Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘সকলের কাজের জবাবদিহিতা থাকতে হবে’ : কলারোয়ায় নবাগত ডিসি ইফতেখার হোসেন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন- ‘আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা তথা কলারোয়াকে শান্তির জনপদে পরিনত করতে হবে। কলারোয়ার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের পথ বের করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহসহ সমাজের সকল খারাপ কাজ থেকে মানুষকে মুক্ত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে।’ বুধবার সকালে কলারোয়ার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধিজন ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগতবিস্তারিত পড়ুন
কলারোয়া থানা পরিদর্শনে সাতক্ষীরার নবাগত ডিসি

কলারোয়া থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইফতেখার হোসেন। বুধবার দুপুরে থানা পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও প্যারেড সালাম প্রদান করেন। পরে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে ওসির অফিস কক্ষে এক মতবিনিময়ে মিলিত হন নবাগত জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন, সফরসঙ্গী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জিয়া, সেকেন্ডবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জিল্লুর মায়ের ইন্তেকাল

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর মাতা ও কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকৎসক প্রয়াত শেখ ইমান আলির স্ত্রী রোকেয়া খাতুন (৮৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কলারোয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসভবনে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ,বিস্তারিত পড়ুন
সকল অপশক্তি রুখে দিয়ে নৌকা প্রতিকে ভোট দিতে হবে : মেয়র লিটন

”বিশ্বে যা কিছু চির কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধৈক তার নর” এই বাণী ব্যাক্ত করে যশোর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন স্বাধীনতার ৪৬ বছরে আজ পর্যান্ত শার্শায় কোন নারী চেয়ারম্যান হয়নি। আমরা নারীদের ছাড়া চলতে পারি না । নারী আমাদের মা নারী আমাদের বোন নারী আমাদের জননী। তাই সকল অপচেষ্টা সকল অপশক্তির কাছে মাথা নত না করে আমরা শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীকের প্রার্থীবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের আয়োজনে সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ সরকারের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অরবিন্দু কর্মকার, সাধারণ সম্পাদক উৎপল দে, সহ-প্রচার সম্পাদক দেবাশিষ চৌধুরী প্রমুখ। সাধারণ সভায় বক্তারা সংগঠনের অভ্যান্তরীন বিষয়ে এবং সাংগঠনিক বিষয়ে আলোকপাত করেন। সংগঠনকে আরো মজবুত এবং সামনের দিকে এগিয়ে নিতেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুরে রিমা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে শহরের তাহেরপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে রিমা আত্মহত্যা করেছে বলে পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে। রিমা তাহেরপুর এলাকার মাহবুব বিশ্বাসের মেয়ে। সে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। এই ঘটনায় রাতেই মেয়েটির বাবা মাহবুব বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে থানার এসআই ফিরোজ ইকবাল ঘটনাস্থলে যান। বাবাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ২৭ টি নদ-নদী খননের অভাবে মৃতপ্রায়

সাতক্ষীরার ২৭ টি নদ-নদী ও খাল বিল অস্তিত্ব সংকটে পড়েছে। যার বেশির ভাগ নদী এখন মৃত হতে বসেছে। পানি উন্নয়ন বোর্ডের একের পর এক অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, স্বাভাবিক জোয়ার-ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, অপরিকল্পিত চিংড়ি চাষ, ভারতের অভ্যন্তরে বিভিন্ন প্রকল্প এবং অবৈধ নদী দখলের কারনে নদীবেশিষ্ঠ সাতক্ষীরা জেলা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখিন হয়ে পড়েছে। ফলে বাড়ছে জলাবদ্ধতা,কমছে ফসল উৎপাদন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় ২৭টি নদী রয়েছে। এদিকে কপোতাক্ষ ও বেতনা খননবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জে দুই সন্তানের জননীকে জবাই করে হত্যা,হত্যাকারি স্বামীর আত্মসমর্পণ

সাতক্ষীরার কালিগঞ্জ পল্লীতে পাষান্ড স্বামী তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। স্ত্রী নাসিমা খাতুন (৩৩)কে জবাই করে হত্যার পর স্বামী জালাল সানা নিজে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটেছে। স্ত্রীকে হত্যার পর বুুধবার সকালে হত্যাকারি জালাল সানা কালিগঞ্জ থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। গৃহবধু নাসিমা খাতুন দু’মেয়ে সন্তানের জননী। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীরবিস্তারিত পড়ুন
তালায় সাংবাদিকতায় প্রশিক্ষণ : বিভেদ ভুলে কাজ করার আহ্বান মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র

সকল বিভেদ ভূলে তালার সকল সাংবাদিকদের এক সাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ এম মুস্তফা লুৎফুল্লাহ। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র (পিআইবি) কতৃক সাতক্ষীরার তালা অঞ্চলের সাংবাদিকদের নিয়ে ৩ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ও শেষ দিনে সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ তার বক্তৃতায় বলেন,৫৭ ধারার অপপ্রয়োগ আমরা দেখেছি,এরপরবিস্তারিত পড়ুন
বয়তুল্লাহ সেতুর দুই প্রান্তের রাস্তা আজও না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

নওগাঁ জেলার অন্যতম বৃহত্তম সেতু বয়তুল্লাহ সেতুর দুই প্রান্তের রাস্তা আজও পাকাকরণ না হওয়ায় প্রতিদিন চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। স্বাধীন বাংলার প্রথম ডেপুটি স্পিকার মরহুম বয়তুল্লাহর নামে আত্রাই নদীর উপর আত্রাই উপজেলার বান্দাইখাড়া নামক স্থানে এই সেতু নির্মাণ করা হয়। এই সেতু হচ্ছে আত্রাই, রাণীনগর, বাগমারা উপজেলা হতে নওগাঁ জেলা শহরের প্রবেশপথ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও শতভাগ কাজ শেষ হওয়ার কারণে তিনবিস্তারিত পড়ুন
অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের পেসার মৃত্যুঞ্জয়
শুধু দেশের নয় তিনি গর্ব কলারোয়া উপজেলার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু দেশের নয় তিনি গর্ব সাতক্ষীরার কলারোয়া উপজেলার। কলারোয়ার এই প্রতিভাবান ছেলে দেশের হয়ে বিদেশের মাটিতে অন্যন্য ক্রীড়া নৈপূন্য দেখিয়েছেন। ১৩ মার্চ মঙ্গলবার ভারতের বৃহত্তর নয়ডায় তিন দিনের ম্যাচ খেলছে আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম তিন দিনের ম্যাচটি শুরু হয়েছে ১৩ মার্চ থেকে। প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। যুবাদের এগিয়ে দিয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি এ পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। তার বোলিংবিস্তারিত পড়ুন
দেশের অন্যতম সেরা ইউরোলজিস্ট সাতক্ষীরার কৃতিসন্তান অধ্যাপক ডা. ফখরুল ইসলাম

দেশের অন্যতম সেরা ইউরোলজিস্ট সাতক্ষীরার কৃতিসন্তান অধ্যাপক ডা. ফখরুল ইসলাম। অধ্যাপক ডা. ফখরুল ইসলাম সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামে ১২ জুলাই ১৯৫৫ সালে জন্মগ্রহন করেন। পিতা মো. ইয়াকুব আলী। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। তিনি ১৯৭০ সালে নলতা হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৩ সালে বি এল কলেজ থেকে প্রথম বিভাগে এইসএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৭৯ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। মেডিকেল ক্যাম্পাসে তিনি ছিলেন সদাহাস্য এবংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশের জনসভা
‘ধংসাত্বককারীদের জন্য পুলিশের ১০ আঙ্গুলের একটি আঙ্গুল সদা প্রস্তুত ‘ : এসপি সাজ্জাদুর

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেছেন- ‘সাতক্ষীরার মাটি থেকে চিরতরে জঙ্গীবাদ, সন্ত্রাসী ও মাদকের মূল শিকড় উপড়ে ফেলা হবে। জঙ্গিবাদ সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে রুখতে হবে। তাদের কোন স্থান নাই। ২০১৩ সাল ও ২০১৪ সালে এ এলাকায় যারাই জঙ্গীবাদ, সন্ত্রাসী ও নাশকতা মুলক কাজের সাথে জড়িত ছিলেন তারা ভালো হয়ে যান। ধর্মের নামে মানুষ খুন আর সহ্য করা হবে না। আর ভালো না হলে আমি প্রকাশ্যে ঘোষানা দিচ্ছি সীমালংঘনকারীকেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজীরহাট বালিকা বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক সেমিনার

কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পুষ্টি প্রকল্প ব্র্যাক এর উদ্যোগে স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শামছুল হকের সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন যশোর জেলা ব্যবস্থাপক মহিতোষ রায়, কলারোয়া পুষ্টি প্রকল্পের পিও প্রকাশ বৈরাগী, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা প্রমুখ।
বাংলাদেশের আলো.কম’র প্রধান সম্পাদকে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নির্বাচনে বাংলাদেশের আলো.কম এর প্রধান সম্পাদক ও দৈনিক আমাদের সময় কাউখালী প্রতিনিধি সৈয়দ বশির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এবং নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। অভিনন্দন দাতারা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা, খবরের আলো), সিনিয়র সহ.সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ.সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমারবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে স্কুল থেকে ঝরে পাড়া, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসালিলেটর রুমিচা খাতুনের পরিচালনায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন
