Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

জনপ্রিয় লেখক, বুদ্ধিজীবী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তিদানেরও দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন দেশের মুক্তমনা লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী অসাম্প্রদায়িক মানুষকে জঙ্গিরা বেছে বেছে হত্যার পরিকল্পনা করেছে। ড. জাফর ইকবাল তাদেরই হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তারা আরও বলেন এরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠ কর্মাচারি সমিতির মানববন্ধন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মাচারি সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধিন চলমান নিয়োগ বিধিসহ অন্যান্য জরুরী চাকরীগত সমস্যার আশু সমাধানের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এফ পি আই সংকর কুমার সিংহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এফপি আই নিহারুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন
সৌদিতে ‘ট্যুরিস্ট গাইড’ হিসেবে কাজের অনুমতি পেল নারীরা!

নারীর ক্ষমতায়নে আরও একটি সুযোগ সৃষ্টি করল সৌদি আরব। দেশটিতে এবার ‘ট্যুরিস্ট গাইড’ হিসেবে কাজের অনুমতি পেয়েছেন নারীরা। দেশটির পর্যটন বিভাগের পরিচালক বদর আল ওবায়েদ জানান। সৌদি নারীরা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন। এ জন্য তারা লাইসেন্সও নিতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের অনুরোধ করেছেন ওবায়েদ। সৌদি আরবের পর্যটন শিল্পের উন্নয়নের ব্যাপারে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে আট হাজারের বেশিবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিতে যোগ দিলেন ১ হাজার ১০ জন কওমী আলেম

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ১ হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। সকাল ১০ টায় তারা যোগদান করন। এসময় জানানো হয় নিয়োগের অপেক্ষায় আছেন আলিয়া নেসাবের আরো ১ হাজার ১০ জন আলেম। এদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এরমধ্যে এদের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর খুব শীঘ্রই আলীয়া নেসাবের আলেমদেরও নিয়োগ দেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন ইফার গণসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে এ বছরইবিস্তারিত পড়ুন
‘দেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেওয়া হবে’

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হবে। গ্যাস দিয়ে পরিকল্পিত শিল্প এলাকা গড়ে তোলা হবে। তবে আবাসিক একটি চুলায় গ্যাস দেয়ার মানে দুইশ লোকের চাকরি হরণ করা। কারণ একটি চুলায় যে গ্যাস পুড়ে তা দিয়ে অন্তত দুইশত লোকের চাকরি দেওয়া যায়। সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
মিডিয়া পার্টনার ‘কলারোয়া নিউজ’
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় শুরু হলো ৪দিনের ধর্মীয় অনুষ্ঠান

কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় শুরু হলো ৪দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। সোমবার ৫মার্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় সদ্য প্রয়াত এমপিপুত্র অনীক আজিজের স্মরণে ১মিনিট নিরবতা ও প্রার্থনা করা হয়। কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্তে স্বর্ণ পাচারকারী জহিরুলকে আসামী করে থানায় মামলা

কলারোয়ায় স্বর্ণ পাচারকারীর হোতা জহিরুলকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং (২) তাং ৪/৩/১৮। রোববার রাতে উপজেলার কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার সামছুল আলম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত হতে সোনার গহনা বাংলাদেশে আনা ও নিজ হেফাজতে রাখা উদ্ধারসহ চোরাচালান আইনে স্বর্ণ পাচারকারীর হোতা বহু স্বর্ণ পাচার মামলার এজাহারভুক্ত আসামী জহিরুলকে ৩নং আসামী করে থানায় এই মামলা দায়ের করা হয়। পলাতক আসামী জহিরুলকেবিস্তারিত পড়ুন
ইটের ভাটা যখন মরণফাঁদ, কলারোয়ার সোনাবাড়ীয়ায় ভাটার মাটিতে রাস্তার কাদায় দূর্ঘটনায় ২ ব্যক্তি আহত

কলারোয়ার সোনাবাড়ীয়ার হাজ্বী কামরুজ্জামানের ইটের ভাটা এখন মানুষের জন্য মরন ফাঁদ হয়ে পরিণত হয়েছে। ইটের ভাটায় চলছে এখন ভরা মৌসুম, প্রতিনিয়ত ট্রাকে করে মাটি লোড আনলোড হচ্ছে। আর যে রাস্তায় এই মাটি আনা-নেয়া হচ্ছে সেই রাস্তায় মাটি পড়ে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ঘটছে প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনাও। সোমবার বিকাল ৪টার একটু পরে সোনাবাড়ীয়া হাজ্বী কামরুজ্জামানের ভাটার পাশে চান্দুড়িয়া টু কলারোয়া রোডে ভাটার মাটির ট্রাক বা ট্রাক্টর হতে মাটি পড়েবিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর খোঁজ মিললো উদ্ধার হওয়া মটরসাইকেল মালিকের, সামনে আসলো খুনের ঘটনা

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর খোঁজ মিললো উপজেলার দেয়াড়ায় উদ্ধার হওয়া মটরসাইকেল মালিকের। কিন্তু দূর্ভাগ্য যে, মোটরসাইকেল মালিককে সম্প্রতি খুন করে তার মোটরসাইকেলটি চম্পট দেয় দূর্বৃত্তরা। মোটরসাইকেল মালিকের বাড়ি যশোর জেলার কেশবপুরে। কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াঙ্গা এলাকার একটি মৎসঘের থেকে ৪মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে খোর্দ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সিরাজুল ইসলাম। ওই দিনই মোটরসাইকেলের ছবিসহ খবর প্রকাশিত হয় পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গা মাদরাসায় ইসলামী সম্মেলন

কলারোয়ার কাকডাঙ্গায় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা রবিবার রাতে ওই ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. একেএম আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ এড. মুস্তাফা লুৎফুল্যাহ। অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের উপর আলোচনা করেন ড. মুসলেহউদ্দীন, মাও. আবুল হায়াত (কুষ্টিয়া), আব্দুল আলিম (ঝিনাইদহ), প্রভাষক সাইফুল ইসলাম ইবাদুল্লাহ বিন আব্বাস, প্রভাষক শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনাবিস্তারিত পড়ুন
মিডিয়া পার্টনার ‘কলারোয়া নিউজ’
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় সোমবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান

৫মার্চ সোমবার থেকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টায় আশ্রম প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র। ৬, ৭ ও ৮মার্চ মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ৩০ভরি স্বর্ণের গহণাসহ ২ মহিলা আটক

কলারোয়া সীমান্তে ৩০ভরি স্বর্ণের গহণাসহ ২ মহিলাকে আটক করেছে বিজিবি। উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে এগুলো উদ্ধার করে কাকডাঙ্গা বিওপির বিজিবি। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। অবৈধভাবে চোরাপথে ভারতে স্বর্ণ চোরাকারবারি কাকডাঙ্গা গ্রামের আবু তাছের আলীর ছেলে জহুরুল বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য জহুরুলের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও তার মেয়ে সুমি খাতুন (১৮)কে আটক করা হয়েছে। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদারবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় নাম্বারবিহীন নতুন পাল্ছার মটরসাইকেল উদ্ধার

কলারোয়ার দেয়াড়া দেয়াড়া ইউনিয়নে একটি নাম্বার প্লেট বিহীন লাল প্রলেপের কালো রঙের নতুন মটরসাইকেল উদ্ধার করেছে খোরদো ক্যম্প পুলিশ। শনিবার দিবাগত রাত অর্থাৎ ৪ঠা মার্চ রবিবার রাত ১২.১৫ মিনিটের দিকে উপজেলার দেয়াড়ার কাশিয়াডাংগার আনছার আলীর মৎস্য ঘেরের বেড়িবাধ পার্শ্ববর্তী মতিয়ার মাস্টারের মৎস্য ঘেরের ভিতর থেকে গাড়িটি উদ্ধার হয় বলে জানান খোরদো ক্যাম্পের পুলিশ। খোরদো ক্যাম্প ইনচার্জ (আইসি) এসআই সিরাজুল ইসলাম জানান- রাতে বিভিন্ন এলাকা টহলরত অবস্থায় ঐ এলাকা থেকে মটরসাইকেলটি উদ্ধারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পল্লী সমাজের দ্বি-মাসিক সভা

কলারোয়ায় ব্র্যাকের নারীর ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌর সদরের ঝিকরা ৫নং ওয়ার্ডে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন। এসময় উপস্থিত ও বক্তব্য দেন-পল্লী সমাজ কমিটির সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, শিক্ষক মমতাজ খাতুন, ক্যাশিয়ার রিজিয়া খাতুন, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার রেহেনা খাতুন, সাংবাদিক জুলফিকার আলী, সদস্য জীবন নেছা, মাজিদা খাতুন, লায়লা পারভীন, মুসলিমা খাতুন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ফেন্ড্রস্ ড্রামেটিক ক্লাবের পক্ষ থেকে ডিসি মহিউদ্দিনকে বিদায়ী অনুষ্ঠান

সাতক্ষীরার মানুষের ফুল ও ভালবাসায় বিদায় অনুষ্ঠানে সিক্ত হলেন বিদায়ী জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন কাঁদলেন এবং কাঁদালেন। রবিবার রাতে জেলা প্রশাসকের বাংলো নিহারীকায় সাতক্ষীরা ফেন্ড্রস্ ড্রামেটিক ক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা ফেন্ড্রস্ ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ছাইফুল করিম সাবু, সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আজিবর রহমান, রফিকুল আলম বাবু, ইউছুফ আলী, সদস্য আব্দুস সালাম ও ইকবাল। অপরদিকে একই সময়ে জেলা সাংস্কৃতিক পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি,বিস্তারিত পড়ুন
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মিছিল-মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মর বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে ও সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীলা সিটি কলেজের সাবেকবিস্তারিত পড়ুন
