সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলের ইছামতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ইশারত (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯জুলাই) সকাল ১১টায় বেনাপোল পোর্টথানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে বেনাপোল পোর্টথানার ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সির ছেলে। পুলিশ জানায়, দৌলতপুর সীমান্ত বরাবর ভারতের ইছামতি নদীতে একটি মরাদেহ ভাসতে দেখে বিজিবি জোয়ানরা তাদের খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ইসারত আলীর লাশ উদ্ধার করে। বেনাপোল পোর্টথনা পুলিশের উপপরিদর্শক(এসআই) নাসির উদ্দীন জানান, লাশ উদ্ধার করা হয়েছে,বিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কর্মসূচীর সূচনা করলেন তথ্যমন্ত্রী

বাংলা ও বাঙালির আবহমান কালের ইতিহাস-ঐতিহ্যকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে “বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠা করেছে। এদেশের আবহমান কালের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধূলা, মৎস, প্রাণি, বন, জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় নেতৃবৃন্দ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি বহুবিধ বিষয়ে অতিরিক্ত পড়াশুনা এবং গবেষণা চর্চার আয়োজন রয়েছে এখানে। সোমবার (২৯ জুলাই, ২০১৯) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ঝিকরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে মধ্যদিয়ে সোমবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন ৮৬,যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বেউক্ত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন

আরো খবর...

ফেরী বন্ধ রাখায় আহত নড়াইলের স্কুলছাত্রের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ভিআইপির ফরমায়েস খাটতে ফেরী চলাচল বন্ধ নড়াইলের স্কুল ছাত্র তিতাসের মৃত্যু বাড়িতে চলছে শোকের মাতম নড়াইলের কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার প্রয়াত তাপস ঘোষের ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হচ্ছিল। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গাড়ি আসার অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি ছাড়তে দেরি হয়। এসময় ফেরিতে আটকে থাকা অ্যাম্বুলেন্সে তিতাসের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে সকলেরবিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা ও সার বিতরণ

সাতক্ষীরা তালায় ফলবাগান প্রদর্শনী চাষীদের ও সিআইজির সমিতির মাঝে বিভিন্ন ফলজ জাতীয় গাছের চারা সাইন বোর্ড ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে তালা উপজেলা কৃর্ষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ১৪টি সিআইজির সমিতির মাঝে ৮১৩ টি বিভিন্ন ফলজ জাতীয় বৃক্ষের চারা সার ও সাইনবোর্ড বিতরণ করা হয় কৃষি অফিস থেকে। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃর্ষিকর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি না করে দেয়ার অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের স্বপন দাসের ক্রয়কৃত জমি রেষ্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশ-বৈঠক করেও কোন লাভ না হওয়ায় বিচারের আশায় পরিবারটি পথে পথে ঘুরছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোমরপোল গ্রামের পঞ্চানন দাসের পূত্র স্বপন দাস একই গ্রামের নকুল দাসের স্ত্রী দেরোদাসী নিকট হতে ২০১৩ সালে কোমরপোল মৌজার ১১৩০ দাগের ৪ শতক জমি ৬০ হাজার টাকাবিস্তারিত পড়ুন

হলুদ শাড়ির সেই পোলিং অফিসারের নীল শাড়িতে উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল

ভারতের লোকসভা নির্বাচন-২০১৯ পোলিং অফিসারের দায়িত্ব পালন করে শিরোনামে এসেছিলেন লখনউয়ের রীনা দ্বিবেদী। হলুদ শাড়ি পরে পোলিং বুথে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। এবার একটি নতুন ভিডিও সামনে এসেছে, যাতে সেই রিনা দ্বিবেদীকে স্বপ্না চৌধুরীর গানে দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। ইয়েলো শাড়ি’ পোলিং অফিসার হিসাবে জনপ্রিয় রিনা দ্বিবেদীর ভক্তের সংখ্যা অনেক। তার বেশ কিছু ছবি আগেই প্রকাশ্যে এসেছে। জানা গেছে, লখনউতে পূর্ত দফতরে কাজ করেন তিনি। এবার সেই রীনাবিস্তারিত পড়ুন

আইন করেও হেলমেট পরানো যায় না যে শহরের মানুষদের!

দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। কিন্তু ভারতের কিছু জায়গায় এ নিয়ম কার্যকর করা রীতিমত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুনেতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হেলমেট বাধ্যতামূলক করা সম্ভব হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পুলিশ কনস্টেবল সুনিল তাথে বলেন, এখন ৭০ ভাগ চালক হেলমেট পরলেও একসময় আমরাই আদেশ পেয়েছিলাম হেলমেট পরিধানে বাধ্য করতে চালানো অভিযান বন্ধ করার জন্য। খুব কমই দেখেছি যে অর্ধেক চালকও হেলমেট পরেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নির্দেশবিস্তারিত পড়ুন

তরুণীর পেটে দুই কেজি সোনার গয়না!

ভারতের পশ্চিমবঙ্গে এক তরুণীর পেটে প্রায় দু’কেজি সোনার গয়না আর ৬০টি মুদ্রা পাওয়া গেছে। অপারেশনের শেষে পাকস্থলী থেকে বের করা হয়েছে ৬৯টি গলার হার, ৮০টি কানের দুল, ১৯ টি আংটি, ৪৩টি পায়ের নূপুর, ১১টি নাকছাবি, ৪টি মার্বেল গুলি আর ৪টি চাবি একটি ঘড়ি। ওই তরুণী গত সপ্তাহে পেটে ব্যথা আর বমির সমস্যা নিয়ে রামপুরহাটের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর বুধবার প্রায় সোয়া এক ঘন্টা ধরে ৫ জন ডাক্তার অপারেশনেবিস্তারিত পড়ুন

২টি কলার দাম ৪৪২ টাকা, হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

সম্প্রতি ভারতীয় অভিনেতা রাহুল বোসের একটি টুইট হইচই ফেলে দেয়। জেডব্লিউ ম্যারিয়ট নামের একটি হোটেল তার কাছে দুটো কলার দাম রেখেছিল ৪৪২ টাকা। সেই ঘটনারই ভিডিও করে টুইট করেন রাহুল। নজরে আসার পর এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল শুল্ক দফতর। শুরু হয় তথ্য সংগ্রহ। সব দিক বিচার করার পর চণ্ডীগড়ের সেই জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শো-কজ করে শুল্ক দফতর। হোটেল কর্তৃপক্ষ যথাযথ কৈফিয়ত দিতে পারেনি। এতে বড়সড় শাস্তির মুখে পড়তে হল চণ্ডীগড়েরবিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-৩

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর প্রস্তুতি নিয়ে কলারোয়া নিউজে নতুন সংযোজন ‘পাঠ প্রস্তুতি’। আজকে ‘গণিত বিষয়ের অধ্যায় তিন : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি থেকে ৪৫টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। ‘পাঠ প্রস্তুতি’ তুলে ধরেছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি’র উপাধ্যক্ষ ইমরান হুসাইন। ১. প্রশ্ন : ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়? উত্তর : ১টি। ২. প্রশ্ন : সরল অংকের সময় চার প্রক্রিয়ার কোনটির কাজবিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-২

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর প্রস্তুতি নিয়ে কলারোয়া নিউজে নতুন সংযোজন ‘পাঠ প্রস্তুতি’। আজকে গণিত বিষয়ের ‘অধ্যায় তিন ও চার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন’ নিয়ে আলোচনা করা হলো। ‘পাঠ প্রস্তুতি’ তুলে ধরেছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি’র উপাধ্যক্ষ ইমরান হুসাইন। অধ্যায় তিন : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি প্রশ্ন : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বলতে কী বোঝায়? উত্তর : যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কিত সমস্যাবলিকে বুঝায়। ১. প্রশ্ন : ঐকিকবিস্তারিত পড়ুন

‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন অঙ্কিতা, দ্বিতীয় রানারআপ নোবেল

‘সা রে গা মা পা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাঈনুল আহসান নোবেল। রবিবার (২৮জুলাই) রাতে প্রচারিত এই গানের রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। যদিও কয়েক আগেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যায়। কারণ গ্রান্ড ফাইনালের শ্যুটিং কয়েকদিন আগে সম্পন্ন হয়েছিলো। টিভিতে দেখা যায়- জি-বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো’বিস্তারিত পড়ুন

বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার অর্জন করায় কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে সংবর্ধনা

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৮ অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮জুলাই) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা ডা.দিলীপ কুমার রায়। প্রধান আলোচক ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণাবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও নবীন বরণ

কলারোয়া সরকারি কলেজের প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকারি কলেজ ছাত্রলীগ। রবিবার (২৮জুলাই) বেলা ১১টার দিকে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ॥ লুৎফুল্লাহ এমপিকে সংবর্ধনা

কলারোয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সাড়ে ৬কোটি টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পশু হাট মোড় থেকে তুলশীডাঙ্গা পর্যন্ত সড়কের নির্মান কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের শুভসূচনা করা হয়। রবিবার (২৮জুলাই) সকাল ১০টার দিকে ফলক উন্মোচন করে ওই নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এদিকে, পৌরসভার পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন