম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ.কম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী কলারোয়ায় পালিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রতিনিধি সরদার কালামের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলার খোরদো প্রেসক্লাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন-এই শ্লোগানে প্রচারিত নিরাপদনিউজ.কম এর প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোরদো প্রেসক্লাব সভাপতি মেহেদী মাসুদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক এম আইয়ুব হোসেন, খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক জিএমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সদ্য প্রয়াত সাবেক ছাত্রনেতা শেলীর রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

কলারোয়ায় সদ্য প্রয়াত সাবেক ছাত্রনেতা শাহিদ হাসান শেলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের খোলা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব বিএম নজরুল ইসলাম সাহেব, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা মুফতি খোরশেদ আলম। এসময় সাবেক সংসদ সদস্য তিনি তার ভাগ্নে শেলীর রুহেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বেনাপোল সেমিতে

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি জয়ী হয়েছে। বুধবার স্থানীয় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ডিউজ বলের এ ম্যাচে বেনাপোল ৫৭ রানে স্বাগতিক কলারোয়ার তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। টুর্নামেন্টের ৮ম আসরের ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেনাপোল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে। দলের পক্ষে উইকেটকিপার কাম ব্যাটসম্যান রনি সর্বোচ্চ ৭১ রানবিস্তারিত পড়ুন
